
একটি জাতির বিবেক হচ্ছে দেশের বুদ্ধিজীবীরা-
চূড়ান্ত বিজয়ের ঠিক দু'দিন আগে, জাতির শ্রেষ্ঠ সন্তানদের
হানাদার ও বদরবাহিনী নির্মমভাবে হত্যা করেছিল বুদ্ধিজীবিদের
পরিকল্পিতভাবে দেশকে পঙ্গু করে দিতেই চালিয়েছিল হত্যাযজ্ঞ
বুলেট আর ধাঁরালো অস্ত্র ক্ষতবিক্ষত করে দেয় তাদের সমস্ত শরীর
দেশের কথা বলতে গিয়ে প্রাণ দিতে হয়েছিল এসব সূর্যসন্তানদের
দেশ যেন মাথা তুলে আর দাঁড়াতে না পারে, সেটাই ছিল মূল লক্ষ্য
মহান স্বাধীনতার ৪৭ বছর পর কোথায় আজকের বুদ্ধিজীবী সমাজ?
জন্মভূমির সঙ্কটময় পরিস্থিতিতে কে দিবে সাহস আর ভরসার বাণী?
এযুগের তথাকথিত বুদ্ধিজীবিরা প্রতিনিয়ত লেজুরবৃত্তি চর্চার মগ্ন
বিদ্বান আর বুদ্ধিজীবী এক না, বুদ্ধিজীবীর দায় থাকে সমাজের প্রতি
পুরো জাতী শ্রদ্ধা ভরে শুনবে এমন কণ্ঠস্বর এই দেশে আর নেই।
(আমি কবি না। আমাদের বংশেও কোনো কবি নেই। কিন্তু আমি কবিতার মতোন করে কিছু একটা লিখতে চেষ্টা করেছি। এই রকম চেষ্টা প্রায়ই আমি করে থাকি। আজ সেই ১৪ ডিসেম্বর। শহীদ বুদ্ধিজীবী দিবস। আন্তর্জাতিক ম্যাগাজিন নিউজ উইকের তথ্য অনুযায়ী শহীদ বুদ্ধিজীবীর সংখ্যা মোট এক হাজার ৭০ জন। আবার ১৯৯৪ সালে বাংলা একাডেমির পুণঃমুদ্রিত শহীদ বুদ্ধিজীবী কোষগ্রন্থে বুদ্ধিজীবীদের সংখ্যা ২শ ৩২ জন বলা হয়েছে।
সবাই ভালো থাকুন। সুস্থ থাকুন।)
সর্বশেষ এডিট : ১৪ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



