somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হরতালে আর কত...............?????!!!!

৩০ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মরছে মানুষ। মরবেই তো!! মানুষের জন্য যদি আইন, বিচার, সংবিধান, রাষ্ট্র, সরকার হয়, তবে সেই সরকার গঠনের বিকল্প প্রস্তাব প্রতিষ্ঠার জন্য দেয়া অবরোধ হরতালে মানুষই তো মরবে!!!

মাঝে মাঝে মনে হয়, মানুষতো মরছে না, মরছে লেগুনা চালক, ভ্যান চালক, বাসের ড্রাইভার, হেলপার, অটো চালক---বড়জোর পথচারী কেউ বা সময়ে সময়ে পিকেটার কি বা বিজিবি। মানুষ তো মরছে না!! এরা সব মরে পুড়ে যারা অবশিষ্ট থাকবে তারাই মানুষ-আর তাদের জন্য আগামী নির্বাচন, সরকার ইত্যাদি ইত্যাদি।

মাননীয় প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় বিরোধীদলীয় নেত্রীকে রাজপথে নেমে আসার আহ্বান জানিয়েছেন। দেশের মানুষের দুর্দশা দেখে মন বিগলীত তাই আবেগ্াপ্লুত হয়ে এই আহ্বান জানাতেই পারেন। আসলেই। বিরোধীদলীয় নেত্রী যদি হরতাল দিয়ে একাই রাজপথে নামেন র র‌্যাব, পুলিশ, বিজিবি, দলীয় নেতাকর্মীর পরিবর্তে মাননীয় প্রধানমন্ত্রী যদি আইন শৃঙ্খলা রক্ষাকল্পে .... খালি হাতে কিংবা শাসন দন্ড নিয়ে মাঠে নামেন, তবে তো আর এত হাঙ্গামা, ককটেল, হত্যা, আহত হয় না।

মানুষের অনুভুতি শক্তি রোধ হয় একটু ভোতা হয়ে যাচ্ছে। ইদানিং হরতাল চলাকালীন নিহতের লিস্ট খালি থাকলে হরতালের সংবাদ ভাল লাগে না। মনে হয়-এটা কোন হরতাল হল? দুইশ গাড়ি পুরল, আহত ২০০০, এটা কোন সংবাদই না। আট দশজনের লাশ পড়ার খবর শুনলে তখন মনে হয়, দেশে আজ একটু আধটু হরতাল হরতাল ইমেইজ ছিল।

দেশে চলছে পরিকল্পিত নাশকতা। এতে কারও ক্ষমতা হচ্ছে পাকাপোক্ত, আর কারও বা হচ্ছে নেতা নাম ডাক। আর আমরা!!!! মানুষ না, তাই প্রতিনিয়ত পুড়ে মরছি, ককটেল খেয়ে মরছি, পাটকেল খেয়ে মরছি। মরার জন্য প্রস্তুত হয়ে আছি। কেননা, দেশের সব তো চলছে আমাদেরই স্বাধীনতা, সার্বভৗমত্ব, সরকার, সংবিধান রক্ষার জন্য।।।।। সরকারও আমাদের, বিরোধী দলও আমাদের। কেউ তো আর পর নয়।

X(X((X((:-/
সর্বশেষ এডিট : ০৭ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

এ আই নিয়ে ভাবনা

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯



গত দুই মাস এ আই সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করছি।

গতমাসে চ্যাটজিপিটির ২০ ডলারের প্লানটা নিয়েছিলাম। চলতি মাসে ক্লড এর ২০ ডলারের টা ব্যবহার করছি। ভ্যাট দিয়ে যদিও ২৩ ডলার পড়েছে।

এই... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×