কেউ কথা রাখেনি, পঁচিশ বছর কাটলো কেউ কথা রাখেনি
দ্যাশে যাবার আগে বুয়া দীপ্ত কন্ঠে ডালে লবন দিতে দিতে বলেছিলো
দ্যাশ থেইকা ফিইরা আইসা আবার রান্না করবে,
পানিতে ভাসা পাতলা ডাল খাওয়াবে
তারপর কত দশদিন গিয়ে দশরাত চলে গেল,বুয়া আর আসেনি
কতদিন যাবত অপেক্ষা করছি ভুলে গেছি!
মামাবাড়ির মামাত বোন কুলসুমা বলেছিলে,বড় হও
তোমাকে আমি বিয়ে করে রান্না করে খাওয়াবো
বেশী করে ঝাল দিয়ে গরু ভুনা সাথে খিচুড়ী
কুলসুমা আমি আর কত বড় হবো? কোলবালিশটা আর কত পুরান হলে
তুমি আমাকে গরুর মাংশ আর ভুনা খিড়ুড়ী খাওয়াবে?
একবেলা ঝরঝরে ভাত রাঁধতে পারিনি কখনো
ডাইনিং ঘরের দরজা খোলা রেখে খাওয়া উৎসব করেছে চৌধুরী বাড়ীর ছেলেরা
ভিখারীর মতন দুপুর রাত্রে খেয়েছে বন্ধুর বউয়ের হাতের রান্না
বন্ধুর শ্যালিকা বাঁকা চোখে ইংগিতের হাসি হেসেছে কতবার
তবুও আমার ঘরে আসতে চায়নি!
অবিবাহিত বন্ধু আমার হাতে বিড়ি দিয়ে বলেছিলো,দেখিস,একদিন আমরাও...
বন্ধু এখন বিবাহিত,অথচ আমার দেখা হয়নি কিছুই
সেই পাতলা ডাল,সেই ঘ্রাণ পোলাও,সেই ডিম ভুনা
আমায় কেউ রেঁধে খাওয়াবে না!
রান্না রান্না খেলার সময় বরুণা বলেছিল
যেদিন সত্যি সত্যি রাঁধতে পারবে
সেদিন আমার চুলায়ও মাংশ রান্না হবে
রান্না করবার জন্য হাতের মুঠোয় নিয়েছি টাকা
মিরপুর থেকে কারওয়ান বাজারে গিয়েছি মাংশ কিনতে
পুরো ঢাকা শহর তন্নতন্ন করে খুঁজে এনেছি এক কেজি লইট্টা ফিশ
তবুও কথা রাখেনি বরুণা,এখন তার চুলায় কেবল স্বামীর জন্য রান্না হয়
কেউ কথা রাখেনি, পঁচিশ বছর কাটলো কেউ কথা রাখেনি
(সুনীল গঙ্গোপাধ্যায় এর কাছে ক্ষমাপ্রার্থী)
--------------সংগ্রহকৃত

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




