
বাংলা মুভির এক মিনিটের একটা ভিডিও ক্লিপ দেখলাম। হাসতে হাসতে আমি শেষ। চরম বিনোদন।
বিয়ের আসরে জামাই বলছে, না না আমাকে হোন্ডা না দিলে আমি এ বিয়ে করবো না।
মেয়ের বাপ বলছে, টাকা যোগাড় করতে পারি নাই। তোমাকে পরে টাকার ব্যবস্থা করে হোন্ডা কিনে দিব।
জামাই কিছুতেই মানছে না।
এমন সময় নায়ক জসিমের আগমন। নায়ক জসিম জামাইকে বলে, হোন্ডা না পেলে বিয়ে করবি না?
জামাই বলে, না। করবো না।
জসিম খুব রেগে যায়।
ঘটনা চক্রে এমন সময় রাস্তা দিয়ে একলোক হোন্ডা চালিয়ে যাচ্ছিল। নায়ক জসিম দৌড় দিয়ে সেই হোন্ডা নিয়ে আসে।
স্টেজে জামাইয়ের পাশে হোন্ডাটাকে রাখে। হোন্ডাকে মালা পড়ায়, লাল ওড়না দিয়ে ডেকে রাখে।
শেষে, নায়ক জসিম জামাইকে বলে, এই হোন্ডার সাথেই তোর বিয়ে হবে।
কাজী সাহেব, বিয়ে পড়ান।
সর্বশেষ এডিট : ০৬ ই জুলাই, ২০১৯ দুপুর ১:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




