দুঃখ চিরদিন থাকে না কারোও
আমারো মেঘ একদিন যাবে কেটে,
এই যে তোমার হঠাৎ চলে যাওয়া
দুঃখের এই মেঘ কে দেবে আজ ছেটে ???
জানি আমার মন্দ রোজায়
একদিন চাঁদ ঠিকই দেবে আলো,
আজকে তুমি বুঝলে যে ভুল
বিনা মেঘে বিদ্যুৎ চমকালো,
হঠাৎ আসা আমার এ দুঃখ
কি করে আজ রাখব বলো ঢেকে ???
উঠবে যে কাল রোদের রেখায়
এই ভেবেতো আজকের মেঘ সরে না,
আশার আশায় দিন চলে যায়
শুধু আশায় মনটা যে ভরে না,
হঠাৎ আসা আমার এ দুঃখ
সুখ সৃতিতে কখনো কি মেটে ???
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০১১ রাত ১:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




