somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

হাত বাড়িয়ে দাও...

১১ ই জুন, ২০১৭ সকাল ১১:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ছবিঃ আমার তোলা।
স্থানঃ কারওয়ান বাজার।
সময়ঃ রাত দুইটা।
ক্যামেরাঃ নাইকন।

১। মন্দ কথা বলবেন না। মন্দ কথা ছাড়ুন । মন্দ কথায় কোনো লাভ নেই। উপকার নেই । এতে ক্ষতি আছে । এতে ক্ষতি আছে।মন্দ কথা আপনার যবান নষ্ট করে ,আপনার ব্যক্তিত্ব বিলীন করে ,আপনার মন ও চরিত্রকে কলুষিত করে। মন্দ কথা বন্ধুতা নষ্ট করে সখ্যতা ছিন্ন করে মানুষের সাথে সম্পর্কেহানি করে। যে মন্দ কথা বলে, মানুষ তকে ঘৃণা করে তাকে তুচ্ছজ্ঞান করে, তার থেকে দূরে অবস্থান করে, এমনকি মানুষ তার শত্রু হয়ে যায়।

২। বিয়ের অনুষ্টান শেষ। ‘অতঃপর তাহারা সুখে-শান্তিতে বসবাস করিতে লাগিলো’- গল্পের মতোন জীবনের কাহিনীর সমাপ্তি ঘটে না।

৩। বুদ্ধিজীবীদের নিয়ে সমস্যা হচ্ছে, তারা বিভিন্ন দলভুক্ত । কেউ আওয়ামী লীগের, কেউ বিএনপির । নিরপেক্ষ বুদ্ধিজীবী আমাদের নেই ।জাফর ইকবালের সায়েন্স ফিকশনের কোন সাহিত্য মূল্য নেই। এগুলো ইউরোপীয় সায়েন্স ফিকশনের নিম্নমানের রুপায়ন ।
---হুমায়ুন আজাদ।

৪।
১.স্পিনোজা বলেন: ভালো খাদ্য বস্তু পেট ভরে কিন্ত ভাল বই মানুষের আত্মাকে পরিতৃপ্ত করে।
২. দেকার্তে বলেন: ভালো বই পড়া মানে গত শতাব্দীর সেরা মানুষদের সাথে কথা বলা ।
৩. ইউরোপ কাপানো নেপোলিয়ান বলেন: অন্তত ষাট হাজার বই সঙ্গে না থাকলে জীবন অচল ।
৪. জন মেকলে বলেন: প্রচুর বই নিয়ে গরীব হয়ে চিলোকোঠায় বসবাস করব তবু এমন রাজা হতে চাই না যে বই পড়তে ভালবাসে না ।
৫. নর্মান মেলর বলেন: আমি চাই যে বই পাঠরত অবস্থায় যেন আমার মৃত্যু হয়।

৫। একজন ফটোগ্রাফার এর সাথে দুইজন মানুষ থাকেন...একটি তার নিজ দেহ এবং অন্যটি তার শৈল্পিক সত্তা! ছবি তোলার সময় তিনি তার নিজ দেহকে ছায়ায় বিলিন করে দিয়ে শৈল্পিক সত্ত্বাকে দাঁড় করান!
একজন দক্ষ ফটোগ্রাফার হিসাব করেন ইঞ্জিনিয়ারের কলম দিয়ে, চিন্তা করেন দার্শনিকের মন দিয়ে এবং দেখেন একজন কবির চোখ দিয়ে।

৬। ঢং ঢং করে ঘড়ি বেজে উঠল- রাত তিনটা । আমি বিছানায় শুয়ে আছি ।কখন ঘুমিয়ে পড়েছিলাম- জানি না । একটা সুন্দর স্বপ্ন দেখেছি। স্বপ্নে দেখি- নুহাশ পল্লীতে হুমায়ুন আহমেদ আর রবীন্দ্রনাথ ঠাকুর খুব গল্প করছেন । আমি তাদের পাশে গিয়ে বসলাম ।রবীন্দ্রনাথ আমাকে বললেন- চা খাও। আমি চায়ে চুমুক দিয়ে দেখি চিনি ছাড়া চা । আমি বললাম চিনি ছাড়া চা আমি খাই না । হুমায়ুন আহমেদ বললেন- এখন চিনি কোথায় পাবো ? আমি বললাম, তাহলে এক চিমটি লবন কি পাওয়া যাবে ?হুমায়ুন আহমেদ লবনের বদলে চিনিই ব্যবস্থা করে দিলেন । আমাদের তিন জনের চা শেষ হওয়ার রবীন্দ্রনাথ বললেন-আমরা তিনজন মিলে একটা করে প্রেমের গল্প লিখব ।সময় এক ঘন্টা । হুমায়ুন তুমি লিখবে রুপাকে নিয়ে, আমি লিখব লাবণ্য কে নিয়ে আর রাজীব নূর তুমি লিখবে হিমিকে নিয়ে । আমি বললাম স্যার আমি পারব না । রবীন্দ্রনাথ বললেন, তুমি পারবে- আমি হিমিকে নিয়ে তোমার কিছু লেখা পড়েছি । ভালো লিখেছো । একজন প্রকাশক এসে আমাদের তিন জনের হাতে সাদা কাগজ আর কলম ধরিয়ে দিল ।আমার মনে হচ্ছে- বিশাল সমুদ্রের মাঝে ডুবে যাচ্ছি।

৭। এক বৃদ্ধা আজরাইলের হাত থেকে বাঁচতে চায়। সে একটা কৌশল বের করলো যেন আজরাইল তাকে খুঁজে না পায়। কৌশল কাজ করলো। আজরাইল তাকে খুঁজে পেল না।
বলুন তো, কৌশল টা কি?
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০১৭ সকাল ১১:২১
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×