
১। বাসে উঠলেই দেখা যায়- কিছু ছেলে পাঁচ-দশ টাকা ভাড়া কম দেওয়ার জন্য চিৎকার করে বলে স্টুডেন্ট। অনেকে তো ঝগড়া শুরু করে দেয়। অমুক...অমুক কলেজ। ছাত্ররা দেশের ভবিষ্যৎ! আচ্ছা, এই সমস্ত ছাত্ররা কি ফাস্টফুডের দোকানে অথবা কাপডের দোকানেও গিয়ে কিছু টাকা কমানোর জন্য- নিজেকে ছাত্র পরিচয় দেয়?
আবার এই সমস্ত ছাত্ররাই প্রেমিকাকে নিয়ে ডেটিং এ গেলে দশ টাকার জায়গায় বিশ টাকা খরচ করে। রাতে মোবাইলে পানির মত টাকা খরচ করে।
আমি আজ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ছেলে-মেয়েকে ভাড়া কম দিতে দেখিনি।
২। মাউন্ট এলিজাবেথ হাসপাতালটা অবশ্যই ভাল জায়গা না, আমাদের প্রায় অনেক নেতাই সেখানে গিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ।
৩। বিরাট জমিদারের বাড়ির পাশে একটা কুড়ে ঘরে একজন গরীব লোক থাকত। সে বলত, জমিদার বাবুর বিরাট বাড়ি, এত বড় বাগান, ঘাট, বাধানো দিঘি, সিংহের মূর্তি বসানো দরজা। আমিও এর মালিক। জমিদা বাবু কাগজ পত্রে এসবের মালিক বটে। কিন্তু এই বাগান, দিঘি, সিংহদ্বার, এসব কিছু মিলিয়ে যে দৃশ্যের শোভা, আমিও তার সমান অংশিদার। আমিও তা উপভোগ করি। আমার কাছ থেকে এই অধিকার কেউ কেড়ে নিতে পারবে না।
৪। শিশুকে সৃজনশীল করার জন্য আমাদের পাঠ্যক্রম সৃজনশীল করা উচিত। যারা শিশুদের নিয়ে ভাববেন তাদের সৃজনশীল হওয়া চাই আগে ।তাহলেই প্রকৃত পক্ষে আমরা একটি সুন্দর প্রজন্ম পাব।
৫। এক পাগল কুয়ার ধারে দাঁড়িয়ে খুব হাসছে আর চিৎকার করে বলছে- পাঁচ পাঁচ পাঁচ...
একজন পথিক কৌতুহলী হয়ে পাগলকে বলল, ভাই শুধু পাঁচ পাঁচ বলছেন কেন? কি হয়েছে?
পাগল বলল, এখানে আসুন বলছি।
ভদ্রলোকটি কুয়ার কাছে আসতেই ভদ্রলোককে কুয়ার মধ্যে ফেলে দিয়ে আবার চিৎকার করে বলতে লাগলো- ছয় ছয় ছয়।
সর্বশেষ এডিট : ১৩ ই মার্চ, ২০১৭ দুপুর ১:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


