somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

যদি কোটিপতি হতে চান, যে ৯ টি বই আপনাকে পড়তে হবে

২৫ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যদি কোটিপতি হতে চান তবে অবশ্যই যে ৯ টি বই আপনাকে পড়তে হবে। বিল গেটস তার তালিকা দিয়েছেনঃ

১। ট্যাপ ড্যাংসিং টু ওয়ার্ক : ওয়ারেন বাফেট অন প্র্যাকটিক্যালি এভরিথিং ১৯৬৬-২০১২। বইটা লিখেছেন ক্যারোল লুমিস (Tap Dancing to Work: Warren Buffett on Practically Everything, 1966-2012 . by Carol Loomis)

বইটি সম্পর্কে গেটস বলেছেন, ‘ যিনি এই বইটা পড়বেন তিনি মূলত দুইটি অনুভূতির মধ্য দিয়ে যাবেন। প্রথমত, বাফেট কিভাবে তার লক্ষ্যে অবিচল ছিলেন সেটা জানা যাবে এবং সবগুলো ক্যারিয়ারে কোন কোন বিষয়গুলোকে বাফেট তার প্রধান পুঁজি হিসেবে নিয়েছেন।
দ্বিতীয়ত, এই বইটি ব্যবসা ও বিপণনকে জানতে বুঝতে ও বিশ্লেষণ করতে শেখাবে।

২। মেকিং দ্য মডার্ন ওয়ার্ল্ড : ম্যাটেরিয়ালস অ্যান্ড ডিম্যাটেরিয়ালাইজেশন। বইটা লিখেছেন ভ্যাকভ স্মিল (Making the Modern World: Materials and Dematerialization. by Vaclav Smil)

বিল গেটসের প্রিয় লেখক ভ্যাকভ স্মিল। এই লেখকের সর্বশেষ বই এটি। বইটি সম্পর্কে গেটস তার মতামত দিয়েছেন এভাবে, ‘আমরা কোথায় আছি এবং আমরা কোথায় যাচ্ছি এটা জানার জন্য এই বইটিই যথেষ্ট।’

৩। দ্য সিক্সথ এক্সটিনেকশন : অ্যান আনন্যাচারাল হিস্টোরি। এটি লিখেছেন এলিজাবেথ কোলবার্ট। (The Sixth Extinction: An Unnatural History. by Elizabeth Kolbert)

আমরা খুব সহজেই ভুলে যাই যে আজকের দিনটা বৈশ্বিক ইতিহাসের অংশ। কিভাবে? গেটস বলেছেন, সেটা জানা যাবে এই বইটি পড়লে।

৪। স্ট্রেস টেস্ট : রিফ্লেকশন অন ফিন্যানসিয়াল ক্রাইসিস। টিম গিথনারের লেখা। (Stress Test: Reflections on Financial Crises. by Tim Geithner)

এই বইতে এমন একজন মানুষের পোর্ট্রেট এঁকেছেন গিথনার যে-মানুষটা বৈশ্বিক অর্থনীতির বিরুদ্ধে যুদ্ধ করে এবং একই সঙ্গে তার সমালোচক, আশ-পাশের লোকজন, বন্ধু-স্বজন এমনকি পরিবারের লোকদের বিষয় উঠে এসেছে।

৫। দ্যা বেটার অ্যাঞ্জেলস অব আওয়ার নেচার : হোয়াই ভায়োলেন্স হ্যাজ ডিকলাইনড। বইটির লেখক স্টিভেন পিংকার (The Better Angels of Our Nature: Why Violence Has Declined. by Steven Pinker) বইটি সম্পর্কে এক লাইনে নিজের মতামত দিয়েছেন গেটস-‘এত গুরুত্বপূর্ণ বই আমি আমার জীবনে আর দ্বিতীয়টি পড়িনি।’

৬। দ্যা ম্যান হু ফেড দ্যা ওয়ার্ল্ড। এই বইটি লিখেছেন লিয়ন হেসার (The Man Who Fed the World. by Leon Hesser)

বইটির লেখক লিওন সম্পর্কে গেটস বলেছেন, ‘এই মানুষটা আমার সব কাজের আদর্শ। কারণ তিনি যে বিভিন্ন ধরনের বীজ আবিষ্কার করেছেন তা এই পৃথিবীর অনেক মানুষকে অনাহার থেকে মুক্তি দেবে।

৭। বিজনেস অ্যাডভেঞ্চার্স : টুয়েলভ ক্ল্যাসিক টেলস ফ্রম দ্য ওয়ার্ল্ড অব ওয়াল স্ট্রিট । বইটি লিখেছেন জন ব্রুকস। (Business Adventures: Twelve Classic Tales from the World of Wall Street. by John Brooks)

একজন সফল ব্যবসায়ী হতে হলে কোন কোন বিষয়ের ওপর গুরুত্ব দিতে হবে, এই বই আপনাকে জানাবে সেসবের আদ্যপান্ত। বইটি সম্পর্কে এমন কথাই বলেছেন গেটস।

৮। দি বুলি পুলপিট : থিওডর রুজভেল্ট, উইরিয়াম হওয়ার্ড টাফ অ্যান্ড গোল্ডেন এজ অব জার্নালিজম। এই বইটির লেখক ডরিস কেয়ার্নস গুডউইন। (The Bully Pulpit: Theodore Roosevelt, William Howard Taft and the Golden Age of Journalism. by Doris Kearns Goodwin)

অন্য আর সবার মতো রুজভেল্টের ব্যাপারে তুমুল আগ্রহ আছে বিল গেটসের। গেটস বলেন, আমার খুব জানতে উচ্ছে করল, রুজভেল্ট কীভাবে সমাজটাকে পরিবর্তন করলেন? এ বিষয়ে আমি অনেক ধারণা পেলাম এই বইটা পড়ে। বইটা যে কারও অবশ্যপাঠ্য হওয়া উচিত।

৯। দ্য রোজি প্রজেক্ট : অ্যা নভেল। বইটি লিখেছেন গ্রায়েম সিমসন। (The Rosie Project: A Novel. by Graeme Simsion)

বিল গেটস বইটি সম্পর্কে বলেন, গল্প-উপন্যাসে খুব একটা আগ্রহ নেই আমার। তবে মেলিন্ডা যখন বইটা পড়তে বলল তখন বাধ্য হয়ে হাতে নিলাম। তারপর অবিশ্বাস্য একটা ব্যাপার ঘটল। আমি প্রায় বৈঠকে বইটা পড়ে শেষ করলাম। বইটি সত্যিই খুব মজার। এটি পড়ার পর এভাবেই নিজের অনুভূতির কথা লিখেছেন বিল গেটস।
সর্বশেষ এডিট : ২৫ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৫৯
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশের জেন-জি ইন্ডিয়ার ককরো...

লিখেছেন জুল ভার্ন, ২০ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:৫২

বাংলাদেশের জেন-জি ইন্ডিয়ার ককরোচ.....

বিপ্লবের লক্ষ্য কী- পরিবর্তন, নাকি প্রদর্শন?
বাংলাদেশে জেন-জি স্বৈরাচারের পতন ঘটিয়েছে; কিন্তু প্রশ্ন- স্বৈরাচার গেছে, স্বৈরাচারী মানসিকতা কি গেছে?
যে তরুণ প্রজন্ম গণতন্ত্র, অধিকার ও মর্যাদার দাবিতে রাজপথ... ...বাকিটুকু পড়ুন

রম্য: পর্নের সেকাল একাল!

লিখেছেন গেছো দাদা, ২০ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৪৬

গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে অনেকদিন ধরে লিখব লিখব করছিলাম। সময় হচ্ছিল না। আজ এই গভীর রাতে মনে হলো, লিখেই ফেলি। কেন মনে হলো, সে আলাপে আর না যাই। টপিক হলো:... ...বাকিটুকু পড়ুন

দেশভাগ এবং ধর্ম- অধর্ম

লিখেছেন রাজীব নুর, ২০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪



শীতের শেষে সমস্ত গাছের পাতা ঝরে পড়ে।
তখন পাতা ছাড়া গাছ একদম রুগ্ন মনে হয়। শুকনো পাতা দিয়ে মাটির পথ ঢেকে যায়। সেই পথ দিয়ে কোনো পথিক হেটে গেলে... ...বাকিটুকু পড়ুন

জিরো থেকে হিরো (মহাজগৎ সংক্রান্ত) - পর্ব-১

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০




কোন কিছুর অস্তিত্ববিহীন অসীম শূন্যে উদ্ভব ঘটেছে সকল বস্তু ও শক্তি উপাদানের। তাতে কোন স্থান না থাকায় উক্ত বস্তু ও শক্তি উপাদান সমূহ একে অপরের স্থান হয়েছে। সুতরাং... ...বাকিটুকু পড়ুন

শব্দের শক্তি, ভাষার মাধুর্য....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২১ শে অক্টোবর, ২০২৬ রাত ১:৫২

এমিরেটস, কাতার এয়ার লাইন্স ফ্লাইট অ্যাটেনডেন্ট রিক্রুটমেন্টের একটি গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে গ্রুপ ডিসকাশন। গ্রুপ ডিসকাশনের সারমর্ম হচ্ছে—৬-৮ জন কয়েকটি গ্রুপে একটি নির্দিষ্ট টপিক নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করবে। নিজের... ...বাকিটুকু পড়ুন

×