somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

মানুষের মন হলো ১টি এবং হাড় ২০৬ টি, তাই কারো মন না ভেঙ্গে- যে কোন একটি হাড় ভেঙ্গে দিন

২১ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১। এন্টিকের দোকানে আলাদিনের চেরাগ খুঁজে পেল এক সেলসম্যান। ঘষা দিতেই দৈত্য হাজির সঙ্গে হাজির দোকানের ক্লার্ক আর ম্যানেজার। বের হয়েই দৈত্য যথারীতি তিনজনকে তিনটা উইশ করতে বলল।
সেলসম্যান বলল, "এক্ষুনি আমারে পাতায়া বিচে পাঠাও, মাস্তি করে আসি।"
দৈত্য বলল "তথাস্তু", সাথে সাথে সেলসম্যান উধাও।
এবার ক্লার্ক বলল "আমারে লুভর মিউজিয়ামে নিয়া যাও, মোমের মুর্তি দেখুম।" দৈত্য বলল "তথাস্তু", সাথে সাথে ক্লার্কও উধাও।
এবার দৈত্য ম্যানেজারের দিকে তাকায়া দেখে বস ক্ষেপে লাল হয়ে আছে, দৈত্যের চোখে চোখ পড়তেই সে খেকিয়ে উঠল, "আমারে জিজ্ঞেস না করে ওরা ক্যামনে গেল, আর তুমিও ক্যামনে পাঠাইলা? যাহোক,এক্ষুনি ঐ দুইটারেই দোকানে দেখতে চাই।" দৈত্য বলল "তথাস্তু", অমনি সেলসম্যান আর ক্লার্ক মুখ আমসি করে ফেরত আসল।
গল্পের মোরালঃ
আগে বসের মতামতটা জেনে নিন।

২। নিজের উপর বিশ্বাস না আসিলে ঈশ্বরে বিশ্বাস আসে না।জগতের যা কিছু উন্নতি, সব মানুষের শক্তিতে হয়েছে, উৎসাহের শক্তিতে হইয়াছে। বিশ্বাসের শক্তিতে হইয়াছে। প্রাচীন ধর্ম বলিত, যে ঈশ্বরে বিশ্বাস না করে সে নাস্তিক। নতুন ধর্ম বলিতেছে, যে আপনাতে বিশ্বাস স্থাপন না করে সে ই নাস্তিক।

৩। দেবতা জিউসের নির্দেশে প্রমিথিউস মানুষ ও পশু গড়লেন। কাজ শেষ করার পর দেখা গেল মানুষের চে পশুর সংখ্যা বেশি। তা দেখে জিউস আদেশ করলেন কিছু পশু ভেঙ্গে মানুষ গড়ে মানুষের সংখ্যা বাড়াতে। প্রমিথিউস সেইমতো কাজ করলেন। কিন্তু যেসব মানুষ পশু ভেঙ্গে গড়া হল তারা মনের দিক থেকে পশুই রয়ে গেল।
এবং মজার ব্যাপার হচ্ছে তারা একটা বিশেষ পেশা নিয়ে পৃথিবীতে আসল- রাজনীতিবিদ। আর পৃথিবীকে পশুর খোঁয়াড় বানানোর চেষ্টা করে যেতে লাগল এবং এখনো যাচ্ছে।

৪। মঙ্গবারের পরই বুধবার আসে কেন? মঙ্গলবারের পর শুক্রবার আসলে কি হয়??

৫। রাত ১ টা । বাসার সবাই গভীর ঘুমে । আমার ঘুম আসে না । আমি চুপ করে বারান্ডায় বসে বাট্রান্ড রাসেল এর বই পড়ছি । তখন হঠাৎ টি এন্ড টি ফোনে ফোন আসে । আমি গিয়ে ফোন ধরি । অচেনা একটা মেয়ে ফোন করেছে এবং সে খুব কাঁদছে । ( আমি কারো কান্না সহ্য করতে পারি না । )

৬। যারা আত্মবিশ্বাস নিয়ে জন্মায় তারা ছোটবেলা থেকেই একটু অন্যরকম । নিজেকে কেউকেটা না ভাবলেও তাদের মধ্যে দেখা যায় অন্য এক ধরনের গরিমা । এই বিষয়ে বিখ্যাত ঔপন্যাসিক ও কথাশিল্পী শরৎচন্দ্র চট্রোপাধ্যায়ের শ্রীকান্ত উপন্যাসের ইন্দ্রনাথ চরিত্রটির উদাহরণ দেবার মতন ।
শ্রীকান্ত উপন্যাসের ইন্দ্রনাথ বাঘ ভয় পায় না, বরং এগিয়ে গিয়ে দেখতে যায় সত্যি বাঘ কিনা । সে গভীর অন্ধকারে গভীর নদীতে মৃত্যুকে উপেক্ষা করে মাছ ধরতে যায় ।
সর্বশেষ এডিট : ২১ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:৩৯
১৫টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সাধু সাবধান!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ৩:২১

রোমান সাম্রাজ্যের পম্পেই এবং বর্তমান বাংলাদেশের সমাজ ব্যবস্থা, সংস্কৃতি ও সময়কাল সম্পূর্ণ ভিন্ন হলেও, মানুষের সামাজিক আচরণ এবং নৈতিক স্খলনের কিছু ক্ষেত্রে আশ্চর্যজনক মিল খুঁজে পাওয়া যায়। নিচে পম্পেইয়ের সেই... ...বাকিটুকু পড়ুন

সরকারের ছয় মাসের পোস্টমর্টেম....

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:১০



সরকারের ছয় মাসের পোস্টমর্টেমঃ সমর্থনের জায়গা থেকেই কিছু কঠিন কথা.....

ছয় মাস খুব দীর্ঘ সময় নয়- কিন্তু একটি সরকারের দিকনির্দেশনা, নেতৃত্বের সক্ষমতা এবং প্রশাসনিক দক্ষতার কিছুটা ধারণা পাওয়ার জন্য... ...বাকিটুকু পড়ুন

লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠের সওয়াব

লিখেছেন শিমুল মামুন, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৬


লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গুরুত্বপূর্ণ একটি আমল। এর ফজিলত ও সওয়াব অনেক বেশি। আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে।

সাগরের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয়
আবদুল্লাহ ইবনে আমর... ...বাকিটুকু পড়ুন

×