somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

জেলখানার দিন গুলো - ৩

০৩ রা জুলাই, ২০২০ দুপুর ১:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



(এই লেখাটি আমার নয়। এটা লিখেছেন আমার শ্বশুরমশাই। তার অনুমতি নিয়েই লেখাটি ব্লগে দিলাম।)

জেলখানায় ডিটেনশনপ্রাপ্ত আসামীর সাথে সরকারের বিশেষ শাখর অনুমতি ব্যতিরেকে পরিবার বা আত্মীয় স্বজন কেউ দেখা করার অনুমতি পান না। আমি সরকারের ডেটেনিউ হওয়ায় পরিবার স্বজন বিছিন্ন হয়ে গেলাম। আমার কথা বলার সাথী সুভ্রত দাদা, মগবাজারের সেভেন ষ্টার গ্রুপের মোল্লা মাসুদের সেকেন্ড ইন কমান্ড টিক্কা ও নাটকা বাবু। এ ছাড়া আর একজন ভদ্র বেশী বর্ডার নিয়ন্ত্রক আন্ডার ওয়ার্ল্ডের অস্ত্র ক্রেতা উদীচী হত্যাকান্ডের প্রধান আসামী যশোরের হাসান। এদের সাথে আড্ডা, ঘুম এবং বই পড়ে সময় কাটাতাম। তা ছাড়া আমার রুমমেট বাবু,টিক্কা প্রতিদিনই আমার পড়ার জন্য তিনটা পত্রিকা বিকেলে গেইটে আগত তাদের মুরিূদানদের মাধ্যমে সংগ্রহ করে আমায় পাঠ দানের সুযোগ করে দিত।সত্যি কথা বলতে কি সন্ত্রাসীদের মাঝে আর একটি মানুষের অস্তিত্ব আমি জেলে না গেলে বুঝতে পারতাম না।

এই ভাবে আমার দিনের পর দিন চলে যেতে থাকে। তখন আমার বৃদ্ধা মা বেঁচে আছেন। আমি তাকে নিয়ে বেশী চিন্তা করতাম। মায়ের আমি ছাড়া কেউ দেখার নাই। আমি ভাবতাম আমার চারটি সন্তানের কথা, যাদের মধ্যে বড় ছেলে শুভ্র কলেজে, মেয়ে দুটো স্কুলে এবং ছোট ছেলে সুপ্ত তখন তেমন কিছু বুঝার বয়স হয়নি। আমি যখন জেলে গেলাম সেদিন ১ লা অগষ্ট। তখনকার সময় মাসের শেষ সপ্তাহ সরকারি কর্মচারীরা কিভাবে চলত তা এখনকার সরকারি কর্মচারীরা বুঝবে না। আমি যখন জেলে যাই,তখন আমার ঘরে তেমন কোন টাকা ছিল না। সচিবালয়ে মাসের এক তারিখে বেতন হয়,সুতরাং ঐ দিন বেতন পাবো বিকেলে পুরো মাসের চাল ডাল তেল ও অন্য মাসিক বাজার করব কিন্তু তার পরিবর্তে আমার ঠিকানা হলো সরকারের মেহমানখানায়।

আল্লাহ ন্যায় ও সত্যের পথের পথিকের আহারের ব্যবস্হা করেন । আমি ভাবিনি যে সকল ব্যক্তি আমার বাসার খোঁজ খবর নিয়েছেন তাদের ঋণ অপরিশোধ্য। যেমন সাবেক রাষ্ট্রপতি এরশাদ সাহেবের আমলের মন্ত্রী আমার শ্রদ্ধা ভাজন বিশিষ্ট আইনজীবী মাহবুবুর রহমান,রুহুল আমিন হাওলাদার, আমার বড়ভাই তুল্য নুরুজ্জামান মুন্না ভাই প্রমুখ। আর একজন আমার শুভাকাঙ্ক্ষী শ্রদ্ধেয় তৎকালীন বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান জনাব সিরাজ উদ্দীন আহমেদ বিভিন্ন মন্ত্রীর, আওয়ামী লীগের রাজনৈতিক নেতার দ্বারে দ্বারে ঘুরে বোঝাতে চেয়েছেন জনতার মঞ্চে তথা আওয়ামী লীগের সরকারে আসায় আমার ভুমিকার কথা। কি ন্তু ওদের কর্ন কুহরে সিরাজ ভাইয়ের আওয়াজ পৌঁছে নাই। জনাব সিরাজ উদ্দীন আহমেদ আমলা হয়েও বঙ্গবন্ধু হত্যার পর বিদ্রোহ করেছিলেন যা বরগুনাবাসী এখনও শ্রদ্ধার সাথে স্মরণ করে, তার প্রতি ও কেউ সহানুভূতি দেখায়নি। কারন একুশ বছরে মুল গাছে অনেক আগাছা জন্মেছিল তাইতো সিরাজ উদ্দিন সাহেবরা ওদের অবহেলার পাত্রে পরিণত হয়েছিল।

(চলবে----)

সর্বশেষ এডিট : ০৩ রা জুলাই, ২০২০ দুপুর ১:২৮
১২টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাননীয় প্রধানমন্ত্রী, সাবধান!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৪



যারা প্রধানমন্ত্রীর হাতে মরা মাছ ধরিয়ে দিয়ে পানিতে ছাড়তে বলেন, তারা কেমন মানুষ!!!.....এটা কেমন তামাশা!!! স্লোগান দেওয়া বাদ দিয়ে প্রধানমন্ত্রী আসার আগে মাছগুলো চেক করার কথা একবারও মনে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ সরকারের কাছে সোলার এনার্জি বিক্রি করা কতটা লাভজনক?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৭



যারা আগামী ৬ মাসের মধ্যে বাড়ির ছাদে সোলার সিস্টেম ইন্সটল করবেন, তাঁদেরকে বাংলাদেশ সরকার প্রত্যেক ইউনিট ইলেক্ট্রিসিটির জন্যে ১০.৫০ টাকা করে দিবে। রুফটপে সোলার এনার্জি প্ল্যান্ট বসিয়ে লাভ... ...বাকিটুকু পড়ুন

সম্পর্ক ও আত্মহত্যা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৪৭



কাউকে আত্মহত্যার ভয় দেখিয়ে বিয়ে করা অথবা আত্মহত্যার ভয় দেখিয়ে অথবা ব্ল্যাকমেইল করে গুরুতর মানসিক ও মনস্তাত্ত্বিক নির্যাতনের মাধ্যমে কাউকে বিয়েতে বাধ্য করা। - বিশ্বের যে কোনো দেশের আইনে... ...বাকিটুকু পড়ুন

২ লাখ কর্মীর খবর ভুয়া - তবে ২৫ টা সাদা হাতি আসছে!

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২



স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।

আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য দায়ী কে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১১



২৮ ফেব্রুয়ারি ২০২৬।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক, পারমাণবিক ও সরকারি স্থাপনাগুলোতে আকস্মিক বড় ধরনের বিমান হামলা চালায়।প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীসহ বেশ কয়েকজন... ...বাকিটুকু পড়ুন

×