somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কবিতা 2003 ।। নদীমধ্যে গুরুসঙ্গ : আ জার্নি বাই বোট (8)

০২ রা জানুয়ারি, ২০০৭ সকাল ৭:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কবিতা 2003 ।। নদীমধ্যে গুরুসঙ্গ : আ জার্নি বাই বোট (8)

গুরু চান,
আবার নতুন করে যাত্রা হোক শুরু,
যেই কথা সেই কাজ, পুনরায় যাত্রা হলো শুরু...

যেখানে যা নদী আর নদীর উপরে নৌকা, নৌকার উপরে মাস্তুল
যেখানে যা গতিপথ, যতিচিহ্ন, যতির ওপরে যান,
যাননিম্নে চঙ্ক্রমান
মণ্ডলসমূহ--দুদিনের জার্নি বাই থেকে ধরে অগ্র ও পশ্চাৎরেখা টেনে গেলে দশদিকে--
(কারা টানে?), অনন্ত পর্যন্ত থাকে যা কিছু বা বিদ্যমান--
গুরু চান সকলের বিশুদ্ধ আরম্ভ।

তাই সূর্য ও কালোর নিচে নদীমধ্যে দুপুরবেলায়,
নৌকায় বিশ্রামক্লান্ত মহাগতি নাব্যগুরু, গতির অগতিরূপ সাঙ্গ ও পাঙ্গেরা
গতির ভিতরে গতি
যাত্রার ভিতরে যাত্রা
শুরু করে দেয়।

আলোর ভিতরে আলো চলে যায়, সময়ের গভীরে সময়
গুরু নিজে এক যাত্রা এক ফল হাতে নিয়ে একা একা ভ্রম্বেন সময়?
কত আর!
তাই, গাত্রোত্থান করলেন গুরু--
ভক্তগণও বসা থেকে ঊধর্্বমুন্ডু হেটপদ খাড়া হয়ে যায়

গুরু বললেন,
'শোনো,
কারো কোনো,
যদি না আপত্তি থাকে আমরা বিপত্তি এক শুরু করতে চাই...।'
নৌকার চার্পাশে ভাসে শ্লাঘাস্বর...'নাই, নাই, নাই।'

"কী 'নাই?' কী 'নাই?' শুনি! কারা বলছে, কারা যেন বলছে 'নাই, নাই!!'"

"গুরু, ইয়ে, 'নাই' মানে নাথিংনেসের কথা বলছি আমরাই।
আমাদের কোনোরূপ 'আপত্তি'ই নাই। আর
'আপত্তি' তো দূরতর, আপনি না চাইলেন যদি আমরাই তো নাই!"

গুরু বললেন, চাই।--যদি এবে সকলে সম্মত তবে
আমরা বিপত্তি এক শুরু করতে চাই...
অশেষ দুইদিন ধরে জলযাত্রা কত ভালো আর লাগতে পারে!
আমার তরফ থেকে আমরা আবার চাই
পুরোনো বোতলে--ভবে--নব রূপে নব ভাব-এ নবীন বিলাস
সকল পুরোনো নিয়ে শৌর্য বীর্যে চাই এক আনকোড়া নতুন...

: কিন্তু কোন সে নতুন?

তার কথা ভাববো পরে, আপাতত পুনরায় যাত্রা হোক শুরু
মানে, আগের যে জার্নি ছিল তাতো জার্নি নয়--
আগের যে নদীপথ সে তো পথ নয়--
আগের যা কিছু ছিল...আগে বলতে কিছুই ছিল না

এই নদী শুরু হলো, যেহেতু আমরা--মানে আমি--এবে যাত্রা করিলাম...

(7/5/2003)
(প্রথম আলো 8/8/2003)



সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয়

লিখেছেন এমএলজি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ২:৪০

= ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয় =

বিশ্বখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া (NVIDIA)-তে কর্মরত, বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী এবং অত্যন্ত সম্ভাবনাময় তরুণ বিজ্ঞানী ড.... ...বাকিটুকু পড়ুন

জলসার আসর

লিখেছেন নিচু তলাৱ উকিল, ০৯ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:১০

রঙ্গিন শহররের বুকে তাম্বু টাঙিয়ে বসিয়েছি জলসার আসর।
ধর্মীয় বয়ানের ফাঁকে;
গলির মাথায় বেজে উঠছে উলুধ্বনি।
এদিকে তুমি আর আমি ডুবে আছি কলকির ধোঁয়ায়।
নোনতা ঘামের ব্যবচ্ছেদে পুটিমাছের বুক চিরে মেখে দিয়েছি পাঁচ প্রহরের... ...বাকিটুকু পড়ুন

হয় না দেখা আর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৯ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৩৩


কতদিন হলো, হয় না দেখা
রঙধনু মেলা, শীত কাটে না
আর ঐশ্বর্য উষ্ণ বেলা
চঞ্চলতায় টিপুটিপু খেলা;
বিস্মৃতির পাতায় ডুবে যাচ্ছে
চাঁদ না দেখার আর্তনাদ,
ভেঙ্গে পরেছে অমোঘ
অপেক্ষায় দীর্ঘশ্বাস ঘুণ ধরেছে
নুনে পরেছে সময়ের ছলনা
মুখ ফিরেছে বাতাসের... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ শেষ জীবনে

লিখেছেন সামিয়া, ০৯ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩৯



ঘুমিয়ে থাকা একজন মানুষ কখনো কখনো জেগে থাকা একজন মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারে? কথাটা শুনতে অদ্ভুত। কিন্তু বয়স হলে মানুষ অনেক অদ্ভুত কথাই বিশ্বাস করে চিন্তা... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতি পদে আনভীর সোবহানকে দেখতে চাই।

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৪২


সায়েম সোবহান আনভীর। এক বিশাল বিজনেস টাইকুন, বসুন্ধরা গ্রুপের যোগ্য কান্ডারী। আহা, কী তার ব্যক্তিত্ব! দেখতে যেমন সুন্দর, চরিত্রও যেন মাশাআল্লাহ্ ফুলের মতো পবিত্র। আর বসুন্ধরা গ্রুপের কথা তো... ...বাকিটুকু পড়ুন

×