সব নিষিদ্ধ
কষ্ট নিষিদ্ধ কষ্ট নাই
দুঃখ নিষিদ্ধ দুঃখ নাই
আমাদের কষ্ট থাকতে নাই
দুঃখ পাওয়ার আদেশ নাই...
কষ্ট নিষিদ্ধ কষ্ট নাই
দুঃখ নিষিদ্ধ দুঃখ নাই
আমাদের কষ্ট থাকতে নাই
দুঃখ পাওয়ার আদেশ নাই...
আমাদের জিহ্বা নাই বাক্য নাই
আমাদের মস্তক নাই হস্ত নাই
আমাদের মাথা থাকতে নাই
মাথা থাকার নিয়ম নাই...
আমাদের জিহ্বা নাই বাক্য নাই
আমাদের মস্তক নাই হস্ত নাই
আমাদের মাথা থাকতে নাই
মাথা থাকার নিয়ম নাই...
চোক্ষু নিষিদ্ধ দৃশ্য নাই
কর্ণ নিষিদ্ধ শব্দ নাই
আমাদের দেখাশোনা নাই
দেখা শোনার নিয়ম নাই...
আমাদের ক্ষুধা চুপ
আমাদের খাদ্য নাই
আমাদের তৃষ্ণা চুপ
আমাদের নদী নাই
আমাদের ক্ষুধা তৃষ্ণা নাই
ক্ষুধা তৃষ্ণার আদেশ নাই...
আমাদের ক্ষুধা চুপ
আমাদের খাদ্য নাই
আমাদের তৃষ্ণা চুপ
আমাদের নদী নাই
আমাদের ক্ষুধা তৃষ্ণা নাই
ক্ষুধা তৃষ্ণার আদেশ নাই
কন্ঠ নিষিদ্ধ সূর নাই
যন্ত্র নিষিদ্ধ বাদ্য নাই
আমাদের গানের আদেশ নাই
ও গান গাওয়ার নিয়ম নাই...
আকাশ নিষিদ্ধ পক্ষী নাই
বৃক্ষ নিষিদ্ধ পুষ্প নাই
আমাদের মনে উড়াল নাই
উড়াল প্রজাপ্রতি নাই...
অন্তর নিষিদ্ধ
অন্তর নিষিদ্ধ কান্না নাই
আনন্দ নিষিদ্ধ হাসি নাই
এখানে কারো হৃদয় নাই
হৃদয় থাকার নিয়ম নাই...
অন্তর নিষিদ্ধ কান্না নাই
আনন্দ নিষিদ্ধ হাসি নাই
এখানে কারো হৃদয় নাই
হৃদয় থাকার নিয়ম নাই...
চিন্তা নিষিদ্ধ ভাবনা নাই
রাজপথ নিষিদ্ধ যাত্রা নাই
আমাদের কোন স্বপ্ন নাই
স্বপ্ন দেখার আদেশ নাই...
চিন্তা নিষিদ্ধ ভাবনা নাই
রাজপথ নিষিদ্ধ যাত্রা নাই
আমাদের কোন স্বপ্ন নাই
স্বপ্ন দেখার আদেশ নাই...
এইসব রাত্রি নাই
দিনও নাই
রাত্রি নাই দিনও নাই
রাত্রি নাই দিনও নাই
রাত্রি নাই দিনও নাই
রাত্রি নাই দিনও নাই
[ দলছুট ] [ আহ ] [ সঞ্জীব চৌধুরী ] [ নিষিদ্ধ ]
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০১১ রাত ১:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




