গমের ক্ষেতে চড়ুইয়ের ঝাকের উপর আকস্মাৎ ঢিল ছুঁড়লে ফুরুৎ করে উড়ে যায়;
ঠিক তেমনি স্বপ্নরা উড়ে গেছে হৃদয় জমিন থেকে,
ঘ্যাঁচড়া কাকদের মতো পড়ে থাকে দুঃখরা;
টুনটুনির টোনা আছে বিশ্বাস হতো না,
চোখে জল দেখে বিশ্বাস হল:
ঠাঁস বুনটে ওদের বাসা বাঁধা;
দু'চোখে জল নেই আমার,
দাঁড়কাকের সঙ্গী থাকে না, বেশরম হয়ে চেয়ে থাকে টুনটুনির পানে;
সর্বশেষ এডিট : ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



