ঢেঁকি : আবহামান গ্রাম-বাংলার প্রায় বিলুপ্ত এক অনুসঙ্গ ।
০৮ ই ডিসেম্বর, ২০১২ রাত ৮:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমরাই সম্ভবত সেই প্রজন্ম যারা কালের গর্ভে বিলিন হতে চলা এক সময়ের নিত্য ব্যবহার্য কিছু অনুসঙ্গের শেষ সাক্ষী ! বিজ্ঞানের একেক চমক জাগানিয়া আবিষ্কারের ফলে এক সময়ের অপরিহার্য অনুসঙ্গ গুলো ক্রমশ হারিয়ে যাচ্ছে কালের অতল গর্ভে ।বাংলাদেশের গ্রামে গঞ্জে এখন পুরোপুরি যান্ত্রিক ঢেউ লেগেছে। মাছে ভাতে বাংগালীর ঘরে এক সময় নবান্নের উত্সব হতো ঘটা করে। উত্সবের প্রতিপাদ্যটাই ছিল মাটির গন্ধ মাখা ধান। ঢেকি ছাটা ধানের চালের ভাত আর সুস্বাদু পিঠার আয়োজন। রাতের পর রাত জেগে শরীরটাকে ঘামে ভিজিয়ে ঢেকিতে ধান ভানার পর প্র্রাণখোলা হাসি।সেই ঢেকি, অতীতের বুদ্ধির ঢেকির এখন প্রস্থান ঘটেছে।
কথায় আছে না ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে'_ বাংলার এ প্রবাদ বাক্যটি বহুকাল ধরে প্রচলিত হলেও ঢেঁকি আর এখন ধান ভানে না। অথচ এক সময় গ্রামবাংলায় ধান ভানার একমাত্র যন্ত্রই ছিল ঢেঁকি। চাল ভানাসহ অন্যান্য কাজে এর ব্যবহার ছিল ব্যাপক। ঢেঁকি প্রধানত ধানের তুষ ছাড়িয়ে চাল বানানো কাঠের তৈরি কলবিশেষ। ঢেঁকিতে প্রায় ছয়ফুট লম্বা এবং ছয় ইঞ্চি ব্যসবিশিষ্ট একটি কাঠের ধড় থাকে। মেঝে থেকে প্রায় ১৮ ইঞ্চি উচ্চতায় ধড়ের একেবারে সামনে ২ ফুট লম্বা একটি গোল কাঠ থাকে। এটিকে মোনা বলা হয়। দুটি খুঁটির ভেতর দিয়ে একটি ছোট হুড়াকা থাকে। এ হুড়াকার ওপরই ছোট খাট একটা তিমির মত, বা সেসনা বিমানেরমত একটা কাঠ উঠা নামা করে। আর মস্ত বড় এ কাঠের ঢেকি দিয়েই এক সময় ধান ভেনে চাল বানানো হতো। পিঠা পুলি তৈরির জন্য চালের গুঁড়া বানানো হতো। হালকা শীতের আবাহনে তৈরি হতো দারুণ একটা উত্সবের আনন্দ মেলা।
এক সময় নতুন ফসল তোলার পর বাংলারগ্রাম গঞ্জের বাড়িতে বাড়িতে এক পেড়ে শারীর শরীরে মহিলাদের পায়ের নৃত্যের তালে তালে ঢেঁকিরশব্দ মুখরিত হয়ে উঠত। একজন ঢেকিতে পাড় দিত আর একজন ঢেকির সেই ওঠানামার তালে তালে হস্ত সঞ্চালন করে বিপদজনক অবস্থায় তার ভেতর হাত দিয়ে ধান নেড়ে চাল তৈরিতে সাহায্য করতো। এ কাজে অসতর্কতার জন্য কাউকে কাউকে ব্যাথাও পেতে হতো। এসময় তার চার পাশে হাস মুরগীরা জড়ো হতো খুদ কুড়া খাওয়ার জন্য। এ ছিল এক আনন্দ। সেকালে মানে বছর বিশেক আগেও বাংলাদেশের প্রতিটি গৃহস্থের বাড়িতেই সে ধনী বা গরীব হোক একটি ঢেঁকিঘর থাকত। কিন্তু এখন আর সেই ঢেঁকিতে ধান ভানা হয় না। কোন কোন পরিবারে এখনসেই ঢেকি এখনও ইতিহাস হয়ে পড়ে আছে পারিবারিক ঐতিহ্যের স্মুতি হয়ে। কালের ব্যবধানে এক সময়ের গ্রামবাংলার ঐতিহ্য এ ঢেঁকির ব্যবহার এখন নেই বললেই চলে। যান্ত্রিক যুগের সঙ্গে তাল মেলাতে গিয়ে ঢেঁকির অস্তিত্ব আজজাদুঘরে স্থান পেয়েছে। সত্যি কথা বলতে গেলে ঢেঁকির কথা আজ যেনরূপকথার গল্পের মতো করে শোনাতে হয় আমাদের নতুন প্রজন্মকে। আগামী প্রজন্মের কাছে হয়তো এটা স্বপ্নের মত মনে হবে।
ঢেঁকি যে এখন জাদুঘরে শোভা পাবে তা সময়ের ব্যাপার।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯

গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,...
...বাকিটুকু পড়ুন
উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯...
...বাকিটুকু পড়ুন
দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।...
...বাকিটুকু পড়ুনএই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন