মান্যবর অমি রহমান পিয়াল Click This Link
লিংক-এ একটা প্রতিবাদ করছেন। তিনি বলছেন ''ত্রিভূজের পোস্টে প্রাপ্তির ছবি ব্যবহার করা হয়েছে যা আপত্তিকর- এটার আমি প্রতিবাদ জানাই। আপনি আপনার মন্তব্য বা স্টেটমেন্ট দিতে পারেন। কিন্তু সাইনবোর্ড হিসাবে ওকে ব্যবহার করবেন কেন?" এই ব্যাপারে আমি পিয়ালের কাছে একটা মন্তব্য করছিলাম। ওইটা উনি মুইছা দিছেন। লিখছেন ''না রাইসু তোমার মন্তব্যটা সঙ্গত কারণেই মুইছা দিলাম। কেন জানি মনে হয় পরোক্ষ একটা উস্কানিভাব আছে তাতে।..."
ওইখানে যা লিখছিলাম সঠিক স্মরণ করতে পারমু না হয়তো। তাই আমার প্রত্যক্ষ বক্তব্যটা বিশদ কইরা আবার লেখার চেষ্টা করি। আমি বলছি যে পিয়াল বা ত্রিভূজের প্রাপ্তি বিষয়ক চিন্তা একই রকম। প্রাপ্তির মতো সমস্যায় বা বিপদে পড়া বাচ্চা তো এই ঢাকা শহরেই একজন না। তবু প্রাপ্তি বিষয়ে তারা যে এক হইছেন সেইটা ভালো।
এই ক্ষেত্রে ত্রিভূজ যদি তার নিজের অবস্থানরে সঠিক ধরেন এবং প্রাপ্তির পক্ষে যে তিনি আছেন সেই কারণেই যদি নিজেরে সঠিক ধরতে চান তাইলে অসুবিধা কী? লিংক: Click This Link । পিয়াল যখন ত্রিভূজরে ভুল প্রমাণ করতে গিয়া প্রাপ্তির আশীর্বাদ থিকা ত্রিভূজরে বঞ্চিত করতে চান সেইটাও তো একই পলিটিক্স।
তো আমার এই তর্কে 'পরোক্ষ উস্কানিভাব' আছে বইলা পিয়াল মনে করতে চান। কেন চান সেইটা তিনি নিজেও জানেন না। শুধু তার মনে হয় (কেন জানি মনে হয়)। এবং সেইটারে তিনি 'সঙ্গত কারণ' বিবেচনা করেন। তার সঙ্গতি সম্পর্কে আমার ধারণা পোক্ত হইল।
ফ্রেন্ড পিয়াল, আমার পোস্টের নিচে তোমার মন্তব্য লইয়া আসো। আমি একটা 'কেন জানি' দিয়া সেইটা মুইছা ফেলাই।
ঢাকা, 23 মে 2006
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



