
সাবধান হয়ে যাও, আকাশে ও পৃথিবীতে যা কিছু সব আল্লাহরই ৷ তোমরা যে নীতিই অবলম্বন করো আল্লাহ তা জানেন ৷ যেদিন লোকেরা তাঁর দিকে ফিরে যাবে সেদিন তিনি তাদের বলে দেবেন তারা কি সব করে এসেছে৷ তিনি সব জিনিসের জ্ঞান রাখেন।
আমরা একটি সুন্দর বাসযোগ্য সমাজ চাই, যেখানে কোনো মানুষকে আর নির্যাতিত হতে হবে না, আর সেই লক্ষ্যে পৌঁছার জন্য আমাদের সবাইকে ন্যায় নীতির ভিত্তিতে এক সঙ্গে কাজ করে যেতে হবে, সব অপরাধের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।
গতকাল রাতের স্বপ্ন-
এমন এক জায়গায় চলে গিয়েছি যেখানে কোন গাছ নেই। হঠাৎ করে আমার শ্বাস নিতে কষ্ট হল, মনে হল যেন দম বন্ধ হয়ে যাচ্ছে।খুব কষ্ট হচ্ছে আমার।
তখন দূর থেকে কে যেন বলল, গাছ না থাকলে তো কষ্ট হবেই!
আমি বললাম, গাছ না থাকলে কষ্ট কেন হবে?
গাছ না থাকলে অক্সিজেন আসবে কোথা থেকে? রোদের মধ্যে ছায়া পাওয়া যাবে কোথায়? সমুদ্রের পানি উপচে পৃথিবী ভেসে যাবে।
ভবিষ্যৎ প্রজন্মের জন্য পৃথিবীটা সুন্দর করে সাজাবার জন্য- সবুজ একটা পৃথিবী গড়ে তুলতে হবে আমাদের'ই। বোকা মানুষ শুধু টাকা-টাকা করে। আরে... গাছ না থাকলে, পৃথিবী থাকবে না, তখন টাকা দিয়ে কি করবি? আগে তো পৃথিবীটাকে বাঁচাতে হবে।
আমরা সবাই ঢাকা থাকি শুধু আমার লাল চাচা গ্রামের বাড়িতে থাকেন। আমাদের গ্রামের বাড়ি অনেক রকম গাছ আছে। সব গুলো গাছ অনেক বড় বড়। একদিন লাল চাচা'র টাকার দরকার হলো, তিনি কাউকে কিচ্ছু না জানিয়ে সব গুলো গাছ কেটে বিক্রি করে দিলেন।
এক শুক্রবার আমি আর আব্বা গ্রামের বাড়িতে গেলাম। গিয়ে দেখি উঠান ফাঁকা। একটা গাছও নেই। আব্বা খুব রাগারাগি করলো লাল চাচার সাথে। এই গাছ গুলো অনেক যত্ন নিয়ে লাগিয়ে ছিলেন, আমার দাদা আর আব্বা। লাল চাচার এই কর্মকাণ্ডে আব্বা খুব কষ্ট পেলেন। তিনি রাগ করে বললেন- আমি আর গ্রামের বাড়ি যাব না।
লাল চাচা একদিন আমাকে ফোন করে জানালেন, তিনি আবার নতুন করে অনেক গুলো গাছের চারা লাগিয়েছেন। সারাদিন তিনি গাছের যত্ন নিতে খুব ব্যস্ত। তার খাওয়া-দাওয়া, গোছল, ঘুম সব হারাম হয়ে গেছে। আব্বা যেন একবার গ্রামে গিয়ে দেখে আসে।
গাছ কেটো না, গাছ মেরো না, গাছ আমাদের ভাই।
মন দিয়ে আজ শোনো সবাই- বলতে শুধু চাই-
গাছের মতো এমন ভালো বন্ধু নাই।
সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০১৯ সকাল ১০:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




