
ইদানিং নিজেকে বয়স্ক ভাবতে ভালো লাগে। রাস্তা-ঘাটে অথবা বাসে মাঝে মাঝে স্কুলের ছেলে-মেয়েরা আংকেল বলে ডাকে তখন আমার খুব ভালো লাগে। আমিও মুরব্বি-মুরব্বি একটা ভাব নিই। আয়নায় ভালো করে তাকিয়ে দেখি পাঁচটা পাকা চুল। মাথার সব চুল সাদা হয়ে গেলেও আমি কখনও কলপ দিব না। নো, নেভার। সুরভি প্রায়ই বলে, আমি জামা কাপড় নাকি বুড়োদের কিনি। ব্যক্তিগত জীবনে সমবয়সীদের সাথে আমার মিলে না। বয়স্ক লোকদের সাথে আমার বেশ মিল। তাদের সাথে আড্ডা দিয়েও আরাম পাই।
আসলে আজ কি লিখব জানি না। মাথার মধ্যে লেখা না গুছিয়েই লিখতে বসেছি। আজ বছরের শেষ দিন। ছাদে বড় ভাই-ভাবী, ছোট ভাই, সুরভি বিশাল অনুষ্ঠানের আয়োজন করেছে। ভাবী রান্না করেছে পোলাউ, গরুর মাংস, চিকেন ফ্রাই, কাবার আর গ্রীল এর ব্যবস্থাও আছে। গান বাজনার ব্যবস্থাও করেছে। লাইটিংও করেছে। আমি লেখাটা শেষ করেই ছাদে যাবো। রাতের খাবার খেয়ে, কম্বল মুড়ি দিয়ে ঘুম। রাত জাগলে আমার চলবে না। সকালে অফিস আছে। সবার আগে আমার কাছে আমার কর্ম। কর্ম করেই তো দু'টা ডাল ভাত খেয়ে জীবন যাপন করছি।
প্রতিমাসে যদি আমার পঞ্চাশ হাজার টাকার ব্যবস্থা থাকতো। তাহলে চাকরি-বাকরি করতাম না। আর ভালো লাগে না। আহা ভাবতেই ভালো লাগে, মাস শেষে একাউন্টে টাকা ঢুকে যাবে। আর এদিকে আমি মনের সুখে বই পড়ব, লিখব আর ঘুরে বেড়াবো। কোনো চিন্তা ভাবনা নেই। আহ কি আনন্দময় জীবন'ই না হবে! ত্রিশ বছর তো দুঃখ-কষ্ট করেই পার করে ফেলেছি। আর ত্রিশ বছর কি বাঁচবো? বাকি যে ক'টা দিনই বাঁচি- আনন্দ করে কাটিয়ে দিতাম। আমার চাহিদা কম। একজন মানূষের সুখী হতে খুব বেশি কিছু লাগে না।
দুঃখিত আমি আর লিখতে পারছি না। আমাকে ডাকছে। এখনই ছাদে যেত হবে। যদিও ডিএমপি কমিশনার ছাদেও অনুষ্ঠান করতে মানা করে দিয়েছেন। তারপরও আজ বিশেষ একটা দিন, পরিবারের সবাই মিলে আনন্দ করবো। যদি ছবি দেখতে চান তো ছবি দিব। নিজের বাসায় অনুষ্ঠান কিন্তু সামুর একজন ব্লগারও নেই, ভালো লাগে? খিলগাঁ শাহজাহানপুর এলাকায় কি সামুর কোনো ব্লগার আছেন? থাকলে চলে আসুন না! আমি খুব সুন্দর একটা নাচ জানি। নাচের নাম দিয়েছি সুপারম্যান নাচ। নাচটা যাকেই দেখিয়েছি, সে'ই আনন্দ পেয়েছে।
আজকের মতো বিদায়। প্রার্থনা করি, সবাই ভালো থাকুন। সুস্থ থাকুন। নতুন বছর সবার ভালো কাটুক। দেশের আয় উন্নতি হোক। দরিদ্র মানুষ গুলোর মুখে হাসি ফুটুক। বেকাররা ভালো চাকরি পাক। স্বামী-স্ত্রী'র ঝগড়ার অবসান হোক। অসুস্থ মানুষেরা সুস্থতা ফিরে পাক। অসৎ মানুষ গুলো সৎ হোক। দুষ্টলোক গুলো ভালো হয়ে যাক। মানুষের প্রতি মানূষের ভালোবাসা বৃদ্ধি পাক। মানবতার জয় হোক। জয় বাংলা।

আমিও আমার মেয়ে। ছবিটা কিছুক্ষন আগে তোলা।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


