এই কথা মূল্যবান আবারও জানাই
মাথা তিনখানি কিন্তু একবিন্দু মাথাব্যথা নাই
তাই বড়ই চিন্তায় আছি। আর
কথামাত্র আছে একটাই মূল্যবান--
যতোক্ষণ প্রাণ আছে লম্বা করো কান
শোনো জাতীয় সঙ্গীত। আর বাদবাকি
দুনিয়াতে ফ্যাকরা আছে মোটে সর্ব সাইত্রিশ প্রকার
তার একখানি এই,
জগতের ভালমন্দ কোনো অর্থ নেই
আছে বোতল গেলাস। তাই
মূল্যবান কথা আমি অপাত্রে দেব না
বরং বোতলবন্দি করে রাখবো গুনে গুনে ছত্রিশ বছর
আর তারপর? এসবের পরে যদি
কৌতূহল বাকি থাকে কারো--নিয়ে যাও গুহ্যবাক্য
ভদ্রজনগুহ্যে-গুহ্যে সম্প্রচার করো
প্রকাশ > সুমেশ্বরী, 1993; সম্পাদক : মাহবুব কবির
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



