আবারো পনেরই আগস্ট জন্মদিন পালন করে বাংলাদেশের জন-সাধারণের ক্ষত-বিক্ষত জায়গায় আঘাত করলেন তথাকথিত দেশনেত্রী বেগম খালেদা জিয়া।
''একবার এক বাংলাদেশী পর্যটক গেলেন মিশরে, পিরামিড দেখতে। পাশাপাশি শোয়ানো আলাদা আকারের দুটো মমি দেখিয়ে মিশরীয় গাইড বললেন, 'এই ছোট মমিটা হচ্ছে ফেরাউনের ছোটবেলার কঙ্কাল, আর বড় মমিটা হচ্ছে তার বড়বেলার কঙ্কাল।' রেগেমেগে বাংলাদেশী পর্যটক শুধোলেন, 'ইয়ার্কি পেয়েছ, বেত্তমিজ? তোমাদের মিশরে এক ব্যক্তির দুটো কঙ্কাল থাকে নাকি?'
ঠোঁট উলটে মিশরীয় গাইডটি জবাব দিলেন, 'ইয়ার্কিটা কারা আগে শুরু করেছে, শুনি? তোমাদের বাংলাদেশে এক ব্যক্তির পাঁচ জন্মদিন থাকতে পারলে আমাদের মিশরে কেন এক ফেরাউনের মাত্র দুটো কঙ্কাল থাকতে পারবে না?''
তাই বলি ভুয়া জন্মদিন পালন বন্ধ করেন।দেশের মানুষ দুইবেলা ঠিকমত খেতে পায় না,আর আপনি ৭০/৮০ পাউন্ডের কেক কাটেন।মানুষকে সম্মান দিতে শিখুন,সম্মান পাবেন।আপনি দেশের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দলের সভানেত্রী;জাতির জনককে নিয়ে ফাইজলামি করা আপনার শোভা পায় না।মানুষ হন;পয়সা লাগে না।কেক কিনতে কিন্তু ঠিকই পয়সা লাগে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


