somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা

২৫ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাত খুনের ঘটনা, চলন্ত বাসে তরুণী ধর্ষণ, নির্বাচনের ব্যালট ছিনতাই, পুলিশ দ্বারা ব্যালট ছিনতাইকারী আওয়ামীলীগ প্রার্থীর ভাই নিহত, মায়ের হাতে সন্তান খুন, ব্লগার হত্যা, বিদেশী নাগরিক হত্যা, পহেলা বৈশাখে নারী উত্ত্যক্তের ঘটনা, সড়ক দুর্ঘটনায় প্রতিদিন অনেক মানুষের অকাল মৃত্যু ইত্যাদি আরও অনেক ঘটনা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে পরিচিত। তবে সে সব আমাদের সুযোগ্য সরকার নানা ভাবে ঢাক ঢোল পিটিয়ে বিচ্ছিন্ন ঘটনা বলে জাহির করে।
একেকটি বিচ্ছিন্ন ঘটনা আলাদা আলাদা ভাবে একেকটি কান্নার সৃষ্টি করে। সেই সব কান্না ঘরে ঘরে করুণ রব তোলে। দুর্ভাগ্য হলেও সত্যি যে সেই সব কান্না উপর পর্যন্ত পৌছায় না।
সম্প্রতি যে বিচ্ছিন্ন ঘটনা ঘটে গেল তা হল এক ১৯ বছর বয়সী তনু নামের একটি ফুল কয়েকটি বিষাক্ত ভাইরাসের আক্রমণে ঝরে গেল, সেই ঘটনাও ঘটলো দেশের সবচেয়ে নিরাপদ জায়গা ক্যান্টনমেন্টে। নরপশুরা নষ্ট করল আরও একটি ফুল, একটি জীবন।
কি হবে এখন?
সারা দেশে কিছুদিন চ্যানেলে চ্যানেলে টক শো হবে, শাহবাগের মোড়ে মানববন্ধন হবে, কিছু ব্লগার ব্লগে লেখালেখি করবে, কিছু সুশীল সমাজের মানুষের কোথায় ফেনা ঝরবে, পুলিশের গাড়ির কয়েক লিটার পেট্রোল পুড়বে, একটি তদন্ত কমিটি হবে, অবশেষে আরও একটি নতুন বিচ্ছিন্ন ঘটনা ঘটবে উপরের সকল ঘটনার পুনরাবৃত্তি হবে, কিন্তু আমরা যে সাধারণ মানুষ ছিলাম সেই সাধারণ মানুষই থেকে যাবো। পুঁজিবাদীদের আঙ্গুল আরও ফুলে ফেঁপে উঠবে, আমরা ঠিক আগের মতোই থাকবো।
আমার বুঝতে শেখার পর থেকে আমি এই সব ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবেই দেখে আসছি। এই সব বিচ্ছিন্ন ঘটনা একসাথে একটি বড় ধরনের বিশৃঙ্খলা। আমাদের চালকেরা অবুঝ হলেও তাদের সাহায্যকারীদের মাথায় তো অন্তত কিছু আছে, তারা কি করছে? দেশটা কি তাদের নয়?
সরকার বলে যে, দেশের মানুষ শান্তিতে আছে। আমরা চাই সরকার যেন এই কথাটা সব সময় বলে যেতে পারে, তবে তা বলতে হবে অবশ্যই এই দেশের নাগরিকদের প্রকৃত শান্তিতে রেখে। কিছু কিছু সময় সরকারের কথা শুনে মনে হয় আমরা সাধারণ মানুষরা এতই সাধারণ যে, সরকার যদি একটি ফিডার হাতে ধরিয়ে দিয়ে শি-শি করে তাহলে আমরা নরম বিছানায়ও প্রসাব করব। কেউ যদি এমন ভাবে তাহলে তাদের মতো বোকা কেউ নেই। সাধারণ হলেও আমরা অবুঝ নই। দেশের প্রকৃত শান্তি আনতে চাইলে আমাদের অবশ্যই আইনের শাসন বাস্তবায়ন করতে হবে।
আমরা প্রকৃত শান্তি চাই।
সর্বশেষ এডিট : ২৫ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৫০
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রাইভেট জব

লিখেছেন রোদ্র রশিদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:১০



গত পনেরো দিন ধরে নতুন ম্যাডাম ইংরেজি ক্লাস নিচ্ছেন। ট্রায়াল ক্লাস। ম্যাডামকে এখনো কলেজে পারমানেন্ট করা হয়নি। উনি খুব একটা খারাপ পড়ান না।

আজকের ক্লাস শেষে ম্যাডামের মন খুব খারাপ।
খুব... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের জন্য ৭-গ্রেডভিত্তিক ন্যায়সংগত সরকারি বেতন ও প্রশাসনিক সংস্কার একটি প্রস্তাবিত নীতিপত্র

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২০


ন্যায়সংগত পারিশ্রমিক, বেতন বৈষম্য হ্রাস, মেধার মূল্যায়ন এবং দক্ষ রাষ্ট্রীয় প্রশাসন প্রতিষ্ঠার একটি সমন্বিত প্রস্তাব

বাংলাদেশের সরকারি বেতন কাঠামো দীর্ঘদিন ধরে ২০টি গ্রেডের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। ভেবেছিলাম দেশের... ...বাকিটুকু পড়ুন

জুlie ২৪ আন্দোলন পরবর্তী বৈষম্যহীন বাংলায় (যেহেতু বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই), বেসরকারী ও সরকারী কর্মজীবীর জীবন...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:২১

/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?

/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ যখন মানুষটা চলে যায়

লিখেছেন সামিয়া, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




স্ত্রী বাসা থেকে চলে যাওয়ার পর মানুষের মাথায় কী কী চিন্তা আসে আমি জানি না। কেউ হয়তো প্রথমে রাগ করে। কেউ ভেঙে পড়ে। কেউ সঙ্গে সঙ্গে আত্মীয়স্বজনকে ফোন করে।... ...বাকিটুকু পড়ুন

বেতন বৃদ্ধি পাওয়ায় এত উত্তেজিত হওয়ার কিছু নেই ।

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২


নতুন পে স্কেল নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বেতন কত বাড়বে এবং নতুন কাঠামো বাস্তবে কেমন হবে, এসব প্রশ্ন এখন সবার মুখে মুখে। নতুন বেতন কাঠামোয় ১ থেকে ১১... ...বাকিটুকু পড়ুন

×