somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আকাশ হবো আকাশ

২০ শে মার্চ, ২০১৬ রাত ১০:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আকাশের বিশালতা কমবেশি আমাদের সবাইকে হাতছানি দিয়ে ডাকে। কিছু কিছু মানুষের পক্ষে এই হাতছানি এড়িয়ে যাওয়া সম্ভব হলেও কারো কারো পক্ষে তা এড়িয়ে যাওয়া সম্ভব হয় না। কিন্তু সেই কথা ভেবে কষ্ট পাই, যে সব মানুষ আকাশের বিশালতার হাতছানি স্বাদরে গ্রহণ করে সেই সব মানুষের মন পাখির মতো মুক্ত, তহলে বাকি সব মানুষের মন কি মুক্ত নয়? তাদেরকে কি আমরা মুক্তমনা বলতে পারব না?
তারা আসলেই মুক্ত। তাদের মুক্ত মন নানা কারণে নিজের মুক্ত ভাব প্রকাশ করতে পারে না। অপ্রিয় হলেও সত্য যে আমাদের সমাজ ব্যবস্থা আমাদের মুক্ত চিন্তাগুলোকে প্রকাশ করতে দেয় না। আমাদের সমাজ কোন ভাবেই মানতে চায় না আমাদের মুক্ত চিন্তা আমাদের সমাজ উন্নয়নের জন্য শুধু প্রয়োজনই নয়, বরং অপরিহার্য।
মানুষের একটি অনেক বড় দর্শন যা মানুষ সহজে স্বীকার করতে চায় না তা হল, আমরা আমাদের কঠিন সময় ও আমাদের সামগ্রিক প্রয়োজন উপলব্ধি করতে পেরেও আমরা আমাদের অলসতা কিংবা কর্মবিমুখিতার কারণে আমরা আমাদের অপূর্ণতা পূরণ করতে পারি না। যা আমাদের স্বাধীন সফলতার পেছনে অন্যতম বাধা।
আমার মনে হয় মানুষই এক মাত্র প্রাণী যে কিনা বিনা কারণেই নিজের ক্ষতির কথা জেনেও চুপ করে থাকে। যদিও খুবই কম সময় তা আমরা দেখি না। শুধু একটু খানি কাজ না করার জন্য আমাদের অনেক বেশি ক্ষতি হয়ে যায়। অনেক সময় আমরা কিছু মানুষের মুখের দিকে তাকিয়ে আমাদের করণীয় কাজ করতে পারি না।
দিন দিন মুক্ত মনের মানুষ কমে যাওয়ার কারণ হচ্ছে আমাদের রক্তে মুক্তির নেশার তেজ দিন দিন কমছে। আকাশের মতো বিশাল হওয়ার জন্য আমাদের প্রয়োজন নিয়মানুবর্তিতা ও সময়ানুবর্তিতা। আকাশের যেমন শেষ সীমানা খুঁজে পাওয়া ভার, তেমনই আমাদের বুদ্ধির দৌড় ও হতে হবে অসীম। কোন প্রকার নিরাশায় ভর করা যাবে না। আকাশের রং নীল। সেই নীলের মধ্যে কালোর কোন স্থান নেই। তেমনই আমাদের মনের সকল অন্ধকার দূর করতে হবে। তবেই না আমরা আকাশ হতে পারব।
আকাশ সকল মুক্তপ্রাণীদের নিরাপদ আশ্রয়, সেই সাথে নিরাপদ বিচরণ স্থান। আমাদের অন্তরে সেই রকম এক প্রকার অভয়াস্রম তৈরি করতে হবে যেন সকল মুক্তমনাদের জন্য তা নিরাপদ হতে পারে। এমনকি আমাদের মনটাকে সেই সব মানুষদের জন্যও তৈরি করতে হবে যে সব মানুষ সামান্য সহানুভুতি পেলেই ভালো মানুষে রূপান্তরিত হবে। মনটাকে সব সময় উন্মুক্ত রাখতে হবে, যেমনটা সব সময়ই আকাশ উন্মুক্ত থাকে।

সর্বশেষ এডিট : ২০ শে মার্চ, ২০১৬ রাত ১১:৩৭
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অভিজ্ঞতা নাকি বাস্তব জ্ঞান!

লিখেছেন সাহাদাত উদরাজী, ৩১ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৩৮

বাস্তব অভিজ্ঞতা মানুষের জ্ঞানের পরিধি। আমার কাছে একজন গ্রামের লোক আসেন মাঝে মাঝে, শিক্ষিত নন, তিনি বহু বছর প্রবাসী ছিলেন এমন কি সেখানে জেলেও ছিলেন, তিনি এলে আমরা অনেক কথাই... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসা ও জঙ্গী আতঙ্কের অর্থনীতিতে এক নির্বোধজীবি আত্মভোলা জাতির আয়না

লিখেছেন তানভীর রাতুল, ৩১ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩

এক

বুদ্ধিজীবিরা নাকি জাতির বিবেক! তা সে তো ভালো কথা। কিন্তু সাধারণত যা ভালো তা যখন খারাপ তখন সাধারণত তা খুবই খারাপ। একটা জাতির সবচেয়ে মজার কিন্তু করুণতম দৃশ্য হলো তার... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্র ব্যর্থদের দায়িত্ব নেয় নাকি ব্যর্থতার সংজ্ঞাই রাষ্ট্র কর্তৃক নির্ধারিত হয়???

লিখেছেন সুব্রত দত্ত, ৩১ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৪

আমাকে যারা চেনেন অথবা আমার অন্যান্য লেখা যাদের পড়া আছে তারা জানেন আমি একজন নিহিলিস্ট। একজন নিহিলিস্ট ‘রাষ্ট্রধারণা’য় বিশ্বাসী নয়। রাষ্ট্র সম্পর্কে সে উদাসীন। আমি নিজেও রাষ্ট্র সম্পর্কে উদাসীন। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবে বাংলাদেশের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ১:৫৮


দিন দিন সরকারপ্রধানের ফ্যান হয়ে যাচ্ছি। তাঁর চলাফেরা, সাধারণ মানুষের সঙ্গে মেলামেশা দেখে মানুষ বলতে শুরু করেছে, এ যেন আরেক জিয়া। আর “I have a plan” কথাটার অর্থ এত... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব রাজনীতি, ক্ষমতা ও অর্থনীতির কেন্দ্রে এখন ভারত

লিখেছেন ...নিপুণ কথন..., ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৩:১২


ভারতের পররাষ্ট্রমন্ত্রী Dr S. Jaishankar কথা বলছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওসহ অন্য বিশাল ক্ষমতাধর রাষ্ট্রের মন্ত্রীরা একাগ্রচিত্তে শুনছেন।

হ্যাঁ, অস্বীকার করার উপায় নেই। বর্তমানে বিশ্বে ভারতের অবস্থান এমনই। সামরিক... ...বাকিটুকু পড়ুন

×