somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শাফায়াত উল্লাহ রহমত
লেখালেখি হলো আমার জগত, আমার মানস ভ্রমণের অখন্ড মানচিত্র । কল্পনার চরিত্রগুলোকে আমি লেখার জগতে বাস্তবতার ন্যায় সদর্পে চারণ করাতে চাই। আমি তাদের হাসি কান্না সুখ দুঃখে তুলির আঁচড় ছুঁয়ে দিয়ে অপছন্দের আঁকগুলো ইরেজার দিয়ে ঘষে তুলে বসাতে চাই কল্পনার রঙ ।

যে অপরাধে খালেদা জিয়া জেলে--

১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৯৯১ সালের ২রা জুন প্রধানমন্ত্রীর এতিম তহবিল নামে একটি হিসেব খোলা হয় সোনালী ব্যাংক রমনা করপোরেট শাখায় যার নং ৫৪১৬। এবং এটির পরিচালনার দায়িত্বে ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের তৎকালীন সচিব ডাঃ কামাল উদ্দিন সিদ্দিকী।
উক্ত একাউন্টে ০৯ জুন ১৯৯১ সালে ইউনাইটেড সৌদি কমার্শিয়াল ব্যাংক থেকে ১২ লাখ ৫৫ হাজার ইউ,এস ডলারের ( বাংলাদেশী মুদ্রায় যার পরিমান ৪ কোটি ৪৪ লাখ ৮১ হাজার ২১৬ টাকা ) একটি ডিডি আসে যার নং ১৫৩৩৬৭৯৭০। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি সংরক্ষনের উদ্দেশ্যে তৎকালীন কুয়েত সরকারের অনুদান হিসেবে এই টাকা আসে। ২ বছরের বেশী সময় এই টাকা একাউন্টে পড়ে থাকায় সুদে আসলে এর পরিমান বেড়ে দাঁড়ায় ৪৬৬৬৭০০০ টাকা।
১৯৯৩ সালে জিয়া অরফানেজ ট্রাষ্ট এবং জিয়া মেমোরিয়াল ট্রাষ্ট গঠনের পর প্রধানমন্ত্রীর এতিম তহবিলের সেই একাউন্ট থেকে পুরো টাকা ২৩৩৩৩৫০০ টাকা করে দুইটি সমান ভাগে ভাগ করে জমা দেয়া হয়।
১১৯৩ সালের ৪ ডিসেম্বর জিয়া অরফানেজ ট্রাষ্ট থেকে ৪ লক্ষ টাকা উত্তোলন করে বগুরার গাবতলীতে প্রায় ৩ একর জায়গা কিনা হয়। অবশিষ্ট ২ কোটি ২৯লক্ষ ৩৩হাজার ৫০০শত টাকা ১৪ বছর ব্যাংকে পড়েছিল, যা ২০০৬ সালে সুদে আসলে পরিনত হয় ৩ কোটি ৩৭ লক্ষ ৭ হাজার ২১৭ টাকায়।
২০০৬ এর ১৩ এপ্রিল হতে ৬ জুলাই পর্যন্ত তারেক রহমান এবং মোমিন উল্লাহর সাক্ষরিত ৫ টি চেকে ৩ কোটি ৩০ লাখ টাকা উত্তোলন করেন প্রাইম ব্যাংকের তৎকালীন চেয়ারম্যান কাজী সলিমুল্লাহ কামাল।
উত্তেলিত টাকার মাঝে ১ কোটি টাকা করে জিয়া অরফানেজ ট্রাষ্ট এর নামে একটি সলিমুল হক কামালের নামে একটি এবং সলিমুল হক কামাল ও সৈয়দ আহম্মেদ এর নামে মোট ৩ টি এফ,ডি,আর করা হয়। ৭ ফেব্রুয়ারি ২০০৭ সালে কাজী সলিমুল হক ২ কোটি টাকার এফ,ডি,আর ভাঙ্গিয়ে আশুলিয়ায় ট্রাষ্টের নামে জমি কিনার জন্য গিয়াস উদ্দীন নামক একজনের নামে ২ কোটি টাকার নতুন এফ,ডি,আর করেন। তখন এই টাকা সুদে আসলে হয়েছিল ২ কোটি ১০ লক্ষ ৭১ হাজার ৪৪৩ টাকা। গিয়াস উদ্দীন ১৫ ফেব্রুয়ারি ২০০৭ সালে প্রাইম ব্যাংক নিউ ইস্কাটন শাখায় আশুলিয়ায় ৭৬ শতাংশ জমির বায়না স্বরুপ সরফুদ্দীন আহমেদের একাউন্টে পুরো টাকা জমা করে দেন।২৮ মার্চ ২০০৭ সালে সরফুদ্দীন আহমেদ উক্ত টাকা পুরোটায় উত্তোলন করেন। যা লোপাট হয়েছে বলে দুদক অভিযোগ করে মামলা দায়ের করেন।
প্রসঙ্গত উল্লেখ্য যে তারেক রহমান জেলে থাকায় এবং পরবর্তীতে দেশের বাহিরে থাকায় উক্ত জমির রেজিষ্টেশন সম্পন্ন করা সম্ভব হয় নাই বিধায় বায়নার পুরো টাকাই দেওয়ানী মামলার মাধ্যমে ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে পুনরায় আরফানেজ ট্রাষ্টের একাউন্টে জমা দেয়া হয়। যার দললাদি কোর্টে জমাও দেয়া হয়েছিল।
উক্ত ট্রাষ্ট, ব্যাংক হিসেব কোথাও খালেদা জিয়ার কোন সংষ্টিলতাই নেই। তার অপরাধ যখন কুয়েতের আমীর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি সংরক্ষনের জন্য উক্ত টাকা অনুদান হিসেবে প্রদান করেন তখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন।
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৩:১৫
১২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

লিখেছেন মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন

ফেরারী বিকেল

লিখেছেন খায়রুল আহসান, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৫

বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৯


লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন

নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৩

মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

×