
১। আমাদের স্বাস্থ্যমন্ত্রী কই? উনি এই সময়ে বিদেশ কেন? উনি কি বিদেশ থেকে ফিরে এসে বই লিখবেন ডেংগুর দিনগুলোতে ট্যুর। সারাক্ষণই আতঙ্কে থাকতে হচ্ছে, এই বুঝি ছোট্ট প্রাণীটি এসে শরীরের কোথাও ফুটিয়ে দেবে হুল! এরপর অসহনীয় যন্ত্রণা নিয়ে কাতরাতে হবে বাসার বিছানায় অথবা হাসপাতালের বেডে!
২। ভিআইপির জন্য ফেরি বিলম্ব করায় কিশোর তিতাসের মৃত্যু একটি হত্যাকাণ্ড... যারা ঘটিয়েছে তারা মানবতা বিরোধী অপরাধ করেছে কি?
৩।

৪। সবচেয়ে শক্তিশালী প্রাণীরাও টেকেনি, সবচেয়ে বুদ্ধিমান প্রাণীরাও না; টিকে রয়েছে কেবল তারাই, যারা চারপাশের পরিবর্তনের সাথে নিজেদের মানিয়ে নিতে পেরেছে"---চার্লস ডারউইন।
৫। ইউরোপের সাহিত্য ও দর্শনের সঙ্গে কিছুটা পরিচয় না হলে আধুনিক পৃথিবীর অনেক কিছুই অজানা থাকে।
৬। 'নিমন্ত্রন' লেখক- তসলিমা নাসরিন।
নিমন্ত্রন পড়ে তো আমি হতবাক!!! মেয়েরা সুদর্শন ছেলে দেখে প্রেমে পড়ে এবং সেই ছেলের দ্বারা প্রতারিত হয়ে তার বন্ধু-বান্ধব‘দের দ্বারা ধর্ষিত হয়।
এই লেখিকার বই পড়ার আগে তার জীবনী ভাল করে পড়ে নিবেন। তসলিমা নাসরিন নিজেই নিজের সম্পর্কে সহজ সরল ভাষায় লিখেছেন।
খুবই সাহসী নারী। আমি তাকে শ্রদ্ধা করি। আমার ক্ষমতা থাকলে আমি তাকে লাল গালিচা সংবর্ধনা দিয়ে দেশে ফিরিয়ে আনতাম।
বিশেষ অনুরোধঃ আপনার পরিবারের মানুষের কথা ভেবে হলেও চারদিক পরিস্কার পরিচ্ছন্ন রাখুন। প্রয়োজনে পাড়ায় পাড়ায় ১০ জন মিলে একটা টিম করে কাজ শুরু করে দেন।
সর্বশেষ এডিট : ৩১ শে জুলাই, ২০১৯ সকাল ৯:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




