somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

আজকের ডায়েরী

২৬ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



(গতকাল সুরভি বলল, আব্বা অসুস্থ। আমাদের দেখতে যাওয়া উচিত।
আমি বললাম, তুমি যাও। আমি তো তোমাকে কখনও মানা করি নাই।
সুরভি বলল- গত দুই মাস আমি একা একা পাঁচ বার গিয়েছি। বিয়ের পর জামাই ছাড়া কোথাও গেলে ভালো দেখায় না। তোমাকে যেতে হবে।
আমি বললাম- ঠিক আছে যাবো। তা তোমার আব্বার হয়েছে কি?
সুরভি বলল, জ্বর ঠান্ডা কাশি।)


আজ শুক্রবার। কাল অনেক রাতে ঘুমিয়েছি। একটা তামিল মুভি দেখেছি। মুভির নাম 'কালা'। মুভিটা মন্দ নয়। সকাল ৮ টায় সুরভি ঘুম থেকে ডেকে তুললো। সুরভি'র আমাকে ঘুম থেকে ডাক দেওয়ার স্টাইলটা একটু অন্যরকম। ফ্যান বন্ধ করে দিল, জানালা খুলে দিল। গরম লাগলো, আবার একঝাক আলো এসে চোখে পড়লো। সাথে ঘুম ভেঙ্গে গেল। সুরভি আমাকে এইভাবেই ঘুম ভাঙ্গায়। আমি বললাম, এত সকালে উঠে কি করবো? আরেকটু ঘুমাই। সুরভি বলল, আব্বা, ভাইয়া নাস্তা না খেয়ে বসে আছে। যাই হোক, দ্রুত রেডি হয়ে নিলাম। কিন্তু সুরভি সাজুকাজু করতে করতে সাড়ে দশটা পার করে ফেলল। এদিকে সুরভির ভাই, ভাবী আর আব্বা একটু পরপর ফোন দিয়ে যেতেই লাগলো।

বাসা থেকে উবারে করে মিরপুর-১ চলে এলাম। ভাড়া নিল ৫৮০ টাকা। অবশ্য আমার বড় ভাইয়ের গাড়ি নিতে পারতাম। কিন্তু ড্রাইভার ছুটি নিয়েছে। বারোটায় সুরভিদের বাসায় এসে পৌছালাম। নাস্তা করলাম। সত্যি সত্যি তারা এতক্ষন না খেয়ে বসে ছিলেন। তারপর জুম্মার নামাজ পড়তে গেলাম সবাই মিলে। দুইটায় বাসায় ফিরলাম। একসাথে সবাই মিলে লাঞ্চ খেলাম। সাড়ে তিনটায় আমি সুরভিকে বলে ওদের বাসা থেকে বের হলাম। সুরভি বলল কোথাও যাও। আমি বললাম, আমার কাজ আছে। ঝটপট কাজটা সেরে আসি। তুমি তোমার বাপ ভাইকে সময় দাও। আমি এক ঘন্টা পর চলে আসবো। আসলে আমার কোনো কাজ নেই। আমি চুপি চুপি চলে গেলাম চিড়িয়াখানায়। চিড়িখানায় দুই ঘন্টা একা একাই ঘুরে বেড়ালাম।

সন্ধ্যায় সুরভিদের বাসায় ফিরলাম। সুরভিকে বললাম, রেডি হও। সন্ধ্যা হয়ে গেছে। তখন আমার শ্বশুড় মশাই বললেন, রাতে খেয়ে যাবে। পড়লাম বিপদে। মুখের উপর তো আর মানা করে দিতে পারি না শ্বশুরকে। এদিকে টিভিতে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের খেলা হচ্ছে। সুরভি তার ভাই ভাবীর সাথে চুটিয়ে আড্ডা দিচ্ছে। আর আমি এতক্ষন শ্বশুরের সাথে বসে খেলা দেখছিলাম। এই মাত্র উঠে এসে সামুতে বসলাম। মনে হয় না আজ ১০/১১ টার আগে বের হতে পারবো। সুরভি প্রচন্ড খুশি। সে তার বাপ ভাইয়ের সাথে প্রচন্ড আহ্লাদ করছে। আমি সামুতে টাইপ করে যাচ্ছি। সুরভি এসে বলল, বাসায়ও সারাদিন সামু খুলে বসে থাকো। এখানে সামু! যাও সবার সাথে কথা বলো। গল্প করবো।

যাই হোক, আগামীকাল ছবি ব্লগ পোষ্ট দিব। আজ চিড়িয়াখানায় গিয়ে অনেক ছবি তুলেছি। আজ বিদায় নিচ্ছি। শ্বশুর মশাই ডাকছেন। তার সাথে বসে বাংলাদেশের খেলা দেখি। ক্রিকেট তার প্রিয় খেলা। সে খুব উত্তেজিত। শরীরে জ্বর নিয়ে খেলা দেখছেন। আর প্রচন্ড কাশি দিয়েই যাচ্ছেন। আসলেই তার শারীরিক অবস্থা ভালো না। আরও কি কি যেন তার শারীরিক সমস্যা আছে- তিনি আমাকে আর সুরভিকে বলেন নাই। যাই হোক, বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন। সুস্থ থাকুন।
সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪
২২টি মন্তব্য ২২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ সাংবাদিক সিরাজুর রহমানের বিরুদ্ধে মরণোত্তর মামলা করা হোক।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৫

আ ন ম সিরাজুর রহমান (১৯৩৪ – ১ জুন ২০১৫) ছিলেন একজন বিশিষ্ট বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ সাংবাদিক, যিনি দীর্ঘ চৌত্রিশ বছর বিবিসি বাংলা বিভাগে অত্যন্ত সফলতার সাথে কাজ করেছিলেন.... ...বাকিটুকু পড়ুন

১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৫

১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন, তা নিয়ে অনেক অপরাজনীতি হয়েছে। সরকার এই অপরাজনীতি খুব সহজে বন্ধ করতে পারেন। যদি ১৯৭১-এ নিহতদের একটি ডাটাবেইজ তৈরী করা যায় তাহলেই,... ...বাকিটুকু পড়ুন

পাথর ছুঁড়ে হত্যা করার কথা!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:১৯


সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ অপ্রত্যাশিত উপহার

লিখেছেন সামিয়া, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪০




সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার... ...বাকিটুকু পড়ুন

মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৮



মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

×