
কেউ আমাকে অবহেলা করলেই আমি পাহাড়ের কথা ভাবি। কেবল'ই মনে হয়- আমি একদিন সব ক্ষুদ্রতা ত্যাগ করে পাহাড়ে চলে যাবো। যখন যাবো তখন আর কোনো অপমান-অবহেলা'ই আমার গায়ে লেগে থাকবে না। বস্তুত ভাবা পর্যন্ত'ই- পাহাড়ে আর যাওয়া হয় না। এই সংকীর্ন শহরেই বারবার পিষে মরি। শহরের বিষাক্ত থাবায় বারবার দংশিত হই। পরাজিত হই। এইভাবেই পরাজিত হতে হতে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছি।
লেখাপড়া শেষ করে, কোনো রকমে একটা চাকরি জোগাড় করতে পারলেই- ছেলে-মেয়েরা বিয়ের জন্য অস্থির হয়ে পড়ে। বিয়ে খুব একটা সুখের ব্যাপার নয়। একটা মেয়ের সঙ্গে নিজেকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ফেলার মানেই হচ্চে জীবনটা ভোগে চলে যাওয়া। প্রেম জিনিসটা কম দামী সেন্টের মতো, গন্ধ বেশীক্ষন থাকে না। একজন চিন্তাশীল, কল্পনাপ্রবন মানূষ বিয়ের পর হয়ে যায় শ্রমিকের মতো। কাজেই বিয়ে না করে, জীবনটা উপভোগ করুন। অল্প কিছু দিন আমাদের আয়ু। সংসার ধর্মে ঝাঁপিয়ে না পড়ে জীবনটা উপভোগ করাই বুদ্ধিমানের কাজ।
একটা মানুষের কেন এত মোহ থাকবে মেয়ে মানুষের প্রতি? মেয়ে মানুষের মধ্যে শাশ্বত কিছুই পাওয়ার নেই। রোমিও-জুলিয়েট, লায়লা-মজনু এসব হলো ইমশোনাল একসেস। অতিশয় বাড়াবাড়ি। নারী প্রেম জীবনের কতটুকু? ভাবপ্রবন পুরুষেরা ব্যাপারটাকে যতদূর সম্ভব ফুলিয়ে-ফাপিয়ে তুলেছে। পুরুষ যেটাকে দখল করতে পারে না, সেটাকেই মহিমান্বিত করে তোলার চেষ্টা করে। কাজেই মেয়ে মানুষ থেকে দূরে থাকুন। প্রকিতিকে আপন করে নিন। মেয়ে মাউষের চেয়ে পাহাড় ভালো, সমুদ্র ভালো।
কাউকে গভীরভাবে ভালবাসার মানে হল, আপনাকে ধ্বংস করার ক্ষমতা সেই মানুষটির হাতে তুলে দেয়া এবং একই সাথে এটাও বিশ্বাস করা যে, ঐ মানুষটি তা করবে না! কাজেই ভালো যদি বাসতেই হয়- নদী, পাহাড়, বাগান, শিশুদের ভালো মানূষ। কোনো নারীকে নয়। নারী মানেই বিষ। সেধে সেধে কেন বিষের পেয়ালা হাতে নিবেন? শারীরিক ব্যাপারটার কথা ভাবছেন? ওটা তুচ্ছ ব্যাপার। শারীরিক ব্যাপারটাকে তুচ্ছ করে- নিজেকে মহান করে গড়ে তুলুন। আর যদি শারীরিক ব্যাপারটা তুচ্ছ করতে না পারেন- তাহলে টাকার বিনিময়ে মিটিয়ে নিন। তাও ভালো।
আমি বাংলামটর মোড়ে দাঁড়িয়ে আছি, মতিঝিল যাবো। সময় সকাল ১১ টা। তখন এক পাগল আমার কাছে এসে বলল- দেশ তথা বিশ্বের পরিস্থিতি যদি কিছুটা অনুধাবন করার চেষ্টা করো তাহা হইলে দেখিবে আমরা কি রকম সংকটের ভিতর দিয়া চলিয়াছি।....
পাগলদের কথা ভেবে দেখুন। তাদের শরীরের ক্ষুধা নেই। তাই তারা কত শান্তিতে আছে।
বহু বছর আগে একদিন আমি নদীর পাড় দিয়ে হাটছিলাম।
হঠাত দেখি এক পাগল নদীর পাশে টয়লেট করছে। আমার খুব রাগ হলো, গাধা নদীর পরিবেশ নষ্ট করছে!
একটা ইটের টুকরো মারলাম পাগলের গায়ে। পাগল ক্ষেপে গেল, আমাকে তাড়া করলো। আমি দৌড়াচ্ছি। পাগলও আমার পেছনে দৌড়াচ্ছে, তার দুই হাত ভরতি টাটকা বিষ্ঠা।
সর্বশেষ এডিট : ০২ রা নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



