ধুর ছাই!
০১ লা আগস্ট, ২০১৫ বিকাল ৫:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ধুর ছাই! ভাল্লাগেনা কিছু,
বিড়ালটা ওই ছুটছে দেখো,
বাচ্চা পাখিটার পিছু।
ভাল্লাগেনা বৃষ্টিজলের,
বিরামহীন টুপটাপ।
কাদাপানির ঘনঘটায়,
নতুন জামাতেও ছাপ।
পুকুরঘাটে কচুরিপানা আর,
আকাশে মেঘের খেলা।
গোমড়া মুখে যায় যে আমার
ভাল্লাগেনা বেলা।
শুনো মেয়ে, তুমি যে এক,
ভাল্লাগেনা রোগী।
ভাল্লাগেনা মহামারীর,
সাধের ভুক্তভোগী।
দুষ্ট ওই বিড়ালটাকে,
ঢিল মেরে দেখো।
ভো দৌড় দেয়া বিড়াল দেখেও,
মন কি ভরে নাকো?
কখনও কি দেখেছো ওই,
কাঁদায় খুকি যায় হেঁটে?
পা পিছলে পড়ে গিয়ে,
খিলখিলিয়ে ওঠে।
কাঁদা মাখা জামা নিয়েও তার,
চোখ ঝলমল করে।
নোংরা খুকির মুক্তোর হাসি,
দেখলে মন যে ভরে ওঠে।
পুকরের ওই কচুরির,
রংটা দেখেছো নাকি?
সজীব সতেজ সবুজ রঙে ,
তোমার মন বুঝি আঁকা বাকী।
বৃষ্টিজলের টুপটাপে ,
গান শুনেছো কখনও?
আকাশের কালোমেঘে,
ভালো লাগে খুব তখনো।
মেয়ে, মনটা আজ দাও খুলে
দুর আকাশে মেলো।
বৃষ্টিবিলাসে উঠবো মেতে,
সাধের বর্ষা যে এলো।
ভাল্লাগেনার নিকুচি করো,
বর্ষা তোমায় ডাকে,
চলো অসুখটা ফেলে যাই আজ,
সজীব সুন্দর পল্লীর বাঁকে।
সর্বশেষ এডিট : ০১ লা আগস্ট, ২০১৫ বিকাল ৫:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯

গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,...
...বাকিটুকু পড়ুন
গত দুই মাস এ আই সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করছি।
গতমাসে চ্যাটজিপিটির ২০ ডলারের প্লানটা নিয়েছিলাম। চলতি মাসে ক্লড এর ২০ ডলারের টা ব্যবহার করছি। ভ্যাট দিয়ে যদিও ২৩ ডলার পড়েছে।
এই...
...বাকিটুকু পড়ুন
উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯...
...বাকিটুকু পড়ুন
দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন