somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অসমাপ্ত পান্ডুলিপি

২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার কিইবা করার ছিল ?তোমাতে মুগ্ধ হওয়া ছাড়া ২য় কিছু করার ছিল না ।তোমাতে কে না মুগ্ধ হয় ;বল?যেখানেই যাও চাঁদের হাট বসে ।তোমার রসবোধ, প্রকৃতির মত উদারতা, ঝরণা ধারার মতউচ্ছলতা অন্যদের থেকে সহজে আলাদা করা যায় সাথে একহারা গড়ন, পৌরুষদিপ্ত চেহেরা, ভরাট কন্ঠ! প্রকৃতি তোমায় গড়তে এতটুকু কৃপণতা দেখায়নি ।এমন মানুষের চারপাশ গুণমুগ্ধদের দখলে থাকাটায় স্বাভাবিক সেই ভীড় ঠেলে তোমার দেখা পরম অরাধ্য বস্তু । সেই অরাধ্য দখলে নেয়ার প্রচেষ্টা তাই সযত্নে সংবরণ করে চলছিলাম ।লাইব্রেরী করিডোরে হঠাৎ চোখাচোখি হওয়াটায় জল ঢেলে দিল সেই শাসনের উপর ।একান্নবর্তী পরিবারের মেয়ে হয়ে নির্দিষ্ট গণ্ডির মধ্যে যার বেড়ে উঠা তার কাছে কলেজ আঙ্গিনা অনেক দুরের বাতিঘর ।স্বপ্ন তাই নীল প্রজাপতি হয়ে ডানা মেলে ইতিউতি উড়তে লাগল যেদিন হতে পাঁ পড়ল স্বপ্নের আঙ্গিনায় ।এক ঘোরের মধ্যে থাকা, নিজের মধ্যে নিজে হারিয়ে যাওয়া !বয়সটাও এরখম অযাচিত পাগলামী গুলো উসকে দেয় সময়ে অসময়ে ।চোখাচোখি হওয়ার সময়টুকুই পৃথিবীর তাবৎ ঘড়ি যেন বন্ধ হয়ে গেল ।বুকের ভেতর ধ্বক ধ্বক করে কি একটা যেন বাঁজে ।আচ্ছা ভাললাগার মানুষগুলোর সামনে প্রথমবার মুখোমুখি হওয়ার অনুভূতি কি এমনি হয় সবার ।পৃথিবীর সকল লজ্জ্বা এসে ভর করল আমার উপর ।তৃতীয় নয়ন মেলে তার পানে থাকালাম ক্ষণিকের জন্য ।সেই ঠোঁটে দৃশ্যমান হল এক দূর্ভেদ্য হাসি যে হাসির পাঠোদ্ধার আজও করা হয়ে উঠেনি ।এক অব্যক্ত ভালোলাগা নিয়ে বাড়ী ফিরলাম ।মানুষের যখন তার স্বপ্নের আশেপাশে বিচরণ করে তার কথা, অভিব্যক্তি দ্রুত বদলে যায় ।এই পরিবর্তন কাছের মানুষগুলোর নজর এড়ায় না ।ছোট চাচী বয়সে কাছাকাছি হওয়ায় অনেকটা বান্ধবীর মত ।বইয়ের মাঝে মুখ গুজে তার ভাবনায় হারিয়ে যাওয়ার এক সন্ধ্যায় ধরা পড়ে গেলাম চাচীর কাছে ।
বার কয়েক ডাকাডাকির পর সাড়া না পেয়ে চেপে ধরল "কি শারমিন !পড়া লেখা হচ্ছে নাকি জেগে জেগে ঘুমানো!''
মহা অন্যায় করে ধরা পড়ার পর যেমন অবস্থা হয় আমারও ঠিক তাই ।আকাশ থেকে পড়লেন যখন জানালাম এ সব এক তরফা ভাবাভাবি । (চলবে)

(বাগান বিলাস, পটিয়া, চট্টগ্রাম)
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×