somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কবিতা ।। আমাদের ব্যক্তিত্ব অনেক! (2003)

০৩ রা ডিসেম্বর, ২০০৬ রাত ১১:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অন্য সবার মতো আমরা হবো না।
আমাদের মুখ আমরা ঘষে ঘষে অন্য রকম করে ফেলতে হবে।
অন্য শত সহস্র জনের মতো হয়ে কোনো লাভ নেই।
আমরা হবো হয়ে গেছি অন্য রকম ।
তা আমাদের লোহার মতন শক্ত মুখ দেখে বোঝা যাবে।
বোঝা যেতে হবে।
আমাদের মতো না যারা তারা বুঝবে এইসব।
তাদের দায়িত্ব বোঝা।
তাই মুখ শক্ত করে আমরা বসেছি।
হাড়ের কঠিন মুখ দৃঢ় ঋজু চক্ষু স্থির।
আমাদের ব্যক্তিত্ব অনেক।

ব্যক্তিত্ব অনেক আর আমরা মুখ শক্ত করে বসে আছি
ওরা বলছে, অনেক গম্ভীর!
ওরা তো বলবেই। কী আশ্চর্য ওরা
সদর রাস্তায় হাঁটে লুঙ্গি পরে। আমাদের দিকেও তাকায়--
সেই আইন চাই আমরা লুঙ্গি পরা কেউ যাতে না তাকায় আমাদের--
আমাদের মেয়েদের দিকে। যাতে
লুঙ্গির চেয়েও বেশি পয়সা দিয়ে বানানো রাস্তায়, বড়জোর
ফতুয়া পায়জামা পরে আমরা গান গাবো,
গান গাবো শুধুই মাত্রই আহা রবীন্দ্রসঙ্গীত। রবীন্দ্রসঙ্গীত,
তুমি যদি নাই থাকতে তবে আমরা কী গান গাইতাম?
কী গান গাইতাম আছে, এ ছাড়াও আমাদের ব্যক্তিত্ব অনেক।
ব্যক্তিত্ব এমন আমরা কোনোদিন লুঙ্গি পরি নাই।
লুঙ্গি আমরা পরি নাই এ জীবনে আমাদের প্রেমিকারা লুঙ্গি পরে নাই।
যদি লুঙ্গি পরে থাকা লোক দেখি অনেক সংকোচ।
মনে হয় এ দেশ আমার নয়, ওদের লজ্জায়--
শক্ত মুখ নত করে রাস্তা পার হই।
ওদের দেখতে পাই কেবলই রাস্তায়।
পথিমধ্যে জন্ম নেয়, পথিমধ্যে বেড়ে ওঠে,
পথিমধ্যে লুঙ্গি পরে, পথিমধ্যে আমাদের শান্তি নাশ করে!
আমাদের বাড়িঘর বারান্দা বা ছাদে
কোথাও লুঙ্গির কোনো আড্ডা নেই। আমাদের পরিবারে লুঙ্গির উচ্ছেদ
সমূলে করেছি আমরা। স্মার্টনেসে অভিষিক্ত আমাদের শিক্ষিত সমাজ।
কিন্তু ওরা প্রতিদিনই পথে পড়ে, আমরা ওদের দেখেও দেখি না।
আমাদের গম্ভীরতা বাঁকা হাসি সর্বত্র বাঁচায়--যেন ওরা নেই!
ওরা সমঝে চলে আমাদের। স্যার বলে ডাকে।

অনেক গম্ভীর আমরা হতে চাই,
এমনকি আমাদের চেয়েও আছে অনেক গম্ভীর।
পাল্লা দিয়ে পারি নাই তার ফলে আমাদের মধ্যে এলো ক্রুদ্ধ ভাব
এবং গম্ভীর।
ক্রুদ্ধ ভাব গভীরতা নষ্ট করে, আমরা হবো উদাসী গম্ভীর।

উদাসী গম্ভীর আমরা হয়ে ফেলবো কাফকা পাঠ করে।
বোরহেস পড়ার পর আহা! আমাদের মধ্যে এলো বিশ্বভাব
আমাদের দেখে বোঝে সেই সাধ্য কার?
(গুন্টার গ্রাসের সঙ্গে বন্ধুত্ব আমার!)
এই দেশে অলটারনেটিভ আমরা হহিয়াছি,
আমাদের দেখেই যদি বোঝা গেল এমন সহজ আমরা কেন হবো?
আমাদের শক্ত মাথা শক্ত হাড় শক্ত জিহবা শক্ত ঘাড় শক্ত শক্ত শক্ত তবু
তবু আমরা চুপ থাকতে জানি!

ব্রিসবেন, অস্ট্রেলিয়া 7/9/03-22/10/03
ঈদসংখ্যা প্রথম আলো 2003
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারের ছয় মাসের পোস্টমর্টেম....

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:১০



সরকারের ছয় মাসের পোস্টমর্টেমঃ সমর্থনের জায়গা থেকেই কিছু কঠিন কথা.....

ছয় মাস খুব দীর্ঘ সময় নয়- কিন্তু একটি সরকারের দিকনির্দেশনা, নেতৃত্বের সক্ষমতা এবং প্রশাসনিক দক্ষতার কিছুটা ধারণা পাওয়ার জন্য... ...বাকিটুকু পড়ুন

×