somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্লগার হাসান কালবৈশাখীর (এবং ব্লগের গনশত্রুদের) কাছে খোলা চিঠি

১৯ শে জুলাই, ২০২৪ সকাল ১১:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কোটা বিরোধী আন্দোলনে নামা ছেলেমেয়েদের সম্পর্কে হাসান কালবৈশাখী কদিন আগে একটি মন্তব্যটি করেন। যার মূল কথাটি হল "ওদের চিরদিনের জন্য শিক্ষা হোক। পিটিয়ে পাছার চামড়া তুলে ফেলতে হবে।"

আমাদের যে ছেলেমেয়েরা নিজেদের অধিকার রক্ষায় রাস্তায় নেমে পুলিশের গুলিতে মারা যাচ্ছে তাদের জীবনের প্রতি তীব্র উপেক্ষা আর অবহেলায় বলা এই কথা, এই হুমকি, এই আস্ফালনের উত্তরে মনে হলো কিছু কথা তাকে আমার বলার আছে।

প্রথমেই বলবো যে, হাসান কালবৈশাখীর চিন্তাভাবনায় উগ্রতা সত্ত্বেও তিনি একপেশে নন। তাঁর দৃষ্টিভঙ্গি কখনো কখনো যুক্তিসঙ্গত ও বাস্তববাদী। তার রাজনৈতিক মতাদর্শ বিতর্কিত হলেও, মত প্রকাশের প্রশ্নে তাকে শ্রদ্ধাশীল হতে দেখেছি। কাউকে গালি দিয়ে তাকে কথা বলতে দেখিনি। এই সব কারণে তাকে আমি উগ্রবাদী হনুমান বা ধর্মান্ধদের মতো অগ্রাহ্য করতে পারি না।

যুক্তির প্রতি তার কিছু শ্রদ্ধা থাকলেও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি তার শ্রদ্ধা নেই এই মন্তব্যে সেটি স্পষ্ট হয়ে গেছে। প্রবল পরাক্রমশালী শাসকের মত তিনি ক্ষমতাশীল রাজনৈতিক দলের শক্তিকে মনে করেন অপরাজেয়। তিনি মনে করেন যে এই অমিত শক্তির হাতে যে লাঠি, মানুষ হত্যা করার যে বন্দুক, যে গোলা-বারুদ-বোমা সেটা অনন্তকালের জন্য অক্ষয় হয়ে থাকবে। আর জনগণ সেই লাঠির বাড়ি খাবার জন্য প্রস্তুত হয়ে আছে।

শাসকের লাঠির আঘাত হাসান কালবৈশাখীর ভাষার আঘাত হয়ে আমাদের আক্রান্ত করে। কিন্তু তিনি ভুলে যান যে ক্ষমতা চিরস্থায়ী নয়। তিনি বিস্মৃত হন ফরাসী বিপ্লবের ইতিহাস। তিনি বেমালুম ভুলে যান মুসোলিনি, হিটলারের ফ্যাসিজমের পরিণতি। তিনি বিস্মৃত হন ইমেলডা মার্কোস, সাদ্দাম হোসেন বা বাসার আল আসাদের কথা।

কবে কখন যে বেতের বাড়ি কার পিছনে এসে পড়তে পারে এটা আগে থেকে অনুমান করা সম্ভব নয়। আর নির্বোধেরা মনে করে যে তাদের অনুমান একেবারে সঠিক। যাদের জ্ঞানবুদ্ধি থাকে তারা বরং নিজেদের পাছার চামড়া যাতে না ওঠে সেই চিন্তায় রত থাকেন।

ইংরেজিতে একটা কথা আছে "Cover your ass" সংক্ষেপে "CYA" (নিজের পশ্চাৎদেশ রক্ষা করুন)। এ কথাটি কর্মক্ষেত্রে ব্যবহৃত হয় বিপদ বা সমালোচনার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করার জন্য। কী সেই পদক্ষেপ? সেটা হলো নিজের কাজ সম্পর্কে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা।

আগামিকাল বা পরশু একদিন সময় আসে যখন এই কাজ সম্পর্কে জনগণের কাছে জবাবদিহিতা করতে হয়। সেই দিনটির কথা ভেবে হলেও বুদ্ধিমান মানুষ অন্যকে পিটিয়ে পাছার চামড়া তুলে ফেলা দুরে থাক নিজের পশ্চাৎদেশ কীভাবে নিরাপদ রাখা যায়, সেই কথা চিন্তা করেন। আপনি সেই কথা চিন্তা করে দেখেছেন কি জনাব?
সর্বশেষ এডিট : ১৯ শে জুলাই, ২০২৪ সকাল ১১:২০
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আশা রাখি: কর্নেল (অব.) অলি আহমেদ রাষ্ট্রপতি হবেন

লিখেছেন অপলক , ১২ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪০



আমার দেখা সকল রাষ্ট্রপতিগন ছিলেন ডায়াবেটিকস রোগীদের মত। যাদের রাজনৈতিক জীবনীশক্তি ছিল না বললেই চলে। প্রধানমন্ত্রীর অলিখিত আজ্ঞাবহ মাত্র। ফর্মালিটি আছে কিন্তু কাজের স্বকীয়তা ছিল না। কোন আইকোনিক ডিসিশন... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৫৬৩৫-৩৬

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৪৯

মন কথনিকা-৫৬৩৫
খেতে খেতে গেল জীবন, নজর যে নাই স্বাস্থ্যের পানে
খেয়ে গেছি যা পেয়েছি, যা পেয়েছি বামে ডানে
বাড়লো চর্বি, কমলো যে জোর, শান্তি হারাই পদে পদে
এই না জীবন পার করতে চাই,... ...বাকিটুকু পড়ুন

রাত ৮ টায় বিপণিবিতান-দোকানপাট বন্ধের নির্দেশ | দেশজুড়ে বইছে গণতন্ত্রের সু-বাতাস

লিখেছেন জ্যাক স্মিথ, ১৩ ই আগস্ট, ২০২৬ রাত ১:৩৫



দেশজুড়ে বহু বহু করে বয়ে যাচ্ছে গণতন্ত্রের সু-বাতাস, চারিদিকে পতপত করে উড়ছে গণতন্ত্র নামক শান্তির পতাকা- সারা বংলায় এমন শান্তিময় পরিবেশ স্বাধীনতা পরবর্তীকালের ইতিহাসে আর দেখা যায়নি কখনো; এরই ধারাবাহিকতায়... ...বাকিটুকু পড়ুন

২০০১ সালেও বিএনপিকে ডোবানোর দায়িত্ব নিয়েছিল টুকু!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৫১


ভয়াবহ লোডশেডিং। মধ্যরাতে ঢাকবাসীর হাঁসফাঁস। হঠাৎ করে এতো লোডশেডিং হওয়ার কোন কারণ নেই অথচ মধ্যরাতে ভয়াবহ লোডশেডিং। গ্রামে বিদ্যুৎ থাকেনা বললেই চলে। গ্রামে বিদ্যুৎ যাওয়ার সময় আছে কিন্তু আসার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বাষ্ট্রপতি নির্বাচন নাকি রাষ্ট্রীয় খরচে তামাশা!!!

লিখেছেন শাহিন-৯৯, ১৩ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৭


বাংলাদেশে সম্মানিত রাষ্ট্রপতি (হবু)


নির্বাচন, এই শব্দটি শুনা মাত্র যে বিষয়টি আমাদের মাথায় আসে তা হচ্ছে ভোট প্রদানের যোগ্য ভোটারদের স্বাধীন ভোটের মাধ্যমে একজন যোগ্য ব্যাক্তিকে দায়িত্ব অর্পণের জন্য নির্বাচিত করা।... ...বাকিটুকু পড়ুন

×