একুশে বইমেলা আবেগ-উচ্ছ্বাস আর ভালোবাসায় মাখা। সবার চোখে-মুখে একধরনের আনন্দ ঝকমক করে। আমি জানি, পুরো মাস জুড়ে মেলা প্রাঙ্গণ প্রাণচাঞ্চল্যে ভরা থাকবে। বইপ্রেমী মানুষগুলো প্রতিবছরই মেলাকে সরগরম রাখেন। দুঃখজনক হলে সত্য যত দিন যাচ্ছে তত আমাদের বই পড়ার অভ্যাস কমে যাচ্ছে। আমাদের সব সময় নিয়ে যাচ্ছে, টিভি, মোবাইল এবং ইন্টারনেট। তবে সহজ সরল সত্য হলো- যারা বই পড়ে তারা অন্য রকম মানুষ। একসময় তারাই দেশ, সমাজ কিংবা পৃথিবীর নেতৃত্বে দেবে।
আসছে একুশে বইমেলাতে আমার বই 'বিকল্পহীন রবীন্দ্রনাথ'। বইটি দুই শ্রেণীর পাঠককে পড়তে আমি অনুরোধ করবো। এক, যারা রবীন্দ্রনাথকে ভালোবাসেন এবং দুই, যারা রবীন্দ্রনাথকে পছন্দ করেন না। বইটি প্রকাশ করেছে 'রোদেলা প্রকাশনী'। ২২৩ পৃষ্ঠা। মূল্যঃ ২২৫ টাকা। প্রচ্ছদ করেছেন- মোবারক হোসেন লিটন। বইটি নাম আমি দিতে চেয়েছিলাম, 'রবীন্দ্রনাথের কোনো বিকল্প নেই' (এই নামেই বিভিন্ন ব্লগে ধারাবাহিকভাবে লিখেছিলাম) কিন্তু কথা সাহিত্যিক স্বকৃত নোমান বললেন, বইয়ের নাম দিন 'বিকল্পহীন রবীন্দ্রনাথ'। প্রিয় নোমান ভাইয়ের দেয়া নামটাই আমার খুব পছন্দ হয়েছে। স্বকৃত নোমান ভাইকে অনেক ধন্যবাদ। নোমান ভাই এগিয়ে না আসলে এই বই প্রকাশ করা আমার পক্ষে সম্ভব হতো না।
একটি বই পড়তে গেলে তাতে বানানের ত্রুটি থাকলে তা পাঠের আনন্দ অনেকটাই নষ্ট করে দেয়। খুব মন দিয়ে প্রুফ দেখার পরও কিছু ভুল কিভাবে যেন থেকে যায়। দীর্ঘ পাঁচ বছরের বেশি সময় লেগেছে বিকল্পহীন রবীন্দ্রনাথ' বইটি শেষ করতে। আশা করি এই বইটি রবীন্দ্রভক্তদের তৃষ্ণা মেটাতে সক্ষম হবে। কারন এই বইটিতে রবীন্দ্রনাথের সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। পাঠককে ঠকানোর অভিপ্রায় কখনই প্রকৃত লেখকের থাকে না। এতটুকু হলফ করে বলা যায়, ‘বিকল্পহীন রবীন্দ্রনাথ’ কিনে পাঠক ঠকবেন না।
বইয়ের নাম : বিকল্পহীন রবীন্দ্রনাথ
লেখক : রাজিব নূর খান
প্রকাশক : রোদেলা প্রকাশনী
প্রচ্ছদ : মোবারক হোসেন লিটন
মূল্য : ৩০০ টাকা
বইয়ের ধরণ : গবেষণামূলক
প্রাপ্তিস্থান : একুশে বইমেলা
আলোচিত ব্লগ
প্রধানমন্ত্রী তারেক রহমান সাহসের পরিচয় দিয়েছেন
সৌদি আরব - তুরস্ক - পাকিস্তান জোটে যাওয়ার কথা ছিলো। কিন্তু, নিউইয়র্কে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চোখ রাঙানি উপেক্ষা করে বাংলাদেশের প্রধানমন্ত্রী ইরানের বর্তমান প্রেসিডেন্টের সাথে সাক্ষাত করেছেন। এ এক অসাধারণ... ...বাকিটুকু পড়ুন
আমাদের শাহেদ জামাল- ৯৯

শেখ হাসিনা ভারত চলে যাওয়ার পর, দেশের অনেক কিছু পরিবর্তন হয়।
ক্ষমতায় আসেন, ইউনুস। ইউনুস ক্ষমতা হাতে নেওয়ার পর সারা দেশ লন্ডভন্ড হয়ে যায়। দেশের সমস্ত খারাপ লোকেরা... ...বাকিটুকু পড়ুন
মাইনকা চিপা

এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিল, ড. ইউনূস, আমেরিকা-বাংলাদেশ চুক্তি ও এলিট তৈরির কারখানা - আমাদের শিক্ষা

জাতিসংঘের অধিবেশনে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ট্রাম্পের সাথে করমর্দনের একটা ছবি প্রকাশ করেছেন। ফেসবুকে ছড়িয়ে পড়লে ছবিটি ঘিরে অনেকে অনেক মন্তব্য করেন। বছরের শুরুতে আমেরিকার সাথে বাংলাদেশের স্বার্থবিরোধী যে চুক্তিগুলো... ...বাকিটুকু পড়ুন
বাংলা গান: অতীত ও বর্তমান- হৃদয়ে টিকে থাকা সুরের খোঁজে

বাংলা গান: অতীত ও বর্তমান- হৃদয়ে টিকে থাকা সুরের খোঁজে
রেডিওর ক্র্যাকল শব্দ ভেদ করে ভেসে আসা "আমার সোনার বাংলা", কিংবা কোনো বর্ষার সন্ধ্যায় কাজী নজরুল ইসলামের "কারার ঐ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।