somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

জীবন হোক আনন্দময়

২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আজ একটা মেয়ের সাথে সারা বিকেল আর সন্ধ্যা ঘুরে বেড়ালাম, আমার আচার-আচরণ ছিল- একেবারে খাঁটি প্রেমিকের মতোন। রিকশা করে ঘুরলাম খিলগাঁ থেকে টিএসসি পর্যন্ত। মেয়েটি রিকশায় উঠেই আমার হাত ধরে রেখেছে। একটু পর-পর সে আমার দিকে চোরা চোখে তাকায়। আর মিটমিট করে হাসে। রিকশা চলছে। আমরা দু'জনে নানান বিষয় নিয়ে গল্প করে যাচ্ছি। যেন দুনিয়াতে আর কেউ নেই, আমরা দু'জন ছাড়া। অন্যান্য দিনের চেয়ে আজকের বিকেলটা বেশি সুন্দর লাগছে। চারপাশটা বেশ মায়াময় লাগছে।

আমরা দু'জনে হাত ধরাধরি করে অনেকক্ষন হাঁটলাম।
মেয়েটা হঠাত চিৎকার করে উঠল। আমি বললাম কি হয়েছে? সে বলল- আকাশের দিকে তাকিয়ে দেখ- এত্ত বড় একটা চাঁদ। সে আজ শাড়ি পড়েছে, চোখে কাজল দিয়েছে, এমন কি কপালে একটা বড় টিপও পড়েছে। ও আচ্ছা, বলতে ভুলে গেছি দুই হাত ভরতি নানান রঙের কাঁচের চুড়িও ছিল। নিয়নবাতি আর চাঁদের আলো মিশে-মিশে একাকার। আমরা হাত ধরাধরি করে হাঁটছি আর নানান বিষয়ে গল্প করছি। মনে বেশ ফুর্তি ফুর্তি ভাব লাগছে। মনে হচ্ছে জীবনটা মন্দ নয়।

প্রায় চার ঘন্টা কিভাবে চলে গেল বুঝতেই পারলাম না। অবশ্য এর মধ্যে ফুচকা, রঙ চা, আমড়া, আইস্ক্রীম, বাদাম এবং ডিম চপ খাওয়া হয়ে গেছে। পাবলিক লাইব্রেরীর সামনে দেখলাম বেশ কয়েকটা ছেলেমেয়ে গান গাইছে এবং একজন গিটার বাজাচ্ছে। 'পাগলা হাওয়ার বাদল দিনে' গানটা শুনে ভালোই লাগল। আমার প্রেমিকাও দেখলাম গুনগুন করে তাদের সাথে তাল মিলাচ্ছে। প্রতিটা মুহুর্ত বেশ উপভোগ্য, আনন্দময়। যেন পৃথিবীতে কোনো খারাপ নেই। দুঃখ কষ্ট নেই। দূর্নীতিবাদ নেই, দুষ্টলোক নেই। সব্বাই ভালো।

অনেকদিন পর আজ অনেকক্ষন প্রেম করলাম।
আর বারবার অনুভব করলাম প্রেমের উপরে আর কিছু নেই। থাকতে পারে না। এজন্যই কবি সাহিত্যিকেরা যুগে যুগে প্রেমকে মহৎ করিয়া তুলতে চেষ্টা চালিয়েছেন। খেয়াল করে দেখবেন, আপনার জীবনের শ্রেষ্ট সময়গুলো পার করেছেন প্রেম করার সময়। বিয়েতে অনেক দায়-দায়িত্ব আছে, প্রেমে নেই। আমার নিজেকে নায়ক বলে মনে হচ্ছে। আমার কথা শুনে মেয়েটি হাসছে, কাঁধে মাথা রাখছে, চাঁদের আলোয় আমরা হাঁটছি ...। ও আমি তো মেয়েটির নাম বলতেই ভুলে গেছি !!! তার নাম সুরভি। সহজ সরল, হাসি খুশি প্রানবন্ত একটি মেয়ে!
সর্বশেষ এডিট : ২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:৫৯
২১টি মন্তব্য ২১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নিউইয়র্কের ডায়েরী ২: এভাবেই জীবন কেটে যাচ্ছে জীবনের নিয়মে

লিখেছেন কাছের-মানুষ, ০৪ ঠা জুলাই, ২০২৬ রাত ১১:৩৯


লং আইল্যান্ডের একটি রাসবেরি ফার্মে গত সপ্তাহে

এক লোক একটা মাছি মারার জন্য পেপার গোল করে তাড়া করছে। মাছিটি উড়ে গিয়ে দেয়ালে বসল। লোকটা যেই মারতে যাবে, মাছিটি হাতজোড় করে... ...বাকিটুকু পড়ুন

হোমিওপ্যাথি হচ্ছে একটি ধাপ্পাবাজ কিবিরাজি চিকিৎসা পদ্ধতি এর বৈজ্ঞানিক কোন ভিত্তি নেই

লিখেছেন জ্যাক স্মিথ, ০৫ ই জুলাই, ২০২৬ রাত ১:০৪



হোমিওপ্যাথি যে একটি ভাঁতাবাজি চিকিৎসা পদ্ধতি তা আমি আগেও জানতাম কিন্তু আমি কখনো এর বিরুদ্ধে কথা বলিনি বা কোথাও কিছু লিখিনি- তবে আজ কি মনে করে চ্যাটজিপিটির কাছে... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ ভ্রম

লিখেছেন সামিয়া, ০৫ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:৫৩



চোখ বন্ধ করলেই আমি ধোঁয়া দেখি। ঘন, ধূসর ধোঁয়া। যেন কেউ ভেজা কাঠ জ্বালিয়েছে। তার সঙ্গে মিশে থাকে পোড়া কাপড়ের গন্ধ। কখনও মনে হয় প্লাস্টিক, কখনও মনে হয় পুরোনো... ...বাকিটুকু পড়ুন

পাহাড় আমি ভালোবাসি

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৫ ই জুলাই, ২০২৬ দুপুর ২:৪৩

পাহাড় আমি ভালোবাসি
...........................................



চললাম তবে তোমার সাথে,
হাতটি রেখে হাত বাড়াতে।
পিছুটানের বাঁধন ছিঁড়ে,
হারাবো ওই মেঘের ভিড়ে।

পাহাড় চূড়ায় রোদের হাসি,
শুনছো ! তোমায় ভালোবাসি।
চলবে নদী আপন বেগে,
নতুন কোনো আশার মেঘে।

ইচ্ছেগুলো পাক না ডানা,
আজকে... ...বাকিটুকু পড়ুন

পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পদ কি?

লিখেছেন রাজীব নুর, ০৫ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:২১



এই মুহুর্তে আমি গাজীপুর যাচ্ছি।
সময় সকাল দশটা। রবিবার। রাস্তায় জ্যাম যেতে অনেক সময় লাগবে। লাগুক। সমস্যা নেই, হাতে অনেক সময় আছে। আজ আমার কোনো কাজ নেই। বউ বাচ্চা বাসায়... ...বাকিটুকু পড়ুন

×