
অফিসে তোমার কাম-কাজ নেই, সারাদিন বসে
করছো ষড়যন্ত্র আর গীবত যত, ফলাফল শূন্য
কমিশনার পারবে না তোমার পদোন্নতি এবার
সহকর্মীর মন বিষিয়ে তুলেছো নানান প্রপাগাণ্ডায়
অভিশাপ আর ঘৃণা আছে তোমার গায়ে অনেক।
মানুষ তুমি! কিন্ত তোমার আচরণ পশুর মতোন
তুমি মিথ্যাবাদী, লোভী, স্বার্থপর এবং বিরাট বদ
তুমি ভদ্রলোক অথচ তোমার চেয়ে ভিক্ষুক ভালো
তুমি মানুষ অথচ সামান্য মানবতা নেই, থু তোমাকে
মাথায় সাদা চুল, পড়ছে যে টাক! সময় যে শেষ।
হৃদয় গহীনে জমা ক্ষোভ, কবিতায় দিব ঢেলে সব
যার মধ্যে মনুষ্যত্ব নেই সে মানুষ নহে, যেন পশু
ডাক্তার, পাইলট, ব্যবসায়ী, সচিব বা এমপি-মন্ত্রী
না হয়ে আগে ভালো মানুষ হও। মানুষ, স্বচ্ছ মানুষ
হাত বাড়িয়ে দাও, ভালোবাসা আর মনুষ্যত্ব নিয়ে।
(আমি জানি কবিতার নিয়ম কানুন হিসেব করলে- এটা মোটেও কবিতা হয়নি। তবে আমি কবিতার মতোন করে লিখতে চেষ্টা করেছি। এবং এই চেষ্টা করাতেই আমার আনন্দ। বুঝি, দশটা গল্প লেখা সহজ কিন্তু একটা কবিতা লেখা অনেক কঠিন। যারা অনায়াসে কবিতা লিখতে পারে, তারা আমার কাছে সম্মানিত। আমি সাহস করে যে কবিতা লেখার চেষ্টা করি, এজন্য আপনাদের কাছ থেকে আমি ধন্যবাদ আশা করতেই পারি। কত বড় সাহস আমার! কবিতা লিখতে চেষ্টা করি! আর সেই কবে থেকেই সেই চেষ্টা অব্যহত আছে। সবাই ভালো থাকুন। সুস্থ থাকুন।)
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



