সুগার কিউব সমান হবে সুপারকম্পিউটার প্রসেসর
১৫ ই নভেম্বর, ২০১০ দুপুর ১:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সম্প্রতি আইবিএম-এর গবেষকরা জানিয়েছেন, বিশ্বের সবচেয়ে শক্তিশালি সুপারকম্পিউটারের প্রসেসরকে সামান্য একটি চিনির কিউবের আকার দেয়া সম্ভব। সুগার কিউবের মতো সুপারকম্পিউটার প্রসেসর তৈরির কাজ শুরু করেছে আইবিএম। খবর বিবিসি অনলাইনের।
গবেষকদের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, এই পদ্ধতিতে সুপারকম্পিউটারের একটি প্রসেসরের উপর আরেকটি সাজিয়ে রেখে ওয়াটার কুলিং পদ্ধতিতে তা শীতল রাখা যাবে। এই পদ্ধতি ব্যবহারের ফলে কম্পিউটারে শক্তি খরচও হবে কম।
গবেষকরা জানিয়েছেন, আইবিএম-এর গবেষকদের উদ্দেশ্য হলো কম্পিউটারের প্রসেসর আকার ক্ষুদ্র করার চেয়ে কম শক্তি ব্যবহার করে কম্পিউটার চালানো। বর্তমানে পৃথিবীর মোট শক্তির শতকরা ২ ভাগ কম্পিউটার পণ্য তৈরি এবং কম্পিউটার চালানো কাজে ব্যবহার করা হয়।
গবেষক ড. ব্রুনো মাইকেল জানিয়েছেন, ভবিষ্যত কম্পিউটারে গতির চেয়ে পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারে খরচ কমে যাবে। উল্লেখ্য, ড. ব্রুনো ইতোমধ্যেই ওয়াটার কুলিং পদ্ধতি উদ্ভাবন করেছেন। এই পদ্ধতিটির নাম অ্যাকুয়াসার। এটি রেফ্রিজারেটরের মতোই দেখতে যা বিশ্বের অন্যতম সুপারকম্পিউটারগুলোর চেয়ে শতকরা ৫০ ভাগ শক্তিসাশ্রয়ী বলে আইবিএম জানিয়েছে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯

গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,...
...বাকিটুকু পড়ুন
গত দুই মাস এ আই সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করছি।
গতমাসে চ্যাটজিপিটির ২০ ডলারের প্লানটা নিয়েছিলাম। চলতি মাসে ক্লড এর ২০ ডলারের টা ব্যবহার করছি। ভ্যাট দিয়ে যদিও ২৩ ডলার পড়েছে।
এই...
...বাকিটুকু পড়ুন
উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯...
...বাকিটুকু পড়ুন
দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন