ছবিতে চেহারা চিনতে সাহায্য করবে ফেসবুক
২০ শে ডিসেম্বর, ২০১০ দুপুর ১:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সম্প্রতি ফেসবুক ফটোতে নতুন সুবিধা যোগ করা হয়েছে। এই সুবিধার আওতায় ফেসবুক অ্যালবামে ছবি আপলোড করার পর সে ছবিতে যারা আছেন, তাদের চেহারা নিজে নিজেই সিলেক্ট করবে ফেসবুক এবং ট্যাগ করার জন্য নাম জানতে চাইবে। নতুন এই সুবিধাটি আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের অ্যাকাউন্টে চালু করা হবে বলে জানা গেছে। খবর ম্যাশএবল-এর।
ম্যাশএবল জানিয়েছে, এটি মূলত ক্যামেরার ফেস রিকগনিশন প্রযুক্তির মতোই একটি সেবা যার মাধ্যমে ছবিতে ট্যাগ করা দ্রুত ও সহজতর হবে। তবে ফেসবুক এই ক্ষেত্রে কী প্রযুক্তি ব্যবহার করেছে তা গোপন রাখা হয়েছে।
নতুন এই সুবিধার আওতায় ছবিতে থাকা মানুষের চেহারা খুঁজে বের করে হাইলাইট করবে এবং নিচে বক্সে ‘হু ইজ দিস’ লিখে তার নাম জানতে চাওয়া হবে। এভাবে তার নাম লিখে সেইভ করলেই তারা ট্যাগড হয়ে যাবেন। তবে এই সুবিধাটি চাইলে প্রাইভেসি সেটিংস থেকে বন্ধ করা যাবে বলেও জানিয়েছে ফেসবুক।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আ ন ম সিরাজুর রহমান (১৯৩৪ – ১ জুন ২০১৫) ছিলেন একজন বিশিষ্ট বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ সাংবাদিক, যিনি দীর্ঘ চৌত্রিশ বছর বিবিসি বাংলা বিভাগে অত্যন্ত সফলতার সাথে কাজ করেছিলেন....
...বাকিটুকু পড়ুন১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন, তা নিয়ে অনেক অপরাজনীতি হয়েছে। সরকার এই অপরাজনীতি খুব সহজে বন্ধ করতে পারেন। যদি ১৯৭১-এ নিহতদের একটি ডাটাবেইজ তৈরী করা যায় তাহলেই,... ...বাকিটুকু পড়ুন

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সামিয়া, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪০

সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার...
...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯...
...বাকিটুকু পড়ুন