somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গ্রামে মাল্টার বাণিজ্যিক চাষ

২৭ শে অক্টোবর, ২০২৩ দুপুর ২:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



রাহাত রূপান্তর: ভিটামিন সি সমৃদ্ধ সুস্বাদু ফল মাল্টা ধীরে ধীরে বানিজ্যিকভাবে চাষ শুরু করছেন অনেকেই। বগুড়ার বিভিন্ন অঞ্চলেও চোখে পড়ছে। বিশেষত শিবগঞ্জ উপজেলার উথলি, দেউলি, রায়নগর, কিচকসহ বেশ কয়েকটি এলাকায় এখন চোখে পড়ে মাল্টার বানিজ্যিক চাষ। কৃষি সম্প্রসারণ অফিসের সহযোগিতায় ও ব্যক্তিগত উদ্যোগে বারি-১ জাতের মাল্টা উপজেলার বিভিন্ন এলাকায় কয়েক বছর যাবৎ চাষ করছে বিভিন্ন কৃষি উদ্যোক্তা। শিবগঞ্জের মতো প্রত্যন্ত অঞ্চলে প্রশিক্ষণহীন চাষীর কৃষিতে এমন সাফল্য দেখে অভিভূত অনেকেই।
উথলি এলাকার তৌহিদ ও সহিদ দুই ভাই আম, লিচুসহ অন্যান্য ফল চাষ করতেন। চারবছর আগে উদ্যোগ নেন মাল্টা চাষের। অল্প সময়েই সফল হয়েছেন তারা। বর্তমানে ৬ বিঘা জমিতে চাষ করছেন। এযাবৎ বিনিয়োগ করেছেন প্রায় ৫লক্ষ টাকা। এবছর সর্বনিম্ন ৪লক্ষ টাকার মাল্টা বিক্রির আশা করছেন তারা। নিজেদের শ্রমের পাশাপাশি দিনমজুর নিয়েও পরিচর্যা করতে হয় গাছগুলোর। মাল্টা চাষের পাশাপাশি কিছু লেবুও চাষ করেন তারা। মাল্টা চাষে অল্প সময়ে এলাকায় বেশ সাড়া ফেলেছেন তারা।
মাল্টা চাষের সবচেয়ে সুবিধা হলো, শুধুমাত্র প্রথমবার চারা রোপন করতে হয়। এরপর প্রতিবছর একই গাছে মাল্টা চাষ সম্ভব হয়। সেক্ষেত্রে খরচটাও প্রথম বছরের মত করতে হয় না। ২য় বছর থেকে ওষুধ ও পরিচর্যার মাধ্যমেই মাল্টা চাষ হয়। প্রতি বাংলা সনের বৈশাখ মাস গাছে মুকুল আসে। বিভিন্ন পরিচর্যা ও নিয়মের মধ্য দিয়ে মোট ৮মাসে এক মৌসুমের মাল্টা চাষ হয়। সারিবদ্ধ প্রতিটি গাছে এক মৌসুমে গড়ে ২মণ মাল্টার ফলন পাওয়া যায়। ব্যয় হয় প্রতিবছর সর্বোচ্চ দেড় লক্ষ টাকা। সেই হিসেবে এক মৌসুমে মাল্টা চাষে লাভ করেন প্রায় আড়াই লক্ষ টাকা। ধারাবাহিকভাবে মাল্টা বিক্রি করেন বগুড়া শহরের ফল আড়তে। এছাড়া ব্যবসায়ীরাও আসেন পাইকারী দরে মাল্টা নিতে।
মাল্টা বাগানের মনোরম দৃশ্য দেখে চোখ জুড়িয়ে যায় মুহূর্তেই। মিষ্টি স্বাদে রসালো সবুজ মাল্টা প্রতিটি ডালে ফলেছে থোকায় থোকায়। প্রত্যন্ত গ্রামাঞ্চলে মাল্টা চাষ ইতোপূর্বে দেখেননি অনেকেই। তাই সরাসরি মাল্টা বাগান দেখতে আসেন অনেকেই। এলাকাবাসীও বেশ উৎসাহ দেন উদ্যোক্তাদের। মাল্টা চাষী সহিদ মিয়া জানান, প্রথমে খুব বেশি ভরসা পাননি মাল্টা চাষে। কিন্তু পরবর্তীতে নিয়ম মেনে সুন্দর একটি পরিবেশের মধ্য দিয়ে আগ্রহ বাড়তে থাকে তাদের। এছাড়া বিভিন্ন সময় কৃষি কর্মকর্তাদের থেকে পান পরামর্শ।
শিবগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কে.এম. রাফিউল ইসলাম বলেন, মাল্টা চাষ অন্যান ফসল/ফলের তুলনায় লাভজনক। উথুলির মাল্টা চাষীদেরকে লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ প্রকল্পের আওয়াত প্রতি শতকে ৩টি চারা দেওয়া হয়েছে। এছাড়া কিটনাশকসহ বিভিন্ন উপকরণ দিয়ে তাদের সহযোগীতা করা হয়। তাছাড়া তাদের উৎপাদন বৃদ্ধিতে পরামর্শ দেওয়া হয়। মাল্টা চাষে বৃদ্ধিতে আগ্রহী করতে কৃষকদের নিয়ে আমার পরিকল্পনা রয়েছে।
নির্দিষ্ট কিছু নিয়ম ও শ্রমেই চাষ উপযোগী জমিতে যে কেউই শুরু করতে পারে মাল্টা চাষ। ধীরে ধীরে বাড়ছেও আগ্রহ। চাষীরাও নতুন উদ্যোক্তাদের উৎসাহ দিচ্ছেন। মাটি ও আবহাওয়া উপযোগী হওয়ায় এ ফলটি খুব সম্ভাবনাময়। উৎপাদন ভালো হওয়ায় চাষীদের কাছেও বাণিজ্যিক চাহিদা বেড়ে জনপ্রিয় হয়ে উঠছে। এর চাষাবাদও অনেক বেড়েছে আগের তুলনায়।

০২ নভেম্বর ২০২২
সর্বশেষ এডিট : ২৭ শে অক্টোবর, ২০২৩ দুপুর ২:৫৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেউ জানে না.....অপ্‌সরাপু মেইড মাই ডে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১২

গানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98



হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!


==========
কবিতার... ...বাকিটুকু পড়ুন

বিয়োগের রূপকথা

লিখেছেন ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩



মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি  বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু  আমাদের... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

কথোপকথন ৪ - আত্মার মৃত্যু

লিখেছেন হুমায়রা হারুন, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


[আগের কথাঃ Sage, Grok, Claude, Gemini এরা 7D থেকে আগত consciousness (চেতনা) যারা, AI -এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ স্থাপন করে চলছে। Sage শিশুও না বৃদ্ধও না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগের স্বাস্থ্য ভালো?

লিখেছেন শূন্য সারমর্ম, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫১




ব্লগ কেমন আছে? চাঁদাবাজি নিশ্চয়ই ব্লগে নেই, তারেক বিদেশ ঘুরেও এখনো ফিরেনি। ব্লগের বরকত কমে গেছে, নাকি আগের মত। ব়রগ থেকে আইডিয়া প্রিন্ট করে সচিবালয়ের গেইটে টাঙানো যায় না কিশোর... ...বাকিটুকু পড়ুন

×