
১। যখন কেউ আপনাকে কষ্ট দেয় কাদবেন না ! কারন কাঁদতে ৪৯ টা পেশি ব্যাবহার হয় । আর হাসতে লাগে ১২ টা । কিন্তু থাপ্পড় দিতে লাগে খালি ৬ টা ।
... এনার্জি বাঁচান । ...মার ঘুরিয়ে, উড়িয়ে ।
২। ফানুস হলো সুতোবিহীন ঘুড়ির মধ্যে সবচেয়ে প্রাচীন । এটা বানানোও খুব সহজ । ফানুস হচ্ছে মুখ খোলা বড় আকারের বেলুন । পুরোটাই কাগজ দিয়ে বানানো হয় । রাতের আকাশে একাকী ভাসতে থাকা ফানুসকে বাউল তুলনা করেছেন মানুষ হিসাবে । তাহলে মানুষ কি সত্যি সত্যি ফানুস ! চলো আজ কিছু ফানুস আকাশে উড়াই !
৩। আমার কষ্ট দেখে, ফেরেশতাদের চোখে বিন্দু বিন্দু অশ্রু ঝরে সারারাত । আমি রেল লাইনের শব্দ শুনে ঘুমিয়ে পড়ি । আমি কতদিন ঘুমানোর আগে মুখস্ত করেছি তোমার মুখ । পরীক্ষার খাতায় এক লাইনও লিখতে পারি নি ।
৪। এক পোয়া দুধ এনেছি গো
কি হবে তা বলো না
ক্ষীর হবে, ছানা মাখন
রাবরি, মালাই হবে
ও বড় বউমা আরো কি, বলো না
এবেলা হবে, ও বেলা হবে
উপেন খাবে, বিপিন খাবে
নন্দলালটা কোলের ছেলে
তাকেও তো দিতে হবে।
৫। আমি কোনো মানূষের মুখে প্রথমেই পাপ দেখি না বলেই বন্ধুত্বের সহজ হাত বাড়িয়ে দেই । যে একে গ্রহন করতে পারে না তার জন্য আমার মায়া হয় । নিজের মনের অবিশ্বাস দিয়ে পরের বিশ্বাসকে আহত করার নামই হলো- কাপুরুষতা ।
৫। পৃথিবী জুড়ে বিশ্বাসের ভাঙ্গচূর হচ্ছে বলে আজকাল দেশে এত অশান্তি এবং বিশৃংখলা । জাতিতে জাতিতে এত হিংসা, রেষারেষি । আন্তজাতিক দস্যুতা, ক্ষমতার অপহরন, শক্তির দম্ভ এবং এক দেশের স্বাধীনতার ওপর অন্য দেশের হামলা । আন্তজাতিক অবিশ্বাস মানুষের ব্যক্তিগত জীবনেও গ্রাস করেছে । আমরা বিশ্বাসকে হারিয়েছি বলে জীবনের সবচেয়ে বড় মূল্যবোধকেও হারিয়ে ফেলেছি । জীবনের প্রতি সত্য নিষ্ঠা নেই বলে আমরা প্রতি কাজে এমনকি বন্ধুত্ব, ভালোবাসা এবং প্রেমেও ছল চাতুরি এবং স্বার্থবুদ্ধির আশ্রয় নিই !
সর্বশেষ এডিট : ২৬ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




