somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

৪৮ ঘণ্টার সাব-জেলে মোশাররফ

১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গ্রেপ্তার হওয়া পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফকে আজ শুক্রবার সাব-জেলে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এর আগে তাঁর জামিন আবেদন নামঞ্জুর হয়। টেলিভিশন চ্যানেলগুলোর বরাত দিয়ে রয়টার্স এবং ‘ডন’ ও ‘টাইমস অব ইন্ডিয়া’র খবরে এ কথা জানানো হয়।
ইসলামাবাদের বিচারিক হাকিম রাজা আব্বাস শাহর নির্দেশে রাজধানীর চক শাহজাদের নিজ বাড়িতে মোশাররফ ৪৮ ঘণ্টা বন্দী থাকবেন। এ সময় ওই বাড়িটি সাব-জেল হিসেবে ব্যবহূত হবে।
একই সঙ্গে আদালত পারভেজ মোশাররফকে আগামী দুই দিনের মধ্যে সন্ত্রাসবিরোধী আদালতে হাজির করার নির্দেশও দেন। সে দেশে সাবেক কোনো সেনাপ্রধানকে গ্রেপ্তারের পর আদালতের সামনে হাজির করার ঘটনা এটাই প্রথম।
৬৯ বছর বয়সী সাবেক স্বৈরশাসক পারভেজ মোশাররফকে পুলিশ আজ সকালে রাজধানী ইসলামাবাদের নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করে। তাঁকে গতকাল বৃহস্পতিবার গ্রেপ্তারের নির্দেশ দেন আদালত। রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাকালে ২০০৭ সালের মার্চে শীর্ষস্থানীয় বিচারপতিদের গৃহবন্দী করার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইসলামাবাদ হাইকোর্ট এ নির্দেশ দেন।
‘ডন’-এর খবরে অবশ্য বলা হয়েছে যে মোশাররফ আত্মসমর্পণ করেছেন।
২০০৭ সালে জরুরি অবস্থা জারির পর ৬০ জনের বেশি বিচারককে গৃহবন্দী করার পদক্ষেপের বিরুদ্ধে করা মামলায় জামিনের মেয়াদ বাড়ানোর শুনানির জন্য ওই দিন আদালতে হাজির হন মোশাররফ।
জরুরি অবস্থা জারির পর বেশ কয়েকজন বিচারককে গৃহবন্দী করার পদক্ষেপের বিরুদ্ধে করা মামলার আইনজীবী মোহাম্মদ বিলাল মুঘল সাবেক এই সেনাশাসককে ১৫ দিনের পুলিশি রিমান্ডে নেওয়ার আবেদন জানান। একই সঙ্গে মোশাররফকে কেন হাতকড়া পরানো হয়নি, এটিও জানতে চান। এর বিরোধিতা করেন মোশাররফের আইনজীবী কামার আফজাল। মক্কেলের জীবনের নিরাপত্তার হুমকি থাকায় তাঁকে বিচারিক হেফাজতে রাখার আবেদন জানান তিনি।
আদালতে শুনানি চলাকালে পুলিশের তরফ থেকে জানানো হয়, মোশাররফকে পুলিশি হেফাজতে নেওয়ার দরকার নেই, বিচারিক হেফাজতে নিলেই চলবে।
শুনানি শেষে আদালত পারভেজ মোশাররফকে সাব-জেলে পাঠানোর নির্দেশ দেন। আগামী দুই দিনের মধ্যে তাঁকে সন্ত্রাসবিরোধী আদালতে হাজির করারও নির্দেশ দেওয়া হয়।
এর আগে টেলিভিশনে প্রকাশিত ফুটেজে দেখা গেছে, পুলিশ কর্মকর্তারা মোশাররফকে ইসলামাবাদের আদালতে নিয়ে যচ্ছেন।
আগামী ১১ মে দেশটিতে সাধারণ নির্বাচন হবে। নির্বাচনে নিজের দল অল পাকিস্তান মুসলিম লিগের (এপিএমএল) নেতৃত্ব দিতে মোশাররফ গত মাসে দেশে ফেরেন। এর আগে পাঁচ বছর বিদেশে স্বেচ্ছা-নির্বাসনে ছিলেন তিনি। দেশে ফিরে মোশাররফ চারটি আসনে মনোনয়ন পেতে আবেদন করেন। তাঁর চারটি আবেদনই বাতিল হয়ে যায়।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:০০



ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

×