somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জঙ্গি মৌলবাদীদের চিনবেন কিভাবে - শহীদ বুদ্ধিজীবী দিবস ও আমাদের আত্মবিস্মৃতি

১৫ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বাঙালি জাতি হিসেবে যে বেদনাগুলো আমাদের জন্য অত্যন্ত গভীর এবং দুঃসহ তার একটি হলো মুক্তিযুদ্ধে পাকিস্তানের দোসর আল-বদরের সহযোগীতায় বাংলাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ ও মেধাবী সন্তানদের হত্যাকাণ্ড।

আর কোন জাতির জীবনে এত বড় ঘৃণ্য, নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা আছে কী না আমার জানা নেই। পৃথিবীর দুটি বিশ্বযুদ্ধেও যুদ্ধরত দেশগুলোর বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিরাপদ ছিলো। মুক্তিযুদ্ধ চলাকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে, বাড়ি থেকে অপহরণ করে নিরস্ত্র, নিরীহ শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক এবং অন্যান্ন পেশাজীবী বিশিষ্ট ব্যক্তিদের তুলে নিয়ে যাওয়া এবং নির্মমভাবে হত্যা করার ঘটনা ইতিহাসে বিরল।
পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালি জাতিকে মেধাশূন্য করার যে চক্রান্ত করেছিল, সেই কাজে হয়তো তারা সফল হতো না, যদি এদেশীয় আল-বদরেরা সহযোগীতা না করতো। এই ঘটনা থেকে বাঙালি জাতির ভিতরে একটি নিকৃষ্ট, কুটিল, বিষাক্ত ও কুচক্রী গোষ্ঠির পরিচয় পাওয়া যায়। এদেরকে যুগে যুগে চিহ্নিত করা এবং বিচারের আওতায় নিয়ে আসা বাঙালি জাতির আত্মপরিচয়েরই একটি অংশ।

গত দুদিনে অবাক হয়ে লক্ষ করলাম যে ব্লগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে একটা কোন পোস্ট পর্যন্ত নেই। প্রথম আলো সহ অন্যসব গুরুত্বপূর্ণ দৈনিকগুলোতেও গতবাধা স্মরণিকা প্রকাশ ছাড়া বিশেষ কোন কথা নেই। নিজের শক্তি ও সত্তাকে ভুলে যাওয়া আত্মবিস্মৃত জাতি যখন গভীর নিদ্রায় মগ্ন ঠিক তখনই জঙ্গি মৌলবাদের শক্তি একটা জাতির মাথায় আঘাত করে। লক্ষ করলাম বুদ্ধিজীবী দিবসে এ সময়ের আল-বদরেরা কিন্তু ঘুমিয়ে নেই। ফেসবুক খুললেই এরকমের মৌলবাদীদের চোখে পড়ে।
বাংলাদেশে শিক্ষার হার কম হওয়াটা একটি সমস্যা বটে, কিন্তু তার চেয়েও বড় সমস্যা হল শিক্ষিত অশিক্ষিতেরা। স্বাধীনতা বিষয়ে, সংস্কৃতি বিষয়ে, শিক্ষা বিষয়ে, নারী স্বাধীনতা বিষয়ে এই শিক্ষিত অশিক্ষিতদের বয়ানের শেষ নেই। এদের ধারনা এমন যে অত্যন্ত মানবেতর জীবন যাপন করা, নারীদের দাস হিসেবে গন্য করা তালেবানদের আফগানিস্তান থেকে সভ্যতার সূচনা হবে। ফেসবুকে এরকমই একজন জঙ্গি মৌলবাদীর একটি লেখা চোখে পরলো। লেখাটা নিম্নরূপ:

"যেহেতু বুদ্ধিবৃত্তিক কাজ করি, সেই অর্থে আমি একজন বুদ্ধিজীবী। স্বাধীনতার এতো বছর পরও জালিম এবং জুলুমের বিরুদ্ধে কথা বলার জন্য আমার মত অনেককেই গ্রেপ্তার আতঙ্কে থাকতে হয়। আমরা প্রান খুলে কথা বলতে পারিনা, যেমন পারতেন না আমাদের পূর্বপুরুষেরা । ৭১ আর ২৩ এর মধ্যে কি অবস্থা খুব একটা বদলেছে ! অনেক কালা কানুনের ভিড়ে আমরা সাহস করে লিখি, আমাদের লেখা পড়ে আমাদের প্রিয়জনেরা আতঙ্কে থাকে। শঙ্কায় থাকে, যে কোন রাতে দরজায় ঠক ঠক করে কেউ কড়া নাড়বে, তারপর সাদা মাইক্রবাসে করে তুলে নিয়ে হাওয়া হয়ে যাবে।"

সহস্রাধিক বুদ্ধিজীবী হত্যা করে একটি জাতিকে মেধাশুন্য করা আর বাক স্বাধীনতাকে খর্ব করা ও প্রতিহিংসার রাজনীতিকে এক করে দেখার সুযোগ নেই। এটি একটি অপতৎপরতা এবং শহীদ বুদ্ধিজীবীদের প্রতি অসম্মান। এই ধরনের ফেসবুকি লেখার মাধ্যমে আত্মবিস্মৃত ও নিদ্রামগ্ন জাতিকে সহজে ধোকা দেওয়া যায়। যারা এই ধোকাগুলোকে ধরতে পারে, তাদের পক্ষে জঙ্গি মৌলবাদীদের চিহ্নিত করাটা সহজ হয়।
সর্বশেষ এডিট : ১৫ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:১৫
১৭টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেউ জানেনা

লিখেছেন অপ্‌সরা, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪২


কেউ জানেনা
আমার একটা জগৎ আছে,
খুব গহীনে, সংগোপনে,
বুকের ভেতর লুকিয়ে থাকা
একটা জগৎ....
নিজের জগৎ, নিজের মত
আমার একটা জগৎ লাগে।

রোজ বিকেলে কাজের পরে
একটু যখন অবসরে,
একটু সময় চায়ের কাপে
নিজের মত, নিজের... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদীরের জুলাই আন্দোলন: কারণটা কি একান্ত ব্যক্তিগত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০১


সালমান মুক্তাদীর বাংলাদেশের কনটেন্ট ক্রিয়েশন জগতের পথিকৃৎ। তার হাত ধরে এদেশে কনটেন্ট ক্রিয়েশনকে পেশা হিসেবে গ্রহণ করেছে কত তরুণ, তার কোনো হিসাব নেই। তার ভক্তের সংখ্যা অগণিত। তবে কাজের... ...বাকিটুকু পড়ুন

সামুতে পর্ণ এটাকের জনককে পাওয়া গিয়েছে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৮



ব্লগার চারাগাছ সামুতে মডারেটর নেই বলে সন্দেহ করছেন। নিজের ধারণা পাকাপোক্ত করতে সামুতে পর্ণ এটাকের প্ল্যান করছেন। ইহা কি ব্লগার?

সামুতে পর্ণ এটাকের কারণে পর্ণ সাইটের ধুয়া তুলে বিগত সরকার... ...বাকিটুকু পড়ুন

কেউ জানে না.....অপ্‌সরাপু মেইড মাই ডে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১২

গানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98



হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!


==========
কবিতার... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



যে কেউ যে কোনো ধরনের পোশাক পরে যে কোনো সমাজে যেতে পারেন, সাধারণত কেউ বাধা দেয় না। তবে সর্বসাধারণের ক্ষেত্রে “দৃষ্টিকটু” বলে একটি বিষয় উল্লেখ্যযোগ্য। যা সময় স্থান কাল পাত্র... ...বাকিটুকু পড়ুন

×