somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

ভাবুন

২৬ শে জুলাই, ২০১৯ রাত ১২:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



পৃথিবীর আসন্ন বিপদ নিয়ে কারো কোনো মাথা ব্যাথা নেই।
সব বুদ্ধিমান মানুষেরা, বিদ্বান মানুষেরা গ্রাম ছেড়ে শহরে চলে আসে। ফলে গ্রাম ফাঁকা আর অন্ধকার হয়ে যায়। তখন আজেবাজে লোকেরা গ্রামে রাজত্ব করে। দিনের পর দিন ভুল শিক্ষা, ভুল রাজনীতি, ভুল ধর্ম, ভুল নৈতিকতা নষ্ট করে দিচ্ছে আমাদের গ্রাম গুলোকে। হায়ার এডুকেশন, বেটার জব অপরচুনিটি, হায়ার স্ট্যাটাস- এইসব মানুষকে গ্রাম থেকে টেনে আনে শহরে দিকে। আমি ঠিক করেছি গ্রামে চলে যাব। কৃষক হয়ে যাবো, নিজের কাঁধে লাঙ্গল তুলে নিব। জমিতে সেচ দিব, ঘর আর উঠান মাটি দিয়ে নিজ হাতে লেপে দিব। আমি জানি, একদিন আমাদের সবাইকেই গ্রামে ফিরে যেতে হবে।

এইসব শহরের বড় বড় দালান তৈরি করা মানুষের খুব বড় ভুল হয়েছে। ঢাকা শহরের বাতাস বিষিয়ে গেছে। দূষনের শেষ মাত্রায় পৌঁছে গেছে। মানুষের ভুল যেদিন ভাঙবে সেদিন মানুষ এইসব বড় বড় দালান ভেঙ্গে ফেলবে। কলকারখানা বন্ধ করে দেবে। আজ থেকে পঁচিশ/ত্রিশ বছর পর প্রকৃতি তার কঠিন প্রতিশোধ নিবে মানুষের উপর। কোনো এক প্রাকৃতিক বিপর্যয়ে ঘটিয়ে একসাথে কমপক্ষে এক কোটি লোক মারা যাবে। তখন এত মৃত দেহ কবর দেয়ার লোকও খুঁজে পাওয়া যাবে না। সবচেয়ে দুঃখের বিষয় সমাজপতিরা এইসব নিয়ে ভাবছে না! রাজনীতিবিদরা কুটকচালিতে ব্যস্ত, আমলারা ব্যস্ত প্রশাসনিক কাজে আর সাধারন মানুষ ব্যস্ত অন্ন বস্ত্র ও বাসস্থানের ধান্দায়।

এই পৃথিবীর জন্য, মাটির জন্য, গাছের জন্য- কারো কোনো মায়া নেই, চিন্তা নেই। মানুষের এই উদাসীনতা আমার অসহ্য লাগে। আমার হাতে ক্ষমতা থাকলে- কেউ যদি গাছ কাটতো তাহলে আমি তাকে মরুভূমিতে পাঠিয়ে দিতাম। দু'টা বাচ্চা থাকার পরও যেন কেউ আর সন্তান নিতে না পারে তার জন্য জন্ম নিরোধোক পিল খাইয়ে দিতাম। যেসব কলকারখানা পরিবেশ দুষিত করে তাদের প্রতিষ্ঠান বন্ধ করে দিতাম। মাটির নীচে তেল-গ্যাস ফুরিয়ে আসছে- এইসব নিয়ে কেউ ভাবছে না! মানুষ এত নির্বোধ কেন?

বিজ্ঞানীরা তাদের ইচ্ছা মতো কাজ করতে পারে না। তারা রাজনীতিবিদ আর প্রশাসনের শিকার। বিজ্ঞানীরা আমাদের হাতে খেলনা দিয়ে আর রুপ কথার গল্প বলে আমাদের ভুলিয়ে রাখছে। রকেট উৎক্ষেপণ না করে, অস্ত্র না বানিয়ে অথবা এটম বোমা না বানিয়ে, সেই টাকা দিয়ে একটা মরুভূমিকে কিভাবে সবুজ বানানো যায় সেই কাজে খরচ করলে পৃথিবীর বেশী উপকার হয়, বা আফ্রিকার প্রাচীন রাষ্ট্র ইথিওপিয়ার দরিদ্র দেশের মানূষের কল্যাণে খরচ করা অনেক বেশী ভালো।
সর্বশেষ এডিট : ২৬ শে জুলাই, ২০১৯ রাত ১২:১০
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এখন শুধু জায়গামত চাপ দিলেই কাজ হবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই জুলাই, ২০২৬ রাত ১:১৬


অনলাইনে বরিশালের একটা ভাইরাল ভিডিও দেখলাম। ভিডিওতে দেখা যাচ্ছে একদল মানুষ একজন বয়স্ক মানুষের অন্ডকোষে চাপ দিয়ে জোর করে স্ট্যাম্পে সই করিয়ে নিচ্ছে আর টাকা দাবি করছে।... ...বাকিটুকু পড়ুন

অবশেষে ব্রাজিলের বিদায় ঘন্টা বাজিলো :D

লিখেছেন জ্যাক স্মিথ, ০৬ ই জুলাই, ২০২৬ ভোর ৪:৩৮





অবশেষে ব্রাজিলের বিদায় ঘন্টা বাজিলো এবং নেইমার হলুদ কার্ড খাইলো। :D
ব্রাজিলের এই পরাজয়ের পিছনে অবশ্য আমার কোন দোষ নেই, আমি শুধু বৈজ্ঞানিকভাবে গবেষণা করে বলেছিলাম ব্রাজিল... ...বাকিটুকু পড়ুন

শত্রুর শত্রু

লিখেছেন তানভীর রাতুল, ০৬ ই জুলাই, ২০২৬ সকাল ৯:১৪

উগ্রবাদী আর উদারবাদী, দুটি ইসলামই একই রাজনীতি করে। তাবলীগ জামাতের লোকটি মাঠে এসে বলে মেয়েদের ফুটবল হারাম। তারপর বিশ্বকাপে সৌদি আরবকে সমর্থন করে রাস্তায় নামে। এই দুটি আচরণ পরস্পরবিরোধী নয়।... ...বাকিটুকু পড়ুন

কিচ্ছু চাইনি আমি আজীবন, ভালোবাসা ছাড়া

লিখেছেন রাজীব নুর, ০৬ ই জুলাই, ২০২৬ সকাল ১১:০২



আমি ভাই টাকা চাই।
টাকা হলে সম্মান আর ভালোবাসা অটোমেটিক চলে আসবে। হ্যা এটাই বাস্তবতা। বর্তমান যুগটা অন্য রকম। যার টাকা নাই, তার কোনো মূল্য নাই। সম্মান নাই,... ...বাকিটুকু পড়ুন

রুবা

লিখেছেন রানার ব্লগ, ০৬ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:২৩



বিয়ের মঞ্চে বসে আছি। মঞ্চ বলতে চকির মতো একটা খাট, তার সম্ভাবত এক পা ছোট বা নাই, কারন সামান্য নাড়াচাড়ায় খাটা টালমাটাল হয়ে একদিকে কাত হয়ে... ...বাকিটুকু পড়ুন

×