somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

আমার জুম চাষ করা হলো না

১৪ ই জুন, ২০১৫ রাত ৯:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


'হিলেল্লা মিলেবো জুমত যায় দে, জুমত যায় দে, যাদে যাদে পধত্তুন পিছ্যা ফিরি রিনি চায়, শস্য ফুলুন দেঘিনে বুক্কো তার জুড়ায়...' এটি চাকমা সম্প্রদায়ের জনপ্রিয় একটি গান। এ গানের বাংলা অর্থ হল, 'পাহাড়ি মেয়েটি জুমে যায় রে, জুমে যায় রে, যেতে যেতে পথে পিছন ফিরে চায়, পাকা শস্য দেখে তার বুকটা জুড়ায়।' জুম ক্ষেতেভরা সবুজ পাহাড় দেখে জুম ঘরের মাচায় বসে গানের সুর সুরে মেতে ওঠে তরুণ-তরুণীরা।

দীর্ঘদিন ধরে- বেকার, চাকরী-বাকরী নাই। এদিকে, সুরভি'র বাবা তার মেয়েকে বেকার ছেলের সাথে বিয়ে দিবে না। নো, নেভার। সুরভি'র সাথে যোগাযোগ বন্ধ হয়ে গেল, তিন মাস। মন মেজাজ চরম বিক্ষিপ্ত অবস্থায় সিদ্দান্ত নিলাম। ঢাকা শহরে আর থাকব না। ঢাকা শহরের প্রতিটা মানুষ বদমাইশ। আমি পাহাড়ে চলে যাব, জুমচাষ করব। জুম চাষ নিয়ে ব্যাপক পড়াশোনা শুরু করে দিলাম। ২০ অথবা ৩০ বছরের জন্য সরকারের কাছ থেকে সুন্দর দেখে একটা পাহাড় লিজ নিব। তারপর মনের আনন্দে চাষাবাদ শুরু করব। আমি বান্দারবান গিয়ে খুব সুন্দর বড় একটা পাহাড় বেছে নিলাম।
পাহাড়ে উপর একটা সুন্দর কাঠের দোতলা বাড়ি বানাবো। বউ বাচ্চা নিয়ে সুখে শান্তিতে থাকব। ব্যস। আমার পক্ষ থেকে সব ঠিকঠাক। কিন্তু সরকার আমাকে পাহাড় দেয়নি বরং সন্দেহ করলো। নানান রকম প্রশ্ন জিজ্ঞাসা করলো। আমি দৌড়ে পালালাম।


জুম চাষ আমাদের দেশে পাহাড়ি আদিবাসীদের এক সুপ্রাচীন ঐতিহ্য । যারা জুম চাষ করেন তাদের বলা হয়- জুমিয়া । পাহাড়ের কোনো মালিকানা নেই কিন্তু প্রত্যেক জুমচাষিকে কারবারির মাধ্যমে খাজনা দিতে হয় । জুম চাষে কোনো সেচের প্রয়োজন হয় না । জুমে ধান, সবজি, ফল, আদা, হলুদ ইত্যাদি চাষ করা যায় । ১০ সের বীজ বুনতে এক একর জমি লাগে । ১৮৭০ সালের আগে পার্বত্য চট্রগ্রামে প্রায় ৭ হাজার বর্গমাইল জমিতে জুম করা হতো । জুমিয়ারা অনেক পরিশ্রমী । জুমিয়ারা ভোরে জুমে কাজ করতে চলে যায় । পাহাড়ি আদিবাসীদের সবচেয়ে বড় সমস্যা হলো- তারা কুসংস্কার, ভূতপ্রেত ও জাদুটোনা খুব বিশ্বাস করে । আগে জুমে কোনো সার দিতে হতো না । এখন মাটির শক্তি বেশ কমে গেছে ।

জুম চাষে মারাত্নক সমস্যা দেখা দিয়েছে, তা হচ্ছে ভূমি সমস্যা। প্রথাভিত্তিক ভূমি মালিকানার রাষ্ট্রীয় স্বীকৃতি না থাকায় শত শত বছর জুম চাষ করলেও জুমভূমির মালিকানা স্বত্ব আদিবাসীরা পাচ্ছে না। ক্রমহ্রাসমান কৃষিজমির দেশে কোন অবস্থাতেই জুম চাষ বন্ধ করা সমীচীন নয়। দেশের স্বার্থে জুম চাষ রক্ষা ও এর আধুনিকায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে এবং এজন্য দরকার সরকারি প্রণোদনা।

জুম চাষ অবশ্যই একটি সম্ভাবনাময় কৃষি খাত। এ পর্যন্ত জুম চাষ অবহেলিতই থেকে গেল। সরকারি সহায়তা পাওয়া গেলে শুধু পার্বত্য চট্টগ্রামের জুমে উৎপাদিত মশলাপণ্য বিশেষ করে আদা, হলুদ, মরিচ সারাদেশের চাহিদা মিটিয়ে বিদেশে রফতানি করা সম্ভব। কিন্তু এ সম্ভাবনাকে কাজে না লাগিয়ে বিদেশ থেকেই এসব পণ্য আমদানি করা হচ্ছে কার স্বার্থে?



ছবিঃ সংগ্রহ। আমার তোলা অনেক জুম চাষের ছবি আছে। কিন্তু সেসব ছবি অন্য একটা কম্পিউটারে। সেই কম্পিউটার আজ ছয় মাস ধরে নষ্ট হয়ে পরে আছে।
সর্বশেষ এডিট : ১৪ ই জুন, ২০১৫ রাত ৯:৩৯
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সামু একটি ছোট নৌকা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৫



একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।

নৌকায়... ...বাকিটুকু পড়ুন

ব্লগে ১০ টি বছর পার করলাম

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:০২



ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।

যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহকে জানতে হলে পাকিস্তান আন্দোলনের ইতিহাস জানতে হবে। পর্ব-১

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৩



পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা.... ...বাকিটুকু পড়ুন

ছবির কথা আমার মুভি উতল অপেক্ষা

লিখেছেন রোকসানা লেইস, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




আজ একটা নতুন খবর ভাগ করে নেই সবার সাথে। অনেক দিন থেকেই ভাবছিলাম, নিজের গল্প দিয়ে যদি নাটক বা সিনেমা করা যেত। ভাবনা এক সময় সত্যি হয়ে গেলো।
দু... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ ডিসেম্বর ১০-১৬: বিশ্ব বাংলাদেশকে নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল

লিখেছেন কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১


লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত

আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,... ...বাকিটুকু পড়ুন

×