somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাইন্সলেস সাইন্টিস্ট
পাপে ঘেরা দুনিয়ায় আমি এক পাপী বান্দা। যুগের নির্মম পরিণতিতে আজ আমরা অসহায়।

পড়ন্ত বেলার ডুবন্ত সূর্যের দিকে তাকিয়ে চিন্তা করি জীবন এত ছন্দময় কেনো....................

সাবধান হয়ে যান...বাস বা ট্রেনে ভ্রমন কালে এমন ঘটনা ঘটতে পারে আপনার সাথেও ___

২৩ শে জুন, ২০১৫ দুপুর ২:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এইতো কিছুদিন আগের এক ঘটনা

বেলা বিকাল ৩টা,
উত্তরা থেকে গাড়িতে উঠলাম,মিরপুর এ যাব। গাড়ি
মোটা-মুটি ফাকা। হরতাল-অবরোধ এ মানুষ হাপিয়ে
উঠেছে।দুই দলের রেষারেষি তে জনগনের ভোগান্তির
যেন কোন শেষ ই হচ্ছে না।

যাই হোক,জানালার পাশে একটা সিটে বসলাম আমি।
কিছুক্ষন পর একজন হকার যিনি মাথা ব্যাথার জন্য ঔষধ
বিক্রি করেন, গাড়িতে উঠলেন। গাড়ি ছেড়ে দিল।তিনি
তার কার্যক্রম শুরু করলেন :

লাগবে ? মাথা ব্যাথার মলম মাত্র ২০ টাকা কৌটা।
২মিনিটে মাথাব্যথা উপসম।আমি কৌতুহলবশত
জিজ্ঞাসা করলাম, কাজ হবে তো ? তিনি কিছুটা
রাগান্বিত হয়ে উত্তর দিলেন : "কাজ না হলে টাকা
ফেরত দিয়া দিমু"। লোকটার self confidence খুব বেশী ছিল
দেখে আমি এক কৌটা মলম কিনে নিলাম। আমার পাসের
সিটেই লোকটা বসল, আমি জিজ্ঞাসা করলাম, প্রতিদিন
কত টাকা ইনকাম হয়। বল্লেন,৪০০-৭০০ টাকা।
প্রতিদিন সমান না।

জিজ্ঞাসা করলাম প্রতিদিন কত ঘন্টা কাজ করেন।
তিনি উত্তর দিলেন, "সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬টা বা
৭টা কিন্তু আজ তাড়াতাড়ি বাসায় চলে যাচ্ছি প্রচন্ড
মাথাব্যথার কারণে।

আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম,আপনার হাতেই তো
ঔষুধ রয়েছে,২মিনিট এ মাথাব্যথা ভালো হওয়ার।

তিনি আমার দিকে আড়চোখে তাকিয়ে বাস থেকে নেমে
গেলেন,আমি হতবাক হয়ে তাকিয়ে রইলাম তার প্রস্থান
পথের দিকে।আর মনে মনে বলতে লাগলাম আমার ২০
টাকা ই জলে গেলো।

২০টাকা তো বড় কথা নয়,বড় কথা হলো এইরকম অনেক
মলম বিক্রেতা ই 'মলম পার্টির' নেতা। এই বিশ টাকার
মলম দিয়ে আপনার সর্বস্ব লুট করে নিতে পারে এমন
মলম নেতা। হয়তো বা আমার সাথে পরিচিত সেই
বিক্রেতা নিজের জীবনের তাগিদে এই ব্যাবসা করতে
নেমেছে। হয়তো বা কোন ভালো উদ্দেশ্য নিয়ে ই সে
নেমেছে মলম নিয়ে।

কিন্তু যদি কাল আপনার সাথে কোন এমন মলম
বিক্রেতার দেখা হয় সে যে মলম পার্টির নেতা না তার
নিশ্চয়তা কি ?? এক্ষেত্রে আমি ভাগ্যবান কিন্তু
আপনি তো এমন ভাগ্যবান নাও হতে পারেন।

চলার পথে সাবধান থাকাই মঙ্গল।
সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০১৫ বিকাল ৩:০০
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০০

লিখেছেন রাজীব নুর, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:০১



বাঙ্গালীদের খাদ্যাভাস বদলে গেছে।
অদ্ভুত সব খাবার মানুষ এখন খায়। আগ্রহ নিয়েই খায়। ইউটিউব দেখে মানুষের চিন্তা চেতনা এবং ব্যবহার বদলে গেছে। বাংলাদেশে খাবারের ব্যবসায় লস নাই। মানুষজন... ...বাকিটুকু পড়ুন

কেউ জানে না.....অপ্‌সরাপু মেইড মাই ডে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১২

গানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98



হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!


==========
কবিতার... ...বাকিটুকু পড়ুন

শুভ জন্মদিন আফীক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:১৩


তোর সাত বছর
কোন দিক দিয়ে গেলো
মনেই পড়ছে না;
জানিস কি অদ্ভুত সময়?
সময়ের উষ্ণভাজে
বেঁচে থাকাটাই ১ বিস্ময়!
শুভ জন্মদিনের
শুভেচ্ছাটা আরও খুশি
যেনো রঙিন ক্ষণ;
শত কষ্টের মাঝে মানুষ
হওয়াটা আনন্দাশ্রু;
মানুষের মত মানুষ হও
শুভ জন্মদিন- শুভ... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

ব্লগের স্বাস্থ্য ভালো?

লিখেছেন শূন্য সারমর্ম, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫১




ব্লগ কেমন আছে? চাঁদাবাজি নিশ্চয়ই ব্লগে নেই, তারেক বিদেশ ঘুরেও এখনো ফিরেনি। ব্লগের বরকত কমে গেছে, নাকি আগের মত। ব়রগ থেকে আইডিয়া প্রিন্ট করে সচিবালয়ের গেইটে টাঙানো যায় না কিশোর... ...বাকিটুকু পড়ুন

×