
ইটভাটা শ্রমিকের দুই ছেলে। দেখুন, কি সুন্দর হাসিমাখা মুখ!!
১। ভাবছি রাস্তার পাশে একটা চায়ের দোকান দেব। গরম ধোঁয়া ওঠা চা। হাজার হাজার মানূষ আমার কাছে চা খেতে আসবে। দুঃখ একটাই জীবনানন্দকে চা খাওয়াতে পারবো না। "সব পাখি ঘরে আসে- সব নদী-ফুরায় এ জীবনের সব লেনদেন; থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন।"
আজ সন্ধ্যায় মগবাজার মোড়ে একটা গাড়ির নিচে পড়তে পড়তে বেঁচে গেলাম। যদি একটু উনিশ-বিশ হতো, তাহলে আমি এতক্ষনে স্বর্গে বসে বসে আইনষ্টাইনের সাথে বিয়ার খেতাম বা শরৎচন্দের সাথে প্রেম-ভালোবাসা নিয়ে ব্যাপক আলাপ আলোচনা করতাম অথবা রবীন্দ্রনাথের সাথে চা খেতে খেতে আধুনিক ছোট গল্প নিয়ে তর্ক করতাম অথবা কার্ল মার্কসের সাথে কফি খেতে খেতে আইএস জঙ্গি বিষয়ে তার মতামত জেনে নিতাম কিংবা ওসব কিছুই না করে পরী বা হূরদের সাথে বসে আড্ডা দিতাম।
২। আমার খুব জানতে ইচ্ছা করে-
পঁয়ষট্রি বছর বয়সে জীবনটা কেমন হবে?
৩। আমি যেদিন আমার স্ত্রীকে খুন করবো বলে ঠিক করেছিলাম, ঠিক সেদিনই অফিস থেকে আসার পথে রোড এক্সিডেন্টে আমার দুহাত হারালাম! আমার স্ত্রী এখন আমায় মুখে তুলে খাওয়ে দেয়, আমার যাবতীয় প্রয়োজনীয় লেখা লিখে দেয়। এবং আমাকে শান্তনা দেয় হাত নাই ভেবে আমি যেন কখনই কোন রকম হীনমন্যতায় না ভুগি, তার হাতকেই সবসময় যেন আমার নিজের হাত মনে করি।
৪। রবীন্দ্রনাথের 'সাধারণ মেয়ে' কবিতাটি অসাধারন।
৫। সাহিত্যে আপনার ভালো দখল না থাকলে- জীবনে আপনি কোনো কিছুতেই সাফল্য পাবেন না। এমন কি আপনি একজন ভালো মানুষও হতে পারবেন না।
৬। দুষ্টলোকের আচরন বোঝা অপরাধ, চরিত্র বোঝা অপরাধ, ভুল ধরিয়ে দেওয়া অপরাধ। আসলে, দুষ্টলোকের ধারে কাছে থাকাই অপরাধ।
৭। আমরা জীবন শুরু করি, তারপর হঠাৎ একদিন দেখি সময় শেষ! দুয়ারে আজরাইল দাঁড়িয়ে আছে।
সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০১৮ দুপুর ১:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




