তৃতীয় চোখে অপ্রিয় সত্য
(পর্ব-৩)
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমার প্রাণ প্রিয় দেশটা কি অনিবার্য সংঘাতেরদিকে এগিয়ে যাচ্ছেনা ? আগামী শনিবার চট্টগ্রামে জামায়াত হরতাল আহবান করছে আর চলমান কাদের মোল্লার ফাসির দাবিতে সোচ্চার আরেক তরুণ দল এটাকে তাদের প্রতি জামায়াত শিবিরের চ্যালেন্জ হিসাবে দেখছে ।বিভিন্ন ব্লগ আর ফেইসবুকের স্ট্যাটাসে তারা এটাকে প্রতিরোধ করার ঘোষণা দিয়েছে ।তার মানে আরও কিছু তাজা প্রাণ ঝরে যাওয়া ।কোন মায়ের বুক খালি করা ।সভ্যতা আমাদের কোন দিকে নিয়ে যাচ্ছে? রক্ত নিয়ে হেলি আর কত দিন ?এক চিলতে শান্তি যেন সোনার হরিণ !একটু সুখের কথা, ভালবাসার কথা যেন আধারে মিলিয়ে যাওয়া আশার শেষ বিন্দু ।যারা হারিয়ে যাচ্ছে তারা তো এ মাটিরই সন্তান আমাদের কারো ভাই, কারো ছেলে ।কিসের মোহে দুটি স্বপ্ন ভরা চোখ কে অকালে ঢেকে দিচ্ছি? আমাদের হাতে কলম আর বই এর বদলে কারা অস্ত্র তুলে দিল? আমাদের মাঝে ভালোবাসার ঝর্ণা ধারা সৃষ্টির বদলে দানবের হিংস্রতা কে ঢুকিয়ে দিল? বিভেদের বিষবাষ্প কে ছড়িয়ে দিল ?এ প্রশ্ন গুলো সর্বদা তাড়িয়ে ফেরে জবাব দেয়ার আছে কেউ? দেশ আমার মা আর এই মা তার সন্তানের রক্তে আর কত রন্জিত হবে ? মা আমার ডুকরে ডুকরে কেঁদে বলে তোরা থাম !তোরা থাম ! আমি আর পারছিনা !
(চলবে)
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯

গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,...
...বাকিটুকু পড়ুন
উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯...
...বাকিটুকু পড়ুন
দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।...
...বাকিটুকু পড়ুনএই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন