কি আমাকে দিয়েছিলে বঙ্গউপসাগর
ও কি আমাকে দিয়েছিলে উত্তাল সিবীচ
ও কি আমাকে দিয়েছিলে কক্সেসবাজার
ও কি আমাকে দিয়েছিলে নোনাজল হাওয়া
হো আমার সন্তান, সেতো তোমার কাছে পওয়া
সেতো তোমার কাছে পাওয়া ।
ঢেউ বয়ে চল , দূরে চল, নদী বয়ে যায়
তোমার আমার এই সংগ্রাম চলছে অবিরাম
হো পাহাড় থেকে পাথর কুড়াই
সাগর থেকে হাওয়া
হো আমার সন্তান, সেতো তোমার কাছে পাওয়া
সেতো তোমার কাছে পাওয়া ।
আমি তোমার জন্য কাব্য কুড়াই
তোমার জন্য গান
লিখি তোমার আমার বান ভাসানি
ভীষণ অভিমান
আমি বুকের মধ্যে জমা রাখি হারানো সন্তান
তুমি না জানো সন্ধান
খোজো সাগর পাড়ের হাওয়া
হো আমার সন্তান, সেতো তোমার কাছে পাওয়া ।
সেতো তোমার কাছে পাওয়া ।
কোন স্বপ্ন গেলাম দেখে, সে স্বপ্নে তোমার
আমরা দুজন ছিলাম কবে পরঃস্পরের আহার
দেখ সূর্য উঠে সুর্য ডোবে কেবল আসা যাওয়া
হো আমার সন্তান, সেতো তোমার কাছে পাওয়া
সেতো তোমার কাছে পাওয়া ।
কার জন্য মাটি কাপাই, কার তরে আকাশ
কার জন্য গায়ে মাখি হাজার পরিহাস
ও ঘাটের সাথে ঘাটের বাধন
অলিক মন্ত্রে পাওয়া
হো আমার সন্তান, সেতো তোমার কাছে পাওয়া
সেতো তোমার কাছে পাওয়া ।
[ দলছুট ] [ হৃদয়পুর ] [ বাপ্পা মজুমদার ] [ আমার সন্তান ]
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০১১ রাত ১:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




