আকাশ ভরা মেঘেরা উড়ে যায়-
পৃথিবীতে নেমে আসে শীত আর বসন্ত
মানুষ জেগে ওঠে সাথে গাছপালা ও পশু পাখিরা
বৃষ্টির ঝাপটা এসে ভিজিয়ে দিয়ে যায়- শিশুর মুখ।
আমাদের এই সবুজ দেশে শত শত বসতি
দূর হয়ে যাক জঙ্গি ও সকল অশুভ ছায়া
বারবার আমাদের উন্নয়ে কেন আসে বাঁধা?
মানব জীবন শুধু- রবীন্দ্রনাথের গান নয়
বিপথগামীদের আছে নানান মতবাদ-
নষ্ট হয়ে যায় সব নকশিকাঁথা
রঙধনুর সাতরং মুছে গিয়ে পড়ে থাকে শুধু রক্ত
আমার কবিতার প্রতিটা শব্দ
ফুলের মতো ঝড়ে যায়
বুবকের ভেতর করে হাহাকার।


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

