
১। অনেকের কাছেই কথাটা শুনেছি মানুষের জীবনের একটা রাস্তা বন্ধ হয়ে যায় আল্লাহ তার জন্য অন্য রাস্তাগুলো উন্মুক্ত করে দেন।কথাটা এই জন্য বলা যে আমি আমার কাছের মানুষগুলোকে যতটা পছন্দ করি বা ভালবাসি সেটা কখনোই তাদের সামনে প্রকাশ করতে পারি না বা তাদের বোঝাতে পারি না।কখনো বা ছোটোখাটো ভুল বুঝাবুঝিতে দূরত্ব তৈরি হয়ে যায়।আর এই জন্যই হয়তো আমার কাছের মানুষগুলো কোনো না কোনো কারণে দূরে চলে যায়।জীবন ও সময়ের প্রয়োজনে দিন দিন যান্ত্রিক হয়ে পড়ছি।কিন্তু কাজের ফাঁকে সর্বদা তাদের আভাববোধটা আমার মাঝে থেকেই যায়।প্রকৃতি নাকি কখনো শুন্যস্থান পছন্দ করে না।প্রকৃতি কি পারবে আমার সেই মানুয়গুলোকে ফিরিয়ে দিতে. . . ? সেই মানুষগুলোর শূন্যস্থান কে পূরণ করবে . . . . . . . ?
২। এক ব্যক্তি ঈশ্বরের কাছে প্রার্থনা করছিল। ঈশ্বর তার সামনে এলো। লোকটি জিজ্ঞেস করল, “হে ঈশ্বর, আমি কি আপনাকে একটি প্রশ্ন করতে পারি?” ঈশ্বর বললেন “বলো হে বৎস”। লোকটি বলল “ঈশ্বর, আমাদের এক মিলিয়ন বছর আপনার কাছে কত?” জবাবে ঈশ্বর বলল “মাত্র এক সেকেন্ড।” লোকটি অভিভূত হলো। সে বলল “তাহলে এক মিলিয়ন ডলার আপনার কাছে কত?” ঈশ্বর বলল “মাত্র এক পয়সা।” লোকটি তখন বলল “ঈশ্বর, আমি কি এক পয়সা পেতে পারি?” ঈশ্বর এবার বলল “অবশ্যই, এক সেকেন্ড…”
৩। মেয়েদের মাথার ঝরে যাওয়া চুল বিক্রি হচ্ছে লাখ টাকায়, যাচ্ছে বিদেশে। এই চুল বিক্রি করে সংসার চলছে শত শত মানুষের। এক কেজি চুলের দাম ৩ হাজার থেকে ৪ হাজার টাকা। চুল সংগ্রহ এবং বেচাকেনা এবং পরচুলা তৈরিকে কেন্দ্র করে নীলফামারীর উত্তরা ইপিজেড, সৈয়দপুর প্লাজাসহ ১২টি কারখানায় ১০ হাজার পুরুষ আর ৫ হাজার নারী কাজ করছেন।
চীনসহ বিভিন্ন দেশে এ চুলের রয়েছে অনেক কদর। যা থেকে সরকারও পাচ্ছে কোটি কোটি টাকার রাজস্ব। অভাবী নারীরা চুলের কারখানায় কাজ করে স্বাবলম্বী হয়ে উঠছেন।
৪। 'লোটা কম্বল' লেখক- সঞ্জীব চট্টোপাধ্যায়।
আমার পড়া একটি অম্ল-মধুর, হাস্য-রস মিশ্রিত মধ্যবিত্ত ঘরের বর্ণনা সম্বলিত চমৎকার উপন্যাস। দুই খন্ডের বই। প্রায় আটশ' পৃষ্ঠা জুড়ে এর কাহিনীর বিস্তার।
বইয়ের নিজের ভাষায়, "ভেঙে যাওয়া যৌথ পরিবারের পটভূমিকায় দাঁড়িয়ে নিঃসঙ্গ এক পৌঢ়, হিমালয়ের মত যাঁর ব্যক্তিত্ব, অসম্ভব যাঁর আদর্শনিষ্ঠা, আপাত কঠোর যেন প্রুশীয়ান জেনারেল অথচ ভেতরে ভেতরে কুসুম কোমল। আর সেই মানুষটির একমাত্র মাতৃহারা যুবক সন্তান, মাঝে দুই পুরুষের ব্যবধান।
পূর্বপুরুষ উত্তর পুরুষে সঞ্চারিত করতে চায় জীবনের শ্রেষ্ঠ গুণ আর মূল্যবোধ। মানুষের মত মানুষ করে তুলতে চায়।....দুই পুরুষের মূল্যবোধ আর দৃষ্টিভঙ্গির ঠোকাঠুকির মধ্যে আর এক পুরুষ। তিনি বৃদ্ধ মাতামহ। আধ্যাত্মিকতার বাতিটি তুলে যিনি খুঁজে পেতে চান সেই চির-চাওয়া পরমপুরুষটিকে..."
সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০১৯ সকাল ৯:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




