somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আরেফীন সিদ্দীক স্যার যা বললেন, সেটা উপাচার্য সুলভ তো নয়ই বরং শিক্ষকসুলভও নয়

১১ ই জুলাই, ২০১৩ রাত ৮:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শিক্ষার্থীদের চরম ন্যায্য এই দাবিতে পুলিশি হামলা কোনমতেই গ্রহণযোগ্য হতে পারেনা। এক পুলিশ কর্মকর্তা বললেন, শিক্ষার্থীরাই নাকি আগে হামলা করেছে। চরম মিথ্যাচার। মিথ্যাচার মনে হচ্ছে গাছে ধরে। শান্তিপূর্ণ আন্দোলনে এরকম বাধা। এরাতো রাজনৈতিক আন্দোলন করছেনা। এরা যদি সরকার পতনের জন্য রাজপথে শামিল হতো, সেক্ষেত্রে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর আচরণের একটা ব্যাখ্যা দাড় করানো যেত।
যাই হোক শিক্ষার্থীরা ন্যায্য অধিকারের দাবিতেই আন্দোলন করছে। তারা কখনোই আগ্রাসী হয়ে কোন হামলার ঘটনা ঘটায় নি।

তাদের এই দাবির সাথে অনেক শিক্ষক একাত্মতা প্রকাশ করেছেন। ধন্যবাদ ও সালাম জানাই তাদেরকে। এই মুহুর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে আরেফীন স্যারের স্পষ্ট বক্তব্য প্রত্যাশা করছিলাম। অথচ উনি বললেন যারা ওনার অফিস এবং আশপাশ ভাংচুর করেছে, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র না, বহিরাগত ইত্যাদি ইত্যাদি। কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ভাংচুর করলে, সেটাকি ওনার গায়ে লাগবে এজন্য উনি এটা বললেন। আর অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ভাংচুর করলে উনি সেটা অনায়াসে এড়িয়ে যেতে পারবেন। উনিতো এখানে সাম্প্রদায়িক আচরণ করলেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে সকল ছাত্রই তার কাছে সমান স্নেহ পাবার দাবি রাখে, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় হোক কিংবা অন্য কোন কোন বিশ্ববিদ্যালয়। উনি যদিও বলেছেন, বহিরাগত। তবে উনি বহিরাগত ছাত্র বুঝিয়েছেন কিনা সেটা নিয়ে কেউ প্রশ্ন তুলতেই পারে। তবুও বলব, শিক্ষার্থীদের এই প্রাণের দাবির ব্যাপারে ওনার কাছ থেকে সুস্পষ্ট বক্তব্য প্রত্যাশা করি। বিসিএস ক্যাডার যারা হয় তাদের উল্লেখযোগ্য অংশই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা, সুতরাং এ ব্যাপারের দায় এড়ানোর কোন সুযোগ নেই।
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×