
কেন প্রতি বছর খরা বা বন্যা হয়?
আর এই বন্যায় মানুষের সীমাহীন কষ্ট। নদী ভাঙনে ঘর বাড়ি পানিতে ঢুবে যায়। প্রতি বছর একই ঘটনা। এর কি কোনো স্থায়ী সমাধান নেই? নদী কি শুধু আমাদের দেশেই আছে? বাংলাদেশের মানুষ জানেই না কিভাবে নদীকে ব্যবহার করতে হয়। নদী তো আমাদের সম্পদ। কিন্তু আমরা এই সম্পদকে যথাযথভাবে কাজে লাগাতে পারি নাই। বিজ্ঞানীদের ধারনা, আগামী শতাব্দীর মাঝামাঝি মানুষের অস্তিত্বে বড় ধরনের ধাক্কা লাগবে। মানুষের হাতে খুব বেশি সময় নেই। তবু মানুষ গাছ লাগাচ্ছে না। বরং বন জঙ্গল উজার করছে।
পৃথিবীর সঙ্গে মানুষের এক নিবিড় সম্পর্ক।
কিন্তু লোভী মানুষ পৃথিবীর কাছ থেকে শুধু লুটপাট আর তছনছ করেছে। তৈরি করেছে শুধু জটিলতা। পৃথিবীর সব দেশের মানুষ সবাই এক হয়ে যদি পৃথিবীর কথা ভাবতো- পৃথিবী ছোট্র একটা গ্রহ, তার অফুরন্ত সম্পদ নেই। যা আছে, যতটুকু আছে তার যত্ন নেওয়া দরকার। যদি মানুষ সাবধান না হয় তাহলে প্রকৃতি নিজেই তার ব্যবস্থা গ্রহন করবে। তখন লক্ষ কোটি মানুষ মারা পড়বে। প্রকৃতি তার ভারসাম্য কিছুতেই নষ্ট হতে দিবে না। কাজেই তার আগেই আমাদের সর্তক হওয়া উচিত।
মানুষ সৃষ্টির সেরা জীব।
তাই এক দেশের প্রতি আরেক দেশের যেন উদাসীনতা না থাকে। আমেরিকায় ভূমিকম্প হলে চীন যেন চুপ করে না থাকে। ইথিওপিয়ায় দুর্ভিক্ষ হলে তার ক্ষুধা যেন স্পর্শ করে অস্টেলিয়াকে। মধ্যপ্রাচ্যে মহামারী হলে তা যেন উদ্বিগ্ন করে সুইজারল্যান্ডকে। পৃথিবীর ক্ষমতায় থাকা মানুষ গুলো যদি এক টেবিলে বসে সিদ্বান্ত নিতো আমরা আর যুদ্ধ করবও না। পারমানবিক বোমা বানাবো না। নতুন নতুন অস্ত্র বানাবো না। যেসব অস্ত্র আছে, সেগুলো আটলান্টিক মহাসাগরে ফেলে দিব। একদেশ না খেয়ে থাকবে, আরেক দেশে জাহাজে করে গম নিয়ে গিয়ে সমুদ্রে ফেলে দিবে? এটা কেমন কথা!
এই পৃথিবীর প্রতি প্রতিটা মানুষের দায়িত্ব আছে।
প্রতিটা মানূষের উচিত তাদের দায়িত্ব যথযযথভাবে পালন করা। তাহলেই পৃথিবী আনন্দময় হয়ে উঠবে। শুধু নিজের ঘর সংসারের দায়িত্ব পালন করলে হবে না। সমাজের প্রতিও আপনার দায়িত্ব আছে। সেদিকেও নজর দেওয়া উচিত। গ্রামে গেলে গাছপালা গুলোকে আমার বন্ধু বলে মনে হয়। আমি পৃথিবীর প্রতিটা গাছপালার বন্ধু হতে চাই। নদী, কীটপতঙ্গ আর পশু পাখির বন্ধু হতে চাই। শহরের পাট চুকিয়ে খুব শ্রীঘ'ই গ্রামে চলে যাব। প্রকৃতির সাথে তখন আমার খুব ভাব হবে।
সর্বশেষ এডিট : ০২ রা আগস্ট, ২০১৯ দুপুর ১:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




