somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

কোনো কোনোদিন এমন হয়

০৬ ই আগস্ট, ২০১৯ রাত ১০:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ঘটনা ৪৫ মিনিটের।
মগবাজার থেকে বাসে উঠেছি উত্তরা যাবো। আমার সাথে আছে বন্ধু শাহেদ জামাল। দুজনে টুকটাক কথা বলছি। বাস ভরতি নানান রকম লোকজনে। আমি আর শাহেদ দাঁড়িয়ে আছি। ছিট পাইনি। তবে বিরক্ত লাগছে না। রাস্তা পরিস্কার। জ্যাম নেই। বাস চলছে তুফানের মতোন। অন্যদিনের তুলনায় আজ জ্যাম এত কম কেন, তাই মনে মনে ভাবছি।

অন্য বাসের ড্রাইভার পাশ দিয়ে যাওয়ার সময় হেসে হেসে চিৎকার করে আমাদের বাসের ড্রাইভারকে বলল, চাকা নষ্ট, চাকা নষ্ট। আমাদের ড্রাইভার সে কথায় কান দিল না। কিন্তু নাবিস্কো এসে আমাদের বাসের চাকা নষ্ট হয়ে গেল। শাহেদ জামাল খুবই বিরক্ত, একটু পরপর বিড়বিড় করে বলছে- 'ফইন্নী...ফইন্নী'। কি বলছেন, কাকে বলছেন কে জানে! বাস থামলো।

সবাই বাস থেকে নামলাম।
হ্যাস্যমূখী কন্টাকটর বলল, পাঁচ মিনিটের মামলা। আপনারা অপেক্ষা করুন। বাসের হেল্পার, কন্টাকটর আর ড্রাইভার মিলে চাকা ঠিক করতে লেগে গেল। কোথা থেকে দুইজন ঝালমুড়িওয়ালা এসে পড়ল। সবাই তার কাছ থেকে আগ্রহ নিয়ে ঝালমুড়ি খেতে শুরু করল। একটা ছোট্র বাচ্চা কান্না করছিল- আমি দিলাম ধমক, আমার ধমকে বাচ্চা হেসে ফেলল। একটা খুব সুন্দরী মেয়ে সান গ্লাস পড়ে বিষন্ন ভঙ্গিতে দাঁড়িয়ে আছে।

ঝালমুড়িওয়ালা নষ্ট হয়ে যাওয়া বাসের যাত্রীদের মৃদু ধমক দিয়ে বলছেন, আমি তো মেশিন না, হাতের কাজ, কত কিছু মেশাতে হয়। আফনেরা লাইনে দাঁড়ান, সুবাইকে'ই দিব। এক লোককে দেখলাম তার স্ত্রীর কাঁধে হাত রেখে খুব কায়দা করে সিগারেট টানছেন। এক মুরুব্বি লোক দেখলাম, বাসের সব যাত্রীদের উপর তদারকি করছেন। তার তদারকি আবার সবাই হাসিমুখে মেনেও নিচ্ছেন। আমি সবাইকে মন দিয়ে দেখছি। শাহেদ জামাল দূরে দাঁড়িয়ে সিগারেট টানছে।

চাকা লাগানো নিয়ে ড্রাইভার, কন্টাকটর আর হেল্পারের মধ্যে ঝড়গা লেগে গেছে। চাকা কিভাবে লাগাতে হবে- এই নিয়ে তাদের তিন জনের তিন রকম মতামত। এই সময় একজন যাত্রী এসে বলল- তোমরা সবাই সরে যাও এই চাকা আমি একাই ঠিক করে দিচ্ছি। সৌদিতে সাত বছর বড়-বড় গাড়ি চালিয়েছি। এই চাকা লাগানো কোনো ঘটনাই না। মুহুর্তের মধ্যে সে যাত্রী চাকা ঠিক করে ফেলল! বাস ড্রাইভার, হেলপার এবং কন্টাকটর তাকে ওস্তাদ বলে সালাম দিল।

অবশেষে বাসের চাকা লাগানো হলো।
কিন্তু ঘটনা এখানেই শেষ না। বাস বনানী যাওয়ার পর ড্রাইভার আবিস্কার করল- হেল্পার নিখোঁজ। হেল্পারকে সাথে সাথে ফোন দেয়া হলো- বজলু তুই কই? জানা গেল, বজলু চা খেতে গিয়েছিল। চা খেয়ে এসে দেখে- বাস চলে গেছে। আমাদের হাস্যমুখী ড্রাইভার বলল- কোনো সমস্যা নেই, তুমি অন্য বাস ধরে চইলা আসো, বনানীতে লম্বা জ্যাম পড়েছে।
কোনো কিছুতেই আজ আমার বিরক্ত লাগছে। মাঝে মাঝে এমন দিন আসে, বিরক্ত লাগে না। বরং তুচ্ছ একটা ঘটনাতেও অনেক আনন্দ পাওয়া যায়।
সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০১৯ রাত ১০:০০
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সে আমার এআইনোক্কিও

লিখেছেন শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪


এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:২২



ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে
==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,
তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি... ...বাকিটুকু পড়ুন

দরজায় কড়া নাড়ছে সংকট: ডেঙ্গু কি তবে শুধুই দূরের পরিসংখ্যান?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:০০


অনেক দিন আগে সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি লেখায় এমন একটি ভাবনা পড়েছিলাম—যুদ্ধ যখন দূরে থাকে, তখন তাকে নিয়ে আমরা উত্তেজিত হই, আলোচনা করি, পক্ষ-বিপক্ষ নিই। কিন্তু সেই যুদ্ধ যখন নিজের উঠোনে... ...বাকিটুকু পড়ুন

Somewhereinblog.net বাঁধ ভাঙ্গার আওয়াজ থেকে ডিজিটাল পাবলিশিংএ পরিনিত করে আর্থিক দিক দিয়ে স্বাবলম্বির লক্ষ্যে Substack-inspired Membership/Subscription Model প্রস্তাবনা

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৯


একজন সাধারণ নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিন আমি লক্ষ্য করি, আমাদের এই Somewhereinblog.net ( সামু) প্ল্যাটফর্মটি কত চমৎকারভাবে বাংলা সাহিত্যের এবং তথ্যভিত্তিক লেখার... ...বাকিটুকু পড়ুন

×