somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শাফায়াত উল্লাহ রহমত
লেখালেখি হলো আমার জগত, আমার মানস ভ্রমণের অখন্ড মানচিত্র । কল্পনার চরিত্রগুলোকে আমি লেখার জগতে বাস্তবতার ন্যায় সদর্পে চারণ করাতে চাই। আমি তাদের হাসি কান্না সুখ দুঃখে তুলির আঁচড় ছুঁয়ে দিয়ে অপছন্দের আঁকগুলো ইরেজার দিয়ে ঘষে তুলে বসাতে চাই কল্পনার রঙ ।

ভবিষ্যৎ প্রজন্ম কি জানবে আমাদের শৈশবের আড্যভেঞ্জারের গল্প.. ???

১৫ ই আগস্ট, ২০১৭ রাত ১:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সময়ের সাথে তাল মিলিয়ে পৃথিবীর ভূপৃষ্ঠের মত মানুষের মানসিকতার পরিবর্তন ঘটে প্রতিনিয়তই।
আজ বিকেল হতেই ভাবছিলাম আমাদের শৈশব, বর্তমান প্রজন্মের শৈশব এবং আগামী প্রজন্মের কথা...
স্কুল কলেজের যেই মধুময় সময়ের কথা ভেবে আমরা এখনো নষ্টালজিয়ায় ভুগি তা কি আগামি প্রজন্ম কখনো কল্পনা করতে পারবে...???
এক সময় কি তারা জানবে সিনেমা হলে মর্নিং শো নামের একটা শো হতো যেখানে এক টিকিটে দুই ছবি দেখানো হত এবং তা দেখার জন্য স্কুল ব্যাগে সিভিল কাপড় লুকিয়ে রেখে আমাদের প্রজন্মের স্কুল পালানোর আড্যভেঞ্চারের গল্প...??? যেই খানে তারা মোবাইল ফোনের ছোট স্ক্রিনেই সব খুজে পায়...
এক সময় কেউ কি জানবে শবে বরাতের রাতে ঢাকা শহর চষে বেড়ানোর সেই মজার অনুভূতি...??? তারা জানতেও পারবে না মুররা কি জিনিস ছিলো, তারা কল্পনাও করতে পারবে না ঘুড়ির সুতাই মাঞ্জা কি জিনিস... যে খানে আজ ঘুড়ির জায়গা দখলে নিয়েছে ড্রোন...
এক সময় কি তারা জানবে সন্ধ্যার পর কারেন্ট চলে গেলে বিনা নোটিশে আমাদের এক সাথে সবার জড়ো হবার গল্প, কিংবা নিজেদের হাতে তৈরি শহীদ মিনারে ফুল দেয়ার জন্য সারা রাত পড়া মহল্লার বাড়িতে বাড়িতে ফুল চুরির সেই আনন্দ উৎসব এর কথা...???
তারা কি বুঝবে শীতের রাতে ফেলে রাখা চার দেয়ালের মাঝে ব্যাড মিন্টন খেলার মজা কিংবা তারাবী নামাজ পড়ার কথা বলে বাবা মাকে ফাকি দিয়ে দল বেধে আড্ডা দেয়ার সেই মধুময় মুহুর্ত কি ছিল...??
এক সময় তারা জানবেও না দুই টাকা দিয়ে মাসুদ রানা কিংবা তিন গোয়েন্দা বই ভাড়া নিয়ে পড়তো তাদের পূর্ব প্রজন্ম...
এক সময় কেউ জানবেও না বাঁশের এন্টেনা ঘুড়িয়ে বিটিভি বা জিটিভি দেখার গল্প। সেই ইত্যাদি, ছায়াছন্দ, ম্যাগাইভার থাণ্ডার ক্যাটস, টারজান,সিন্দাবাদ, আলিফ লায়লা ফিলিপস টপ টেন অথবা রেসলিং দেখার আকুলতার গল্প।
এক সময় কেউ জানবেওনা গ্রীষ্মের ছুটিতে গ্রামে যাওয়ার আকুলতার গল্প। ভূতের ভয়ে টিনের ঘরে কুপি জ্বালিয়ে গুটি সুটি মেরে থাকার গল্প, এক বিছানায় এক বয়সী সব কাজিনদের সাথে লেপ মুড়ি দেয়ার গল্প!এক সময় তারা জানবেনা টুক পলান্তিস, ইচিং বিচিং, বরফ পানি, সাত চাড়া, গোল্লা ছুট, বৌঁছি নামের কোনো খেলা ছিলো। কেউ জানবেনা আমের আটি, লিচুর বিচি, মাটির মারবেল, গুলতি, ম্যাচের খোল, সিইগারেটের খোল, নামক কোনো খেলনা ছিলো।
এক সময় কেউ জানবেনা বিলের মাঝে কাদা মাখামাখি করে মাছ ধরা, খেজুরের ডাল দিয়ে ঘোড়া বানানো, সুপাড়ির ডাল দিয়ে টানা গাড়ী, বেয়ারিং গাড়ী, মালাই, কট কটি এই শব্দ গুলি।
যেখানে হাজার টাকার দামী খেলনা নিয়ে এখনকার পোলাপাইন মুখ ভার করে বসে থাকে সেখানে আমরা নিজেরা খেলা আবিষ্কার করতাম। মাটি দিয়ে মারবেল বানিয়ে গুলালি দিয়ে পাখি শিকার করা, কচি বাশের কঞ্চি দিইয়ে ডুল্লরী বানানো, লাটিম গাছের গুটা দিয়ে লিটিম বানানো, আমের সিজনে কাচা আম খাওয়ার জন্য লোহার পাত পাকায় ঘষে চাকু কিংবা ঝিনুক ঘষে কাটার তৈরি সহ আরও অনেক বিচিত্র খেলনা আবিষ্কার করে খেলা তা এ প্রজন্মের কাছে গল্পের মতো মনে হবে।
আইসিসির অভিধানেও বোধ এত নিয়ম নেই আমাদের প্রজন্ম যে হাজারো নিয়মে ক্রিকেট খেলতো।
প্রজন্মের পর প্রজন্ম আসবে, সময়ের সাথে সাথে তারা হয়ত সবাই আরো আধুনিক হবে অনেক বেশি চালাক হবে তবে আমাদের শৈশবের সেই এডভেঞ্চারাস লাইফের কাহিনী তাদের কাছে শুধু গল্পই মনে হবে
সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০১৭ রাত ১:৩০
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×